ভারতের বাইক বাজারে ক্ল্যাসিক লেজেন্ডস (Classic Legends) তাদের জনপ্রিয় মডেল ইয়েজদি স্ক্র্যাম্বলার ৩৫০-এর (2026 Yezdi Scrambler 300) ২০২৬ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। নতুন এই ভার্সনের প্রারম্ভিক দাম ২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আগের মডেলের তুলনায় যা প্রায় ৪,০০০ টাকা বেশি। তবে এই সামান্য মূল্যবৃদ্ধির বিনিময়ে বাইকটিতে ডিজাইন, ফিচার এবং মেকানিক্যাল ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডে দেওয়া হয়েছে।
নতুন ২০২৬ ইয়েজদি স্ক্র্যাম্বলারের (2026 Yezdi Scrambler 300) সবথেকে বড় পরিবর্তন লুকিয়ে রয়েছে এর চেসিসে। বাইকটির হ্যান্ডলিং এবং নিয়ন্ত্রণ আরও উন্নত করার লক্ষ্যে এর চেসিস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দৃঢ় করা হয়েছে। সাসপেনশনের ক্ষেত্রে সম্মুখভাগে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের দিকে মনোশক বজায় রয়েছে, এর ট্রাভেল যথাক্রমে ১৫০ মিমি এবং ১৩০ মিমি। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতোই ২০০ মিমি রাখা হয়েছে। তবে এর সিট হাইট ১৩ মিমি বেড়ে এখন ৮১৩ মিমি। এর ফলে লম্বা রাইডারদের জন্য বাইকটি চালানো এখন আরও সুবিধাজনক হবে।
আরও পড়ুন: BSA Scrambler 650 ভারতের রাস্তায় বিক্রম দেখাবে! ৩.২৪ লক্ষ টাকায় লঞ্চ হল শক্তিশালী বাইক
ফিচারের তালিকায় সবচেয়ে বড় সংযোজন হল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। চালকের সুবিধার জন্য এতে তিনটি প্রিসেট মোড দেওয়া হয়েছে, যা বিভিন্ন ধরনের রাস্তায় বাইকটির চাকার গ্রিপ বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া পেছনের চাকার জন্য সুইচেবল ডুয়েল চ্যানেল এবিএস সুবিধা মিলবে। এটি অবশ্য আগেও ছিল। ইঞ্জিনের শক্তিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩৩৪ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিনটিকে নতুনভাবে টিউন করা হয়েছে। এটি এখন ২৯.৫ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। পাশাপাশি বাইকটির ট্রান্সমিশন সিস্টেমকেও আগের চেয়ে মসৃণ করা হয়েছে যাতে গিয়ার শিফটিং আরও সহজ হয়।
বাইকটির (2026 Yezdi Scrambler 300) বাহ্যিক রূপেও আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। ফুয়েল ট্যাঙ্কে নতুন গ্রাফিক্স এবং পাশে ডিম্বাকৃতি সাইড প্যানেল বাইকটিকে একটি নতুন ও ফ্রেশ লুক দিয়েছে। এছাড়াও বেশ কিছু নতুন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ২০২৬ মডেলটি। ভারতের বাজারে এই নতুন স্ক্র্যাম্বলারটি সরাসরি প্রতিযোগিতায় নামবে ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০এক্স এবং রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এর মতো শক্তিশালী প্রতিপক্ষদের সাথে। যারা স্টাইল এবং পারফরম্যান্সের মেলবন্ধন খুঁজছেন, তাঁদের জন্য এই নতুন ইয়েজদি একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।
ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…
আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…
সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…
আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…
আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক ‘নিনজা ৫০০ এসই’ (2027 Kawasaki Ninja 500 SE)-র ২০২৭…