Categories: Technology

পুরনো ফোনে নতুন চমক! OnePlus 10 Pro-তে এল অ্যান্ড্রয়েড ১৬ আপডেট

আপনি কি এখনও ওয়ানপ্লাস ১০ প্রো (OnePlus 10 Pro) ব্যবহার করছেন? তবে আপনার জন্য এক বিশাল চমক অপেক্ষা করছে। সাধারণত পুরনো স্মার্টফোনের ক্ষেত্রে কোম্পানিগুলি সফটওয়্যার আপডেট দিতে কার্পণ্য করে। তবে ওয়ানপ্লাস তাদের চার বছরের পুরনো জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনটির জন্য বড় ঘোষণা করেছে। ওয়ানপ্লাস ১০ প্রো-এর জন্য অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেন ওএস ১৬-এর স্টেবল আপডেট রোলআউট করা শুরু হয়েছে। বছরের শুরুতে যা অসংখ্য ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। ২০২২ সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল এই ফোন। তাই এতদিন বাদেও যে আপডেট পাবেন তা একেবারেই প্রত্যাশা করেননি কেউই। অধিকাংশ ব্যবহারকারীই ধরে নিয়েছিলেন যে অ্যান্ড্রয়েড ১৫-ই হবে এই ফোনের শেষ বড় আপডেট।

OnePlus 10 Pro-এ অ্যান্ড্রয়েড ১৬ আপডেট

আসল আপডেট পলিসি অনুযায়ী, ওয়ানপ্লাস ১০ প্রো বাজারে এসেছিল অ্যান্ড্রয়েড ১২ নিয়ে। সেই হিসেবে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়ার কথা ছিল, যা অ্যান্ড্রয়েড ১৫-এই শেষ হওয়ার কথা। কিন্তু ওয়ানপ্লাস তাদের গ্রাহকদের চমকে দিয়ে আরও একটি বড় আপডেট প্রদান করল। বর্তমানে ভারতে এই আপডেটটি ধাপে ধাপে রোলআউট করা হচ্ছে। যারা এখনও আপডেটটি পাননি, তাদের চিন্তার কিছু নেই। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীই এটি পেয়ে যাবেন। যদি এই আপডেট ব্যবহারের সময় কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তবে ব্যবহারকারীরা ওয়ানপ্লাস কমিউনিটি অ্যাপের মাধ্যমে বা ফোনের ডায়াল প্যাডে ‘*#৮০০#’ টাইপ করে সরাসরি ফিডব্যাক দিতে পারবেন।

এই নতুন আপডেটের ফলে ফোনটি (OnePlus 10 Pro) আগের চেয়ে অনেক বেশি স্মুদ হয়ে উঠবে। সিস্টেম অ্যাপগুলির অ্যানিমেশন এখন অনেক বেশি আকর্ষণীয় করা হয়েছে, যা ইন্টারঅ্যাকশনকে আরও সহজ করে তুলবে। হোম স্ক্রিন আইকন, উইজেট, ফোল্ডার এবং স্মার্ট সাইডবারের জন্য ফ্লুইড ড্র্যাগ-এন্ড-ড্রপ অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এতে ব্যবহারকারীরা মসৃণভাবে ফোন চালানোর অভিজ্ঞতা পাবেন। এমনকি টেক্সট সিলেক্ট করার সময় যে ম্যাগনিফায়ার দেখা যায়, তাতেও এখন ফ্লুইড অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে যাতে তা স্ক্রিনে আসা এবং যাওয়ার সময় অত্যন্ত সাবলীল মনে হয়। নোটিফিকেশন ড্রয়ার থেকে কুইক সেটিংস খোলার সময় স্ট্যাটাস বার ট্রানজিশন এখন অনেক বেশি নিরবচ্ছিন্ন হবে।

