Mark Zuckerberg: বর্তমান প্রযুক্তি দুনিয়ায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা এখন তুঙ্গে। অফিস থেকে শুরু করে বাড়ির সাধারণ কাজ, সব জায়গাতেই এআই নিজের কেরামতি দেখাচ্ছে। ঠিক এই আবহে মেটা (Meta) প্রধান মার্ক জুকারবার্গ এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাঁর এই বক্তব্য বিশ্বজুড়ে লাখ লাখ কর্মীর মনে চিন্তার ভাঁজ ফেলেছে। জুকারবার্গ স্পষ্ট জানিয়েছেন যে, এআই প্রযুক্তি এখন এতটাই উন্নত, যে একজন মানুষই এখন গোটা একটি টিমের কাজ একাই করতে পারবেন। আগে যে কাজ শেষ করতে ৫ থেকে ১০ জন কর্মীর প্রয়োজন হতো, এআই-এর সাহায্যে একজন দক্ষ মানুষই এখন সেই কাজ অনায়াসে শেষ করতে সক্ষম।
জুকারবার্গের বক্তব্য ঘিরে শোরগোল (Mark Zuckerberg)
জুকারবার্গের মতে, এআই এখন মানুষের কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেটার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার সময় তিনি এই কথাগুলি বলেন। তাঁর মতে, এআই এখন আর কেবল একটি সাধারণ সফটওয়্যার বা টুল নয়। এটি এখন মানুষের এক শক্তিশালী সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে একজন ব্যক্তি তাঁর কাজের পরিধি অনেক বাড়িয়ে নিতে পারেন। জুকারবার্গের এই মন্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, যদি একজন মানুষই যথেষ্ট হন তবে বাকি কর্মীদের ভবিষ্যৎ কী?
আগেকার দিনে কোনো মোবাইল অ্যাপ বা নতুন ফিচার তৈরি করতে হলে অনেক মানুষের দরকার হতো। ডিজাইনার, কোডার, টেস্টার এবং ম্যানেজাররা মিলে একটি প্রজেক্ট শেষ করতেন। কিন্তু এখন ছবিটা বদলে গিয়েছে। এআই নিজেই এখন কোড লিখতে সাহায্য করছে। এটি কোডিংয়ের ভুলগুলি ধরে দিচ্ছে এবং নতুন নতুন সৃজনশীল আইডিয়া দিচ্ছে। এর ফলে কাজের গতি যেমন বাড়ছে, তেমনি কোম্পানির খরচও অনেক কমে যাচ্ছে। জুকারবার্গের (Mark Zuckerberg) মতে, এই পরিবর্তনের ফলে বড় বড় টিমের প্রয়োজনীয়তা ক্রমশ ফুরিয়ে আসছে।
যদিও জুকারবার্গ মেটাতে নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা সরাসরি বলেননি, তবে তাঁর ইঙ্গিতে অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরা। মেটা গত কয়েক বছরে ইতিমধ্যেই কয়েক হাজার কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। জুকারবার্গের নতুন এই দর্শনে স্পষ্ট যে কোম্পানি এখন সংখ্যার চেয়ে দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছে। তারা এখন আর ভিড় বাড়াতে চায় না। বরং এমন কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে যারা এআই প্রযুক্তির সঠিক ব্যবহার জানেন। যারা এআই-কে সঙ্গী করে কাজ দ্রুত শেষ করতে পারবেন, ভবিষ্যতে কেবল তাঁদেরই কদর বাড়বে।
আরও পড়ুন: পুরনো ফোনে নতুন চমক! OnePlus 10 Pro-তে এল অ্যান্ড্রয়েড ১৬ আপডেট
এই পরিস্থিতি সাধারণ কর্মচারীদের মধ্যে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জুকারবার্গের (Mark Zuckerberg) এই দৃষ্টিভঙ্গি কর্মসংস্থানের ধরণকে আমূল বদলে দিতে পারে। এখন কেবল কঠোর পরিশ্রম নয়, বরং প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়াই টিকে থাকার একমাত্র পথ। এআই যে মানুষের কাজের প্রতিযোগী নয় বরং সহকারী, এই কথাটি বারবার বলা হলেও জুকারবার্গের দাবি কিন্তু অন্য ইশারা দিচ্ছে। তাঁর মতে, এআই-এর সঠিক ব্যবহারে এক একজন কর্মী এখন আস্ত একটি টিমের বিকল্প হয়ে উঠছেন।
