Categories: Automobile

সদ্য লঞ্চ হয়েছে 2026 Yamaha Fascino, জানুন এর পাঁচ হাইলাইট

ইয়াামাহা ফ্যাসিনো (2026 Yamaha Fascino) স্কুটার ভারতীয় তরুণ প্রজন্মের ক্রেতাদের কাছে আতি জনপ্রিয়। আধুনিক স্টাইলের কারণে এটির এত চাহিদা। সেই জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ইন্ডিয়া ইয়ামাহা মোটর (IYM) সম্প্রতি বাজারে নিয়ে এসেছে ২০২৬ মডেলের ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ ফাই হাইব্রিড (Fascino 125 Fi Hybrid)। আধুনিক প্রজন্মের রুচি এবং প্রয়োজনের কথা মাথায় রেখে এই স্কুটারটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শহরের রাস্তায় স্কুটারটিকে যা আরও আকর্ষণীয় এবং ব্যবহারের উপযোগী বানিয়েছে। এই নতুন সংস্করণ লঞ্চ করার পাশাপাশি ইয়ামাহা এই মাসেই ফ্যাসিনোর ১৫ লক্ষ ইউনিট উৎপাদনের এক বিশাল মাইলফলক উদযাপন করেছে। চলুন স্কুটারটি সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

১) 2026 Yamaha Fascino: ডিজাইন

নতুন ফ্যাসিনোর (2026 Yamaha Fascino) সবথেকে বড় পরিবর্তনটি চোখে পড়বে এর পেছনের অংশে। ইয়ামাহা তাদের এই স্কুটারের টেল সেকশনটি সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করেছে। নতুন স্কাল্পটেড টেল প্রোফাইল, রিডিজাইন করা ফ্লাশার এবং ইয়ামাহার সিগনেচার ‘ভি-আইকনিক’ টেললাইট ডিজাইন স্কুটারটিকে আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম লুক দিয়েছে। স্কুটারটির দৈর্ঘ্য কিছুটা কমিয়ে ১৭৮০ মিমি করা হয়েছে, যার ফলে এটি এখন অনেক বেশি কমপ্যাক্ট এবং জ্যামজটপূর্ণ শহরের রাস্তায় চালানো বা ঘোরানো অনেক সহজ হবে। এছাড়া নতুন ডিকাল এবং গ্রাফিক্স স্কুটারটির আধুনিক অ্যাপিল আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: এপ্রিলে গাড়িতে বিরাট ছাড় দিচ্ছে টাটা, কত সাশ্রয় হবে দেখুন

২) ভেরিয়েন্ট

ইয়ামাহা ফ্যাসিনোর এই নতুন রেঞ্জ তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৭৬,৫০০ টাকা, ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ৮৮,০০০ টাকা এবং প্রিমিয়াম ‘ফ্যাসিনো এস’ ভেরিয়েন্টটির দাম ৯৫,২০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। কালার অপশনের ক্ষেত্রেও ইয়ামাহা গ্রাহকদের জন্য একগুচ্ছ বিকল্প রেখেছে। ভিভিড রেড, মেটালিক ব্ল্যাক, কুল ব্লু মেটালিক থেকে শুরু করে ডার্ক ম্যাট ব্লু ও ম্যাট গ্রে-র মতো প্রায় আটটি আকর্ষণীয় রঙে স্কুটারটি কেনা যাবে।

৩) ইঞ্জিন

ইঞ্জিন এবং প্রযুক্তির ক্ষেত্রে ইয়ামাহা তাদের বিশ্বস্ত ১২৫ সিসি ব্লু কোর হাইব্রিড ইঞ্জিনটিই বজায় রেখেছে। এই এয়ার-কুলড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিনটি স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তির সাথে যুক্ত। এর ফলে সাইলেন্ট স্টার্ট, স্টপ-অ্যান্ড-স্টার্ট সিস্টেম এবং এনহ্যান্সড পাওয়ার অ্যাসিস্টের মতো ফিচারগুলো পাওয়া যাবে। এই হাইব্রিড প্রযুক্তি স্কুটারটিকে স্থির অবস্থা থেকে দ্রুত গতি তুলতে এবং ঢালু রাস্তায় পিলিয়ন রাইডার নিয়ে অনায়াসে চলতে সাহায্য করে, যা একইসাথে জ্বালানি সাশ্রয়ও নিশ্চিত করে। এছাড়া স্কুটারটি বর্তমানের ই২০ (E20) জ্বালানি সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: জিএসটি স্ল্যাব কমাতে ডমিনার-এ বিরাট বদল আনল বাজাজ!

৪) ফিচার

ব্যবহারিক সুবিধার কথা মাথায় রেখে স্কুটারটিতে ২১ লিটার আন্ডার-সিট স্টোরেজ, টেলিস্কোপিক সাসপেনশন এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন দেওয়া হয়েছে। প্রিমিয়াম ‘ফ্যাসিনো এস’ ভেরিয়েন্টটিতে ব্যবহার করা হয়েছে রঙিন টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ‘অ্যানসার ব্যাক’ ফাংশনের মতো স্মার্ট ফিচার রয়েছে।

৫) গ্রাহকদের পছন্দ মত ডিজাইন

ইয়ামাহার ইন্ডিয়া ভিত্তিক আরঅ্যান্ডডি (R&D) টিম সরাসরি গ্রাহকদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে এই আপডেটগুলি তৈরি করেছে, যা স্কুটারটিকে আরও বেশি ব্যবহারকারী-বান্ধব করে তুলেছে। ব্লু স্কোয়ার শোরুম-সহ ইয়ামাহার সমস্ত আউটলেটেই এখন এই নতুন ফ্যাসিনো (2026 Yamaha Fascino) পাওয়া যাচ্ছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

অমিতাভকে সরাসরি প্রেম নিবেদন! সুনিধির কাণ্ড দেখে হাসির রোল কেবিসি সেটে

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জনপ্রিয় কুইজ শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৮'-র নতুন প্রমো ইতিমধ্যেই সোশাল…

9 minutes ago

আর সস্তা রইল না! এক ধাক্কায় দাম বাড়ল সবচেয়ে জনপ্রিয় Harley-Davidson X440-এর

ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…

5 hours ago

স্বাস্থ্যের যত্ন নিন, আর্থিক লেনদেনে সতর্ক থাকার ইঙ্গিত রয়েছে আজ!

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…

11 hours ago

ভারতে লঞ্চ হল Royal Enfield Classic 350 Gorkha Edition, দাম অবাক করবে!

বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…

1 day ago

প্রশ্নফাঁস কাণ্ডে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর! এক ধাক্কায় এনটিএ-র ৫০ জন কর্মী ছাঁটাই

সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…

2 days ago

ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে আজ, স্বাস্থ্য কেমন থাকবে জানুন রাশিফলে

আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…

2 days ago