ভারতে নিজেদের এন্ট্রি-লেভেল স্পোর্টসবাইক KTM RC 160-এর দাম বাড়াল কেটিএম ইন্ডিয়া। মোটরসাইকেলটির মূল্য একধাক্কায় ১৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। যা এই সেগমেন্টের বিচারে বেশ বড় বৃদ্ধি। মূল্যবৃদ্ধির পর বাইকটির বর্তমান এক্স-শোরুম দাম গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ টাকায়। এর ফলে বাইকটি এখন ইয়ামাহা R15 V4-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের চেয়েও প্রায় ২,০০০ টাকা বেশি দামি হয়ে গেল। ইয়ামাহা R15 V4-এ টিএফটি স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটারের মতো আধুনিক ফিচার থাকায় এটি এখন ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নতুন ক্রেতাদের বাইক কেনার ইচ্ছাকে প্রভাবিত করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ, এই নতুন দামের থেকে আর মাত্র ৩২,০০০ টাকা বেশি খরচ করলেই ক্রেতারা কেটিএম RC 200 মডেলটি পেয়ে যাবেন। আশ্চর্যজনকভাবে RC 200-এর দামে কোনো পরিবর্তন করা হয়নি এবং এটি এখনও আগের মতো ২.৩২ লাখ টাকা (এক্স-শোরুম) দামেই পাওয়া যাচ্ছে। ফলে ২০০ সিসির মডেলটিই এখন ক্রেতাদের কাছে বেশি লাভজনক মনে হতে পারে। যদিও নতুন প্রজন্মের ডিজাইনিং সাধারণ বাইকপ্রেমীদের কাছে খুব একটা সাড়া না ফেলায় বর্তমান আরসি মডেলগুলির সার্বিক বিক্রি খুব একটা আশাব্যঞ্জক নয়।
আরও পড়ুন: বাইকপ্রেমীদের জন্য বিরাট ধামাকা! বাজারে এলো বাজাজের নতুন Pulsar N160 S ও N160 SS
যান্ত্রিক স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, কেটিএম KTM RC 160 বাইকটিতে রয়েছে ১৬৪.২ সিসি লিকুইড-কুলড, এসওএইচসি ইঞ্জিন। এটি ৯,৫০০ আরপিএমে ১৮.৭৩ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএমে ১৫.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। ৬-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত এই হাই-রেভিং বাইকটির সর্বোচ্চ গতি ১১৮ কিমি/ঘণ্টা বলে দাবি করেছে কেটিএম।
KTM RC 160-এ ট্রেলিস ফ্রেমের ওপর তৈরি এবং এর সামনে ৩৭ মিমি ইনভার্টেড ফর্ক ও পেছনে প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। ব্রেকিংয়ের জন্য এতে ডুয়াল-চ্যানেল এবিএস সহ সামনে ৩২০ মিমি ডিস্ক এবং পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১৩.৭৫ লিটারের মেটাল ফুয়েল ট্যাঙ্ক, ক্লিপ-অন হ্যান্ডেলবার, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফুল এলইডি লাইটিং সেটআপ।
ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…
আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…
সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…
আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…
আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক ‘নিনজা ৫০০ এসই’ (2027 Kawasaki Ninja 500 SE)-র ২০২৭…