কিছুদিন আগেই ভিয়েতনামে কোম্পানির সর্বশেষ বাজেট 5G স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে Realme C85 5G। চীনা ব্র্যান্ডটি বর্তমানে ডিভাইসটিকে ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। এখন এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, রিয়েলমি এদেশে তাদের C সিরিজের পরবর্তী ডিভাইসটি এই মাসের শেষের দিকে উন্মোচন করতে পারে। C85 5G প্রায় Realme 15x মডেলটির মতো হবে বলে মনে করা হচ্ছে। একইসাথে ওই টিপস্টার জানিয়েছেন যে, রেডমি ভারতে তাদের Redmi 15C লাইনআপ এবং Redmi Note 15 সিরিজও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসুন আসন্ন এই ডিভাইসগুলির সর্ম্পকে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।
টিপস্টার অভিষেক যাদব তার সাম্প্রতিক এক্স (পূর্বের টুইটার) পোস্টে দাবি করেছেন যে, সদ্য ভিয়েতনামে লঞ্চ হওয়া C85 5G এই মাসের শেষের দিকে ভারতের বাজারে উন্মোচিত হবে। হ্যান্ডসেটটি সম্ভবত গত অক্টোবরে ভারতে আসা Realme 15x 5G এর মতোই হবে, যার বেস ৬ জিবি র্যাম +১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৬,৯৯৯ টাকা।
তবে পার্থক্য থাকবে এগুলির সেলফি ক্যামেরা এবং চার্জিং স্পিডে। রিয়েলমি সি৮৫ ৫জি মডেলটিতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪৫ ওয়াট চার্জিং স্পিড রয়েছে। এদিকে, রিয়েলমি ১৫এক্স এসেছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। তাই আশা করা হচ্ছে যে, আসন্ন সি সিরিজের হ্যান্ডসেটটির দাম ভারতে উপলব্ধ রিয়েলমি ১৫এক্সের তুলনায় কিছুটা কম হবে।
Also Read: Oppo Reno 15 সিরিজ ডাবল ইলেভেন ইভেন্টে করতে পারে আত্মপ্রকাশ, ভারতে কবে আসছে?
একই পোস্টে টিপস্টার এও বলেছেন যে, Redmi 15C স্মার্টফোনটিও এমাসের শেষের দিকে ভারতে লঞ্চ হবে। তবে, তিনি নির্দিষ্ট করে জানাননি যে এটি ৪জি নাকি ৫জি ভ্যারিয়েন্ট হবে, কারণ দুটি সংস্করণই ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। Redmi 15C 4G ফোনে MediaTek Helio G81-Ultra চিপসেট বিদ্যমান, আর Redmi 15C 5G মডেলটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলে।
পোস্টে অভিষেক যাদব আরও দাবি করেছেন যে, রেডমি ভারতীয় বাজারে Redmi Note 15 সিরিজটিকেও নিয়ে আসার পরিকল্পনা করছে, তবে এটি আগামী বছরের জানুয়ারির আগে আসবে না। এই তথ্যটি আগের একটি রিপোর্টের সাথেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে দাবি করা হয়েছিল যে আগস্ট মাসে চীনে লঞ্চ হওয়া Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ মডেল দুটির বিক্রি জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারতে শুরু হবে এবং এর দাম Redmi Note 14 লাইনআপের মতোই হওয়ার সম্ভবনা রয়েছে।
Royal Enfield Bullet 650 অবশেষে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। মোটরসাইকেলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে…
New-gen Tata Tiago: ভারতের গাড়ি বাজারে মধ্যবিত্তের অন্যতম পছন্দের এবং অন্যতম সেরা বিক্রিত হ্যাচব্যাক টাটা…
তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার (West Bengal Weather Update) পর অবশেষে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির…
গ্রহমণ্ডলীর অবস্থান পরিবর্তন (Rashifal Bangla) এবং মহাজাগতিক শক্তির প্রবাহ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত নতুন তরঙ্গ…
পশ্চিমবঙ্গের মহিলাদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। নবান্ন থেকে…
মহাবিশ্বের অন্তহীন দূর নীলিমায় গ্রহ-নক্ষত্রের (Bangla Rashifal) নিরন্তর আবর্তন আমাদের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, সাফল্য ও…