ভিজ্যুয়াল অভিজ্ঞতার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কুইক সেটিংসে অডিও প্লেব্যাক কন্ট্রোলের জন্য নতুন এবং মসৃণ অ্যানিমেশন যুক্ত হয়েছে। বাটন নেভিগেশন মোডে হোম স্ক্রিন থেকে কোনো অ্যাপ শুরু করা বা সেখান থেকে বেরিয়ে আসার সময় একযোগে অ্যানিমেশন কাজ করবে, যা ইউজার ইন্টারফেসকে আরও বেশি পলিশড করবে। বিশেষ করে হোম স্ক্রিনের ওপরের সারির অ্যাপগুলোর ক্ষেত্রে এই অ্যানিমেশনগুলো অনেক বেশি রেসপন্সিভ করা হয়েছে। এছাড়া স্ক্রলিং মেকানিক্সে আমূল পরিবর্তন আনা হয়েছে, যাতে ব্যবহারকারীর হাতের স্পর্শ এবং স্ক্রিনের নড়াচড়া আরও বেশি ছন্দময় মনে হয়।

আরও পড়ুন: এসবিআই গ্রাহকদের জন্য সতর্কবার্তা: এমন মেসেজ এলে এড়িয়ে চলুন

নতুন এই অক্সিজেন ওএস ১৬ আপডেটে শুধু গতির ওপর জোর দেওয়া হয়নি, বরং এতে প্রচুর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই-পাওয়ার্ড ফটো এডিটিং, এআই-পাওয়ার্ড নোটস, এআই রেকর্ডার এবং বিশেষ এআই ফ্লাক্স থিম। পাশাপাশি নোটিফিকেশন, কুইক সেটিংস এবং সিকিউরিটি ও প্রাইভেসির ক্ষেত্রেও একাধিক আপগ্রেড আনা হয়েছে, যা ফোনটিকে আরও নিরাপদ ও আধুনিক করে তুলবে। ওয়ানপ্লাসের এই পদক্ষেপ প্রমাণ করল যে তারা তাদের পুরনো গ্রাহকদের (OnePlus 10 Pro) চাহিদাও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

১৪৩৩ বঙ্গাব্দে কাদের ভাগ্য খুলবে? জানতে পড়ুন রাশিফল

১৫ এপ্রিল ২০২৬, বুধবার: চৈত্র সংক্রান্তির (Daily Horoscope) সমাপ্তি ঘটিয়ে আজ সূচনা হল বাংলা নববর্ষের।…

2 hours ago

স্মার্টফোন বাজারে ভিভোর ধামাকা! মে মাসেই ভারতে আসছে একজোড়া ফ্ল্যাগশিপ মডেল

স্মার্টফোন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বাজারে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করতে চলেছে…

3 hours ago

কেন একসঙ্গে তিনটি ফিটনেস ট্র্যাকার হাতে পড়েন মমতা? বিশেষত্ব জানলে চমকে যাবেন!

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। নাওয়া-খাওয়া ফেলে জোরকদমে চলছে ভোটপ্রচার। রাজ্যের সমস্ত পার্টির ক্ষেত্রে চিত্রটি প্রায়…

5 hours ago

নববর্ষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সতর্কবার্তা হাওয়া অফিসের

চৈত্র সংক্রান্তির (WB Weather Update April) শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গের আবহাওয়া যখন চূড়ান্ত অস্বস্তিকর হয়ে…

11 hours ago

শ্রমিক বিক্ষোভের মুখে নতিস্বীকার সরকারের! দৈনিক মজুরি ৩০০০ টাকা পর্যন্ত বাড়াল

সোমবার নয়ডায় শ্রমিকদের তীব্র আন্দোলনের (UP govt hikes daily wages) জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এনসিআর-এর…

14 hours ago

বছরের শেষ দিনে মানসিক চাপ কমবে! এই বিধি পালন করে ভাগ্য বদলান

১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার: আজ মঙ্গলবার বাংলা বছরের শেষ দিন (Rashifal Bangla) অর্থাৎ চৈত্র সংক্রান্তি।…

1 day ago