আজ রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬। আজকের দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ মাঘ মাসের পবিত্র ‘মৌনী অমাবস্যা’(Mauni Amavasya Rashifal)। একই সঙ্গে আজ সপ্তাহের প্রথম দিন বা রবির দিন হওয়ায় সূর্যদেবের আশীর্বাদ লাভের এক অনন্য সুযোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের এই বিশেষ তিথিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান এমন এক বিরল যোগ তৈরি করছে, যার প্রভাব বারোটি রাশির ওপর ভিন্ন ভিন্ন ভাবে পড়বে। আজকের দিনটি একদিকে যেমন তর্পণ ও আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ, তেমনই কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু রাশির জন্য নতুন দিশা নিয়ে আসবে। নিচে আজকের বিস্তারিত রাশিফল ও তার প্রতিকার আলোচনা করা হল।
মৌনী অমাবস্যায় রাশিফল (Mauni Amavasya Rashifal)
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি (Mauni Amavasya Rashifal) নতুন উদ্যমে কাজ করার। মৌনী অমাবস্যার প্রভাবে আপনার মনে আধ্যাত্মিক চিন্তার উদয় হতে পারে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় সংযত থাকুন। ব্যবসায়িক লেনদেনে আজ লাভের মুখ দেখবেন। শিক্ষার্থীদের জন্য আজ পড়াশোনায় মন বসানো সহজ হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আজ সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন।
বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি আর্থিক দিক থেকে বেশ ইতিবাচক হতে পারে। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ দিনটি মধুর কাটবে, সঙ্গীর সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তবে শরীরের পুরনো কোনো ব্যথা আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ।
প্রতিকার: কোনো অভাবী মানুষকে আজ সাদা তিল দান করলে মানসিক শান্তি পাবেন।
মিথুন রাশি
আপনার জন্য আজকের দিনটি কিছুটা ব্যস্ততায় কাটবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য আজ ভালো খবর আসতে পারে। তবে আজ বাড়ির বড়দের সাথে অহেতুক তর্কে জড়াবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকা প্রয়োজন।
প্রতিকার: আজকের দিনে গুড় বা মিষ্টি বিতরণ করা আপনার জন্য শুভ হবে।
কর্কট রাশি
মৌনী অমাবস্যা বিশেষ ফলদায়ক হবে। আজ ধর্মীয় কাজে মন দিলে মানসিক অস্থিরতা দূর হবে। কর্মক্ষেত্রে আজ নতুন কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। অংশীদারী ব্যবসায় আজ সর্তকতা অবলম্বন করুন, নথিপত্র না বুঝে সই করবেন না। সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমবে।
প্রতিকার: আজ ভগবান শিবের চরণে গঙ্গাজল ও কালো তিল অর্পণ করুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি রাজকীয় সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি সমাজসেবা বা রাজনীতির সাথে যুক্ত থাকেন, তবে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজ বড় কোনো লাভের যোগ রয়েছে। তবে রাগের মাথায় কাউকে আজ কোনো কথা দেবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন। প্রতিকার: আজ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এবং লাল রঙের পোশাক পরিধান করুন।
কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার। কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনার মাধ্যমেই হতে পারে। পারিবারিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যার অবসান হবে। নতুন বাড়ি বা জমি কেনার জন্য আলোচনার শুভ দিন আজ। তবে দূরপাল্লার যাত্রায় আজ একটু সর্তকতা প্রয়োজন। বিকেলের দিকে কোনো পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনাকে আনন্দিত করবে।
প্রতিকার: সবুজ রঙের রুমাল সাথে রাখুন।
আরও পড়ুন: মৌনী অমাবস্যায় এই কাজ অত্যন্ত পবিত্র, জানুন এদিনের মাহাত্ম্য
তুলা রাশি
আপনার জন্য আজকের দিনটি বিলাসিতা ও খরচের। পছন্দের কোনো জিনিস কিনতে গিয়ে বাজেট ছাড়িয়ে যেতে পারে, তাই ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য জীবনে আজ পুরনো কোনো কথা নিয়ে মনোমালিন্য হতে পারে, ধৈর্য ধরুন। আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা বজায় থাকবে।
প্রতিকার: মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং শ্রী সূক্ত পাঠ করুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাহসিকতার। আপনার অদম্য ইচ্ছাশক্তির জোরে আপনি আজ কোনো কঠিন কাজ সম্পন্ন করবেন। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আকর্ষণ বাড়বে। তবে আজ কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। শরীর চর্চার দিকে নজর দিন।
প্রতিকার: আজ হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের মিষ্টি দান করুন।
ধনু রাশি
আজ ভাগ্য সহায় হবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি আশীর্বাদস্বরূপ। আধ্যাত্মিক গুরু বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার জীবনের বড় কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো চুক্তিতে সই করার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে শান্তিতে সময় কাটবে।
প্রতিকার: কপালে হলুদের তিলক লাগান এবং গুরুজনদের আশীর্বাদ নিন।
মকর রাশি
আপনাকে আজ একটু সংযত থাকতে হবে। মৌনী অমাবস্যার দিন শনির প্রভাবে আপনার কাজে কিছুটা বিলম্ব হতে পারে। তবে ধৈর্য হারাবেন না, কারণ কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেনই। আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। স্নায়ুজনিত কোনো ব্যথায় আজ কষ্ট পেতে পারেন।
প্রতিকার: আজ শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আজ সৃজনশীল প্রতিভা বিকাশের দিন। আপনার নতুন আইডিয়া কর্মক্ষেত্রে সাড়া ফেলবে। বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে। তবে আজ লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ত্বকের কোনো সমস্যায় আজ ভুগতে পারেন।
প্রতিকার: অসহায় কোনো মানুষকে কালো কম্বল বা অন্ন দান করুন।
মীন রাশি
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি শান্তিতে কাটবে (Mauni Amavasya Rashifal)। আধ্যাত্মিক চর্চায় আজ আপনার মন নিবিষ্ট হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের হলেও সফল হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে সুখবর পেতে পারেন। তবে আজ বাইরের কোনো অপরিচিত মানুষকে বিশ্বাস করবেন না।
প্রতিকার: ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ রঙের ফল দান করুন।
