Categories: Automobile

সাধারণতন্ত্র দিবসে রাজকীয় প্রত্যাবর্তন! SUV বাজারে ফিরছে New Renault Duster

ভারতের বাজারে এসইউভি (SUV) গাড়ির বিপ্লবের অন্যতম কারিগর রেনো ডাস্টার (New Renault Duster) ফের একবার তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে প্রস্তুত। ২০১২ সালে প্রথম আত্মপ্রকাশ করছিল। প্রায় এক দশক ধরে রাজত্ব করার পর ২০২২ সালে বন্ধ হয়ে গিয়েছিল এই আইকনিক গাড়িটির সফর। মূলত কঠোর বিএস৬ নির্গমন বিধি এবং বিক্রির সংখ্যায় ক্রমাগত পতনের কারণে রেনো এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল, অর্থাৎ ২৬ জানুয়ারি ২০২৬-এ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছে নতুন সাজে সজ্জিত তৃতীয় প্রজন্মের ডাস্টার। প্রজাতন্ত্র দিবসের মাহেন্দ্রক্ষণকে বেছে নিয়ে রেনো ইন্ডিয়া তাদের এই জনপ্রিয় ব্র্যান্ডটিকে এক আধুনিক ও শক্তিশালী রূপে ফিরিয়ে আনছে।

New Renault Duster মজবুতিতে অনেক এগিয়ে

তৃতীয় প্রজন্মের এই নতুন ডাস্টার, রেনো-এর অত্যাধুনিক সিএমএফ-বি (CMF-B) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই নতুন কাঠামো গাড়ির গঠনকে মজবুত করার পাশাপাশি আধুনিক ইলেকট্রনিক্স এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করার পথ প্রশস্ত করেছে। ইঞ্জিনের ক্ষেত্রে রেনো বেশ শক্তিশালী বিকল্প রাখছে। এতে থাকছে রেনো-র ১.৩ লিটার ‘এইচআর১৩’ (HR13) টার্বো-পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫৬ এইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। এর সাথে ম্যানুয়াল এবং সিভিটি (CVT) অটোমেটিক গিয়ারবক্সের বিকল্পও মিলবে। পাশাপাশি যারা বাজেট অনুযায়ী কিছুটা সাশ্রয়ী ভ্যারিয়েন্ট খুঁজছেন, তাঁদের জন্য রেনো কাইগার-এর ১.০ লিটার তিন-সিলিন্ডার টার্বো-পেট্রোল ইঞ্জিনটিও এই লাইনে যুক্ত করা হতে পারে।

ডিজাইনের দিক থেকে নতুন ডাস্টারে থাকছে বড় ধরনের পরিবর্তন। ভারতের বাজারের জন্য এতে আন্তর্জাতিক মডেলের তুলনায় কিছুটা আলাদা ও আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে। টিজার অনুযায়ী, গাড়ির পেছনে থাকছে একটি আধুনিক এলইডি লাইট বার, যা গাড়িটিকে বর্তমান সময়ের ট্রেন্ডের সঙ্গে মানানসই করে তুলেছে। এছাড়া নতুন ডিজাইনের এলইডি ডিআরএল, স্টাইলিশ অ্যালয় হুইল এবং মজবুত রুফ রেল গাড়িটিকে এক বলিষ্ঠ ও পেশিবহুল চেহারা দিয়েছে। সামনে এবং পেছনে নতুন ডিজাইনের বাম্পার একে সমসাময়িক এসইউভি গাড়িগুলির তুলনায় এক ধাপ এগিয়ে রাখবে।

ইন্টেরিয়রের ক্ষেত্রে রেনো আধুনিক থিম বেছে নিয়েছে। এতে থাকছে একটি ১০ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করবে। এছাড়া ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো আধুনিক সুবিধা পাওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয়, ডাস্টারই হতে চলেছে রেনো-র প্রথম ভারতীয় মডেল যাতে অ্যাডাস (ADAS) বা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ব্যবহার করা হবে। ফলে গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: Mahindra Thar Roxx Star Edition বাজারে এল, জানুন দাম ও সম্পূর্ণ ফিচার

ভারতের বাজারে এই এসইউভি-র সম্ভাব্য দাম ১১ লক্ষ টাকা থেকে ১৯ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। বাজারে Hyundai Creta বা Maruti Grand Vitara-কে টক্কর দেবে আসন্ন গাড়িটি। এই নতুন ডাস্টার তার পুরনো গৌরব পুনরুদ্ধারে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। আগামীকাল রেনো আনুষ্ঠানিকভাবে এই গাড়ির (New Renault Duster) চূড়ান্ত মূল্য এবং বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

21 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago