Categories: Technology

ভারতে Redmi 15A-এর বিক্রি শুরু হল, ১৩,০০০-এর কমে মিলবে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি পরিষেবা

আজ থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে রেডমি ১৫এ (Redmi 15A) বিক্রি শুরু হল। গত মাসে স্মার্টফোনটি দেশের বাজারে আত্মপ্রকাশ করেছিল। জানিয়ে রাখি, এটি রেডমি ১৫ সিরিজের তৃতীয় ফোন এবং এই নম্বর সিরিজের প্রথম ‘এ’ মডেল। ১৩,০০০ টাকার কম দামের এটি এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। মূলত সীমিত বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখেই এই ৫জি ডিভাইসটি আনা হয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য যা অত্যন্ত উপযোগী। আজ অর্থাৎ শুক্রবার থেকে ফ্লিপকার্ট, মি ডট কম এবং ভারতের অনুমোদিত রিটেইল স্টোরগুলি থেকে গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন। মোট তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এতে।

Redmi 15A-র দাম, ভেরিয়েন্ট ও বৈশিষ্ট্য

রেডমি ১৫এ ৫জি-র (Redmi 15A) দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। বেস মডেলে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম ১৪,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। টপ-এন্ড মডেল অর্থাৎ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের কেনার খরচ রাখা হয়েছে ১৬,৪৯৯ টাকা। স্বল্প বাজেটের মধ্যে যারা একটি নির্ভরযোগ্য ৫জি ফোন খুঁজছেন, বলার অপেক্ষা রাখে না তাঁদের জন্য এই দাম বেশ আকর্ষণীয়।

আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ ভারতে এল Vivo V70 FE, জানুন ফিচার ও দাম

ডিসপ্লে এবং বিশেষ প্রযুক্তি

রেডমি ১৫এ-তে আছে ৬.৯ ইঞ্চির একটি বিশাল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এর ফলে স্ক্রলিং এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ অনুভূত হবে। ডিসপ্লেতে ৮০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস থাকায় সূর্যকিরণেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। এই ফোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ‘ওয়েট টাচ টেকনোলজি ২.০’। এর ফলে হালকা বৃষ্টিতে বা ঘর্মাক্ত হাতেও ফোনের টাচ স্ক্রিনটি নিখুঁতভাবে কাজ করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে রয়েছে ৩২ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী ফোনের ক্যামেরা সেটআপটি বেশ মানানসই।

প্রসেসর, সফটওয়্যার এবং ব্যাটারি ব্যাকআপ

ফোনটি ইউনিসক টি৮৩০০ (Unisoc T8300) অক্টা-কোর ৫জি প্রসেসর দ্বারা চালিত। যা অ্যাপ সুইচিং, স্ট্রিমিং এবং ভিডিও কলের মতো দৈনন্দিন কাজগুলি অনায়াসেই সামলানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩.০-এ (HyperOS 3.0) চলে। রেডমি এই বাজেট ফোনের জন্য ৪ বছরের ওএস আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিভাগে যা সচরাচর দেখা যায় না। ফোনটিতে রয়েছে বিশাল ৬,৩০০ এমএএইচ ব্যাটারি। এটি ১৫ ওয়াট চার্জিং এবং রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এই বিশাল ব্যাটারিটি এক চার্জে অনায়াসেই সারাদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে এতে ২০০ শতাংশ ভলিউম বুস্ট সুবিধা দেওয়া হয়েছে। এটি ভিডিও দেখার সময় জোরালো শব্দ প্রদান করবে। এছাড়াও সুরক্ষার জন্য আইপি৫২ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম সাপোর্ট এবং ২ টিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে। যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট পছন্দ করেন, তাঁদের জন্য Redmi 15A 5G একটি চমৎকার বিকল্প হতে পারে। তবে যারা খুব উচ্চমানের গেমিং বা পেশাদার মানের ক্যামেরা খুঁজছেন, তাঁরা এই বাজেটে অন্য অপশনগুলিও দেখতে পারেন।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

17 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

23 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago