প্রযুক্তি বিশ্বে ওয়ানপ্লাস সবসময়ই তাদের ফ্ল্যাগশিপ ফোনের কিলার লুকের জন্য সুপরিচিত। শীঘ্রই সংস্থা ওয়ানপ্লাস ১৬ (OnePlus 16) আসছে বাজারে। আসন্ন মডেলটির সম্প্রতি বেশকিছু তথ্য সামনে এসেছে। সেগুলি কেবল চমকপ্রদ নয়, বরং অবিশ্বাস্য! জনপ্রিয় টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ সামাজিক মাধ্যম উইবো-তে (Weibo) এই ফোনের যে স্পেসিফিকেশন ফাঁস করেছেন, তা যদি সত্যি হয়, তবে ওয়ানপ্লাস ১৬ স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে পারে। ওয়ানপ্লাস এই ডিভাইসটিকে একটি “অল-রাউন্ড পারফরম্যান্স ফ্ল্যাগশিপ” হিসেবে তৈরি করছে।
নতুন এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের শক্তিশালী চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো’। এটি একটি ২ ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর হতে চলেছে। স্মার্টফোনের গতি ও কার্যক্ষমতাকে যা অন্য মাত্রায় নিয়ে যাবে। এর সাথে থাকবে লেটেস্ট এলপিডিডিআর৬ র্যাম সাপোর্ট।
আরও পড়ুন: দুর্ধর্ষ গেমিং ফোন আনছে ওয়ানপ্লাস, ৮,৬০০ এমএএইচ ব্যাটারিতে তোলপাড় করবে!
ডিসপ্লের ক্ষেত্রেও ওয়ানপ্লাস এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। এই ফোনে (OnePlus 16) বিওই কোম্পানির তৈরি একটি ফ্ল্যাট এলটিপিও প্যানেল ব্যবহার করা হবে। সবথেকে বড় চমক হল এর ২৪০ হার্টজ রিফ্রেশ রেট। অর্থাৎ ১ হার্টজ থেকে শুরু করে গেমিংয়ের সময় এটি ২৪০ হার্টজ পর্যন্ত মসৃণ অভিজ্ঞতা প্রদান করতে পারবে। আল্ট্রা-স্লিম বেজেলের কারণে ফোনটির সামনের অংশ প্রায় পুরোটাই স্ক্রিন মনে হবে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ওয়ানপ্লাস ১৬ নিয়ে আসছে ২০০ মেগাপিক্সেলের একটি শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ওয়ানপ্লাস ১৫-এর ৫০ মেগাপিক্সেলের তুলনায় এটি একটি বিশাল আপগ্রেড। এছাড়া ফোনের ব্যাটারি ক্ষমতা নিয়ে যে তথ্যটি সামনে এসেছে তা সবথেকে বেশি অবাক করার মতো। দাবি করা হচ্ছে, এই ফোনে ৯,০০০ এমএএইচ এর একটি দানবীয় ‘গ্লেসিয়ার ব্যাটারি’ ব্যবহার করা হবে। এত বিশাল ক্ষমতার ব্যাটারি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এর আগে দেখা যায়নি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ১৫০ ওয়াট পর্যন্ত সুপারভোক চার্জিং সুবিধাও থাকতে পারে।
ওয়ানপ্লাস ১৬-এ (OnePlus 16) আইপি৬৯ রেটিং থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যার অর্থ এটি ধুলো ও জলের হাত থেকে সর্বোচ্চ সুরক্ষা পাবে। এছাড়া হ্যাপটিক্সের জন্য এতে উন্নত এক্স-অক্সিস মোটর এবং সিমেট্রিক্যাল ডুয়াল স্পিকার সেটআপ থাকবে। ওয়ানপ্লাস ১৫-এ থাকা কাস্টমাইজেবল ‘প্লাস কি’ এই মডেলেও ফিরছে, যা ইউজারদের পছন্দমতো শর্টকাট ব্যবহারের সুবিধা দেবে। ওয়ানপ্লাস ১৬ সম্ভবত ২০২৬ সালের অক্টোবর নাগাদ চিনের বাজারে আত্মপ্রকাশ করবে। তবে ভারত সহ বিশ্ববাজারে এটি কবে লঞ্চ হবে বা আদেও হবে কি না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কারণ ওয়ানপ্লাস বেশ কিছু অঞ্চলে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…