অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে আলোড়ন তৈরি করতে ওলা ইলেকট্রিক নিয়ে এল এক বিশেষ উৎসব ক্যাম্পেইন (Ola Akshaya Tritiya Offer)। যার নাম ‘ওলা সোনা উইকেন্ড’। নাম শুনেই বোঝা যাচ্ছে এ তাদের একটি অফার। মূল আকর্ষণ, এই অফারটি কেবল ১৮ এবং ১৯ এপ্রিল, ২০২৬ – এই দুদিনের জন্যই বৈধ রাখা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রচারের মাধ্যমে গ্রাহকরা ৫০ হাজার টাকা পর্যন্ত সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে বিশেষ দাম, আকর্ষণীয় ফিন্যান্স অফার এবং বর্ধিত ওয়ারেন্টি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে।
এই উৎসব উপলক্ষ্যে অফারের (Ola Akshaya Tritiya Offer) চমক হচ্ছে ওলা এস১ প্রো সোনা (Ola S1 Pro Sona) জেতার সুবর্ণ সুযোগ। কী শুনতে অবাক লাগছে? এটি একটি এক্সক্লুসিভ এডিশন, যেখানে স্কুটারের বিভিন্ন অংশে আসল ২৪ ক্যারেট সোনা বাঁধানো থাকবে। শুধু তাই নয়, এই বিশেষ ভেরিয়েন্টে থাকছে একটি ইউনিক ‘সোনা মুড’, যা মুভ-ওএস ড্যাশবোর্ড এবং অ্যাপের ইন্টারফেসকে সোনালি থিমে রাঙিয়ে তুলবে। ওলা ইলেকট্রিকের মুখপাত্র এই ঘোষণা প্রসঙ্গে সরাসরি বলেন, “অক্ষয় তৃতীয়া হল সমৃদ্ধি এবং নতুন সূচনার উদযাপন। আমাদের ‘ওলা সোনা উইকেন্ড’ সেই ভাবকে ধারণ করে এমন এক অফার নিয়ে এসেছে যা একই সাথে উচ্চাকাঙ্ক্ষী এবং বৈপ্লবিক। ৫০ হাজার টাকা পর্যন্ত সুবিধা থেকে শুরু করে লিমিটেড এডিশন ওলা সোনা জেতার সুযোগ – সবই উদ্ভাবন এবং প্রিমিয়াম অভিজ্ঞতার মাধ্যমে ইলেকট্রিক মোবিলিটিকে নতুন করে সংজ্ঞায়িত করার প্রতি আমাদের অঙ্গীকার প্রতিফলিত করে।”
আরও পড়ুন: 2026 Maruti Suzuki Baleno Facelift আসছে, নতুন অবতারের ডিজাাইন তাক লাগাবে!
দামের ক্ষেত্রেও ওলা এক বিশাল চমক দিয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে জেন ৩ এস১ এক্স (২ কিলোওয়াট আওয়ার) এবং ওলা রোডস্টার এক্স (২.৫ কিলোওয়াট আওয়ার) মডেলগুলি মাত্র ৪৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, উচ্চক্ষমতাসম্পন্ন ওলা রোডস্টার এক্স প্লাস (৯.১ কিলোওয়াট আওয়ার) মডেলে সরাসরি ৫০ হাজার টাকার বিশাল দাম কমানো হয়েছে, যার ফলে এই বিশেষ সময়ে এর দাম দাঁড়িয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। এই বিশেষ মূল্য কেবল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা করলেই কার্যকর হবে।
অতিরিক্ত সুবিধার মধ্যে ওলা তাদের সমস্ত পণ্যের ওপর ৮ বছরের কমপ্লিমেন্টারি ওয়ারেন্টি প্রদান করছে। এছাড়া বিভিন্ন মডেলের ওপর ৪০ হাজার টাকা পর্যন্ত সরাসরি ডিসকাউন্ট এবং ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি ও ইয়েস ব্যাংকের মতো বাছাই করা ব্যাংকের ক্রেডিট কার্ড ইএমআই-তে আরও ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ভারতে তৈরি ‘৪৬৮০ ভারত সেল’ প্রযুক্তির ব্যবহারের ফলেই তারা রোডস্টার এক্স প্লাস বা এস১ এক্স প্লাস ৫.২ কিলোওয়াট আওয়ারের মতো মডেলে এত সাশ্রয়ী দাম এবং উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে পেরেছে। অক্ষয় তৃতীয়ায় (Ola Akshaya Tritiya Offer) নতুন কিছু ঘরে আনতে চাওয়া গ্রাহকদের জন্য ওলার এই অফারটি সত্যিই এক অভাবনীয় সুযোগ।
ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…
আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…
সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…
আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…
আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক ‘নিনজা ৫০০ এসই’ (2027 Kawasaki Ninja 500 SE)-র ২০২৭…