Categories: Technology

সাশ্রয়ী মূল্যে অ্যাপলের চমক! ভারতে এল নতুন MacBook Neo

অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম বাজেট-ফ্রেন্ডলি ল্যাপটপ ‘MacBook Neo’ লঞ্চ করেছে। এটি মূলত সেইসব ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা কম দামে ম্যাকবুক ব্যবহারের অভিজ্ঞতা পেতে চান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ম্যাকবুক এয়ার ছিল অ্যাপলের সবথেকে সস্তা ল্যাপটপ। কিন্তু নতুন ম্যাকবুক নিও সেই ধারণাকে বদলে দিয়েছে। ভারতে এর দাম ৬৯,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে নতুন আপডেটেড ম্যাকবুক এয়ারের দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। ফলে নতুন এই মডেলটি সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং পড়ুয়াদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। চলুন ম্যাকবুক নিও সম্পর্কে বিশদে দেখে নেওয়াা যাক।

MacBook Neo-র খুঁটিনাটি

ম্যাকবুক নিও (MacBook Neo) নিয়ে গত বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি বিশ্বে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ভুলবশত অ্যাপলের নিজস্ব নথিতে ‘নিও’ নামটি প্রকাশ্যে চলে এসেছিল। অ্যাপল এই ল্যাপটপের মাধ্যমে মূলত আসুস, এইচপি এবং ক্রোমবুকের একচেটিয়া বাজারে ভাগ বসাতে চাইছে। বিশেষ করে স্কুল-কলেজের ক্লাসরুম এবং সাধারণ গৃহস্থালির কাজে উইন্ডোজ ল্যাপটপের বিকল্প হিসেবে অ্যাপল এই মডেলটিকে তুলে ধরছে। সাশ্রয়ী দামের পাশাপাশি অ্যাপল এই ল্যাপটপটিকে অত্যন্ত রঙিন করে সাজিয়েছে। এটি ইন্ডিগো, সাইট্রাস এবং ব্লাশ-এর মতো প্রাণবন্ত রঙের পাশাপাশি ক্লাসিক সিলভার রঙেও পাওয়া যাবে।

আরও পড়ুন: SBI YONO অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভুয়ো মেসেজ ঘিরে আতঙ্ক, সতর্ক করল পিআইবি

কম দাম হলেও এর নির্মাণশৈলীতে অ্যাপল খুব একটা আপস করেনি। ম্যাকবুক এয়ারের মতোই এতে রয়েছে রিসাইকেলড অ্যালুমিনিয়াম এনক্লোজার এবং ফ্যানহীন ডিজাইন। ল্যাপটপটিতে রয়েছে ১৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে যার রেজোলিউশন ২৪০৮x১৫০৬ পিক্সেল। ডিসপ্লেটিতে ৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। তবে খরচ কমাতে এতে দামী মডেলগুলোর মতো প্রো-মোশন বা হাই রিফ্রেশ রেট প্রযুক্তি দেওয়া হয়নি। প্রযুক্তিগত দিক থেকে অ্যাপল এখানে একটি বড় পরিবর্তন এনেছে। এতে এম-সিরিজের চিপের বদলে আইফোন ১৬ প্রো-তে থাকা এ১৮ প্রো (A18 Pro) চিপ ব্যবহার করা হয়েছে।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে এতে রয়েছে ৬-কোর সিপিইউ এবং ৫-কোর জিপিইউ। ল্যাপটপটিতে ৮ জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ব্যাটারি ক্ষমতা ৩৬.৫ ওয়াট-আওয়ার এবং অ্যাপলের দাবি অনুযায়ী এটি একবার চার্জ দিলে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করতে পারবে। বক্সের ভেতরে একটি ২০ ওয়াটের চার্জারও দেওয়া হচ্ছে। তবে দাম কমাতে অ্যাপল কিছু কাটছাঁটও করেছে। যেমন এতে ব্যাকলিট কিবোর্ড নেই এবং চার্জিংয়ের জন্য কোনো ম্যাগসেফ পোর্ট দেওয়া হয়নি। পরিবর্তে এতে দুটি ইউএসবি-সি পোর্ট রয়েছে। ভিডিও কলের জন্য সাধারণ এইচডি ক্যামেরা এবং মাত্র দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে।

ভারতে ম্যাকবুক নিও-র (MacBook Neo) ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে। এছাড়া ৫১২ জিবি স্টোরেজ সহ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। তবে টাচ আইডি-র সুবিধাটি শুধুমাত্র ৫১২ জিবি স্টোরেজ যুক্ত উচ্চতর মডেলটিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। আজ থেকেই অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ল্যাপটপের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ মার্চ ২০২৬ থেকে গ্রাহকরা সরাসরি শোরুম বা অনলাইন থেকে এটি কিনতে পারবেন। স্কুল পড়ুয়া এবং সাধারণ ব্যবহারের জন্য এটি ভারতের বাজারে ল্যাপটপ প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

18 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago