টেক জায়েন্ট অ্যাপল তাদের আইফোন ১৭ (iPhone 17) এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর (iPhone 17 Pro Max) ওপর অবিশ্বাস্য ছাড় দিচ্ছে। চলতি বছরে সংস্থার প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই ছাড়। জানিয়ে রাখি, আইফোন ছাড়াও ডিসকাউন্চের আওতায় রয়েছে ম্যাকবুক, আইপ্যাড এবং অ্যাপেল ওয়াচ। তবে অফারের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে লেটেস্ট আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭-এর ওপর দেওয়া ছাড়। এখানে বলে রাখা ভালো, এই অফার অ্যাপলের নিজস্ব অফিসিয়াল স্টোর বা ওয়েবসাইটে পাওয়া যাবে না। এই বিশেষ সুবিধা পেতে ক্রেতাদের যেতে হবে অ্যাপলের অনুমোদিত বিক্রেতা ‘ইমাজিন স্টোর’ (Imagine Store) অথবা ইলেকট্রনিক্স রিটেইল চেইন ‘ক্রোমা’ (Croma)-তে।
ইমাজিন স্টোরে আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর লঞ্চ প্রাইসের ওপর সরাসরি ১,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এর দাম দাঁড়িয়েছে ১,৪৮,৯০০ টাকা। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলছে। তার জেরে ফোনটির কার্যকরী দাম কমে হয়েছে ১,৪৪,৯০০ টাকা। যদি আপনার কাছে পুরনো কোনো স্মার্টফোন থাকে, তবে সেটি এক্সচেঞ্জ করেও আপনি বড় ছাড় পেতে পারেন। কোম্পানি ৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং পুরনো ডিভাইসের ভ্যালু হিসেবে ৩৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। সব মিলিয়ে এক্সচেঞ্জ অফার কাজে লাগালে আইফোন ১৭ প্রো ম্যাক্স কেনা এখন অনেক বেশি সাশ্রয়ী হবে।
আরও পড়ুন: ভারতে Redmi 15A-এর বিক্রি শুরু হল, ১৩,০০০-এর কমে মিলবে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি পরিষেবা
অন্যদিকে যারা স্ট্যান্ডার্ড আইফোন ১৭ (iPhone 17) কিনতে চান, তাঁদের জন্য রয়েছে আরও বড় চমক। ইমাজিন স্টোরে আইফোন ১৭-এর লঞ্চ প্রাইস ৮১,৯০০ টাকা হলেও বিভিন্ন এক্সচেঞ্জ অফার এবং ডিসকাউন্ট মিলিয়ে এর কার্যকরী দাম মাত্র ৩৭,৯০০ টাকায় নেমে আসতে পারে। একইভাবে আইফোন ১৭ প্রো এবং আইফোন এয়ার (iPhone Air)-এর ওপরও আকর্ষণীয় ডিল দিচ্ছে কোম্পানি। অফার শেষে আইফোন ১৭ প্রো-এর কার্যকরী দাম হবে ৮৯,৯০০ টাকা এবং আইফোন এয়ার পাওয়া যাবে মাত্র ৫৬,৯০০ টাকায়। এই বিশাল ছাড়ের ফলে প্রিমিয়াম স্মার্টফোন প্রেমীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।
ইমাজিন স্টোরের পাশাপাশি ক্রোমা-ও তাদের ‘এভরিথিং অ্যাপল সেল’ (Everything Apple Sale) ফিরিয়ে এনেছে। এখানে আইফোন ১৭ স্ট্যান্ডার্ড মডেলটি আরও আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। ক্রোমা-তে আইফোন ১৭-এর কার্যকরী দাম রাখা হয়েছে ৪৪,৭৬৮ টাকা। এই দামে ফোনটি পেতে হলে গ্রাহকরা তাঁদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ২৩,৫০০ টাকা পর্যন্ত ভ্যালু এবং সাথে অতিরিক্ত ৮,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এর পাশাপাশি ১,৬৫৮ টাকার ডিসকাউন্ট কুপন এবং ৪,৯৭৪ টাকা পর্যন্ত টাটা নিউ কয়েন (Tata Neu Coins) বেনিফিট জেতার সুযোগ থাকছে।
আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ ভারতে এল Vivo V70 FE, জানুন ফিচার ও দাম
সামগ্রিকভাবে অ্যাপলের ৫০তম বর্ষপূর্তির এই সেল আইফোন প্রেমীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। বিশেষ করে যারা পুরনো মডেল থেকে লেটেস্ট আইফোন ১৭ (iPhone 17) সিরিজে আপগ্রেড করার কথা ভাবছিলেন, তাঁদের জন্য এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলিয়ে এই ডিল সেরা হতে পারে। তবে স্টক সীমিত থাকায় এবং নির্দিষ্ট সময়ের জন্য এই অফার চালু থাকায় আগ্রহী ক্রেতাদের দ্রুত নিকটস্থ অনুমোদিত স্টোরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…