Gold Rate

ভারতের বাজারে সোনার দাম (Gold Rate) নিয়ে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ছিল। আকাশছোঁয়া দামের কারণে সোনা কেনা অনেকের পক্ষেই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সমীকরণ ইঙ্গিত দিচ্ছে যে, মূল্যবান এই ধাতুর দাম ভবিষ্যতে অনেকটাই কমতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ গ্রাম সোনার দাম আগামীতে ৮০ হাজার টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দাম বাড়ার কারণ ও বর্তমান পরিস্থিতি (Gold Rate)

গত সেপ্টেম্বর মাস থেকে বিশ্বজুড়ে সোনার দাম (Gold Rate) হু হু করে বাড়তে শুরু করে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির বিপুল পরিমাণ সোনা মজুত করার প্রবণতা এই দাম বৃদ্ধিতে অনুঘটকের কাজ করেছিল। যার প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে যায়। সেদিন এক গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ১৬,৮০০ টাকা। তবে ৩০ জানুয়ারি বাজেট পরবর্তী প্রভাবে এক ধাক্কায় দাম ১০ শতাংশ কমে যায় এবং গত ১৫ দিন ধরে বাজারে এক ধরণের অনিশ্চয়তা বজায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, সোনার দাম আকাশছোঁয়া হওয়ার পেছনে রাশিয়ার একটি বড় হাত ছিল। আমেরিকার সাথে উত্তেজনার কারণে রাশিয়া আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার সীমিত করে দিয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নানা রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, রাশিয়া পুনরায় আন্তর্জাতিক লেনদেনে ডলারের পূর্ণ ব্যবহার শুরু করতে রাজি হতে পারে। আমেরিকা রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে তাদের অপরিশোধিত তেল আমদানিতে বাধার সৃষ্টি করছে। এই অর্থনৈতিক চাপ সামলাতে মস্কো তাদের কৌশল পরিবর্তন করছে বলে মনে করা হচ্ছে।

কেন কমবে সোনার দাম?

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া যদি ডলার সংগ্রহের জন্য তাদের মজুত করা সোনা বিশ্ববাজারে বিক্রি করতে শুরু করে, তবে সরবরাহ বেড়ে যাবে। ফলে সোনার দামে বড়সড় পতন ঘটতে পারে। এছাড়া মার্কিন-রাশিয়া বাণিজ্য চুক্তির পর যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটে, তবে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, যা সোনার দামকে আরও কমিয়ে দেবে।

সাম্প্রতিক মাসগুলিতে চিন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো ব্রিকস (BRICS) দেশগুলি ট্রাম্পের কর নীতির মোকাবিলা করতে বিপুল পরিমাণ সোনা কিনেছিল। গত ছয় মাসে বিশ্বের প্রায় ৫০ শতাংশ সোনা এই দেশগুলিই কিনেছে। তবে বর্তমানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই দেশগুলি এখন সোনা কেনার হার কমিয়ে দিতে পারে। চাহিদা কমলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমবে।

আরও পড়ুন: ১০৩ টাকায় রিচার্জ করে মাসভর পেয়ে যান JioHotstar সহ একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশন

কতটা কমতে পারে দাম?

ব্লুমবার্গের এক অনুমান অনুযায়ী, ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম (Gold Rate) ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে নেমে আসতে পারে। তবে এই পতন হঠাৎ করে হবে না। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, দাম কমবে ধীরে ধীরে। তাঁদের ধারণা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এক ভরি বা ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮০ হাজার টাকার আশেপাশে স্থির হতে পারে।

সার্বিকভাবে সোনা কেনার কথা যারা ভাবছেন, তাঁদের জন্য এটি একটি বড় সুখবর। তবে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির পরিবর্তনের ওপরই নির্ভর করছে এই পূর্বাভাসের চূড়ান্ত সাফল্য।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved