Automobile

৫ জানুয়ারি আত্মপ্রকাশ করছে Mahindra XUV 7XO, তার আগেই দিল ধরা

Mahindra XUV 7XO ঘিরে দীর্ঘদিন ধরেই তুমুল উত্তেজনা চলছে ভারতীয় গাড়ির দুনিয়ায়। সম্ভাব্য ক্রেতাদের উত্তেজনা প্রশমন করতে কোম্পানি জানিয়েছে যে, আগামী ৫ জানুয়ারি, ২০২৬-এ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। অনুরাগীদের উদ্দীপনা বাড়াতে এবারে প্রকাশ্যে ধরা দিল গাড়িটি। তবে আপাদমস্তক সাদা কাপড়ে আবৃত অবস্থায়। সম্প্রতি একটি ডিলার ইয়ার্ডে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। কাপড়ে ঢাকা থাকার কারণ পরিষ্কার। উন্মোচনের আগে কোম্পানি গাড়িটির নকশা গোপন রাখতে চায়। তবুও স্পাই ইমেজের মাধ্যমে বেশ কিছু নতুন আপডেট ইতিমধ্যেই অটোমোবাইল-প্রেমীদের নজরে এসেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।

বর্তমান XUV700-এর উত্তরসূরি হিসাবে আসা এই গাড়িতে চাকার নকশায় বড় বদল আনা হয়েছে। এতে দেখা মিলবে ১৯ ইঞ্চির নতুন অ্যারোডায়নামিক অ্যালয় হুইল। যা মাহিন্দ্রার আসন্ন ইলেকট্রিক গাড়ি XEV 9S থেকে অনুপ্রাণিত। বর্তমানে বাজারে উপলব্ধ মডেলটিতে ১৭ বা ১৮ ইঞ্চির চাকা থাকলেও, নতুন ভার্সনে আরও বড় চাকা গাড়িটির প্রিমিয়াম লুক বৃদ্ধি করবে তা বলাবাহুল্য।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে বাড়তে চলেছে সিগারেটের দাম, কতটা জানুন

Mahindra XUV 7XO: ডিজাইন

গাড়ির হেডলাইটের নকশাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এতে ডুয়েল-ব্যারেল প্রজেক্টর কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা Scorpio N-এর কথা মনে করিয়ে দেয়। এটি রাতে আরও ভালো পথ দেখতে সহায়তা করবে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এর ডিআরএল (DRL)-এর ডিজাইনে। আগেকার লম্বালম্বি নকশার বদলে এখন এটি অনেকটা ‘ইউ’ (U) আকৃতির রূপ পেয়েছে।

ফগ ল্যাম্পের পজিশনেও বদল ঘটিয়েছে সংস্থা। অন্দরসজ্জার ক্ষেত্রে মাহিন্দ্রা তাদের ‘বর্ন ইলেকট্রিক’ গাড়িগুলির আদলে তৈরি করেছে ট্রিপল-স্ক্রিন সেটআপ, যা ড্যাশবোর্ডকে দিচ্ছে এক বিলাসবহুল অনুভূতি। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পেছনের সিটের জন্য আলাদা স্ক্রিন এবং ৫৪০-ডিগ্রি ক্যামেরার মতো অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে এতে।

ইঞ্জিন

পারফরম্যান্সের দিক থেকে মাহিন্দ্রা খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বর্তমানের ভরসাযোগ্য ২.০ লিটার টার্বো-পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিনই বজায় রাখছে। গ্রাহকরা ম্যানুয়াল এবং অটোমেটিক – দুই ধরনের গিয়ারবক্সের সঙ্গেই বেছে নিতে পারবেন। উচ্চতর ভেরিয়েন্টগুলিতে অল-হুইল ড্রাইভ বা AWD সিস্টেম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই মাহিন্দ্রার এই শক্তিশালী SUV (Mahindra XUV 7XO) বাজারে বড়সড় ধামাকা করবে বলে আশা করা হচ্ছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

21 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago