Categories: Technology

Samsung Galaxy A35 5G-এ বিরাট ছাড়, প্রিমিয়াম ফোন এখন হাতের নাগালে

স্যামসাংয়ের গ্যালাক্সি ‘এ’ সিরিজের স্মার্টফোনগুলি বরাবরই স্টাইল এবং পারফরম্যান্সের এক অনন্য সংমিশ্রণ হিসেবে পরিচিত। এই সিরিজের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung Galaxy A35 5G) এখন এক অভাবনীয় ছাড়ে বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোন প্রেমীদের মধ্যে যা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। যারা প্রিমিয়াম ফিচারের ফোন কিছুটা সাশ্রয়ী দামে খুঁজছিলেন, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ফোনটি যখন প্রথম বাজারে লঞ্চ হয়েছিল, তখন এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই একই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৫,২০০ টাকায়। অর্থাৎ ফোনটির দাম লঞ্চ প্রাইস থেকে সরাসরি ৮,৭৯৯ টাকা কমে গিয়েছে।

Samsung Galaxy A35 5G-এ বিরাট অফার

আসল দামে এই বিশাল হ্রাসের পাশাপাশি আরও কিছু আকর্ষণীয় অফার এই ডিলটিকে বেশ লোভনীয় করে তুলেছে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড বা ক্যাশব্যাক অফার ব্যবহার করলে গ্রাহকরা অতিরিক্ত ১,২৬০ টাকা পর্যন্ত সরাসরি সাশ্রয় করতে পারবেন। এছাড়া যারা নিজেদের পুরনো স্মার্টফোনটি বদলে নতুন এই ফোনটি নিতে চান, তাঁদের জন্য রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। তবে এই এক্সচেঞ্জ অফারের পরিমাণ সম্পূর্ণভাবে নির্ভর করবে গ্রাহকের পুরনো ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির প্রচলিত এক্সচেঞ্জ পলিসির ওপর। সব মিলিয়ে এই ৫জি স্মার্টফোনটি এখন আগের চেয়ে অনেক বেশি সস্তা এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলে এসেছে।

কারিগরি বৈশিষ্ট্যের প্রসঙ্গে বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি স্মার্টফোনে রয়েছে ২৩৪০x১০৮০ পিক্সেল রেজোলিউশন সমৃদ্ধ ৬.৬ ইঞ্চির একটি বিশাল সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যার ফলে স্ক্রলিং থেকে শুরু করে হাই-গ্রাফিক্স গেমিং – সবক্ষেত্রেই অত্যন্ত মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনের পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ১৩৮০ চিপসেট। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে এটি মাল্টিটাস্কিং এবং ফাইল স্টোরেজের জন্য একটি আদর্শ ডিভাইস।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরার সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেল শক্তিশালী প্রাইমারি লেন্সের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে, চমৎকার সেলফি এবং স্পষ্ট ভিডিও কলিং নিশ্চিত করতে সামনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে ৫০০০ এমএএইচ-এর বড় ব্যাটারি, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

আরও পড়ুন: অ্যামাজন সেলে ১৭,০০০ টাকা সস্তায় Samsung Galaxy A55 5G কেনার সুবর্ণ সুযোগ!

নিরাপত্তার জন্য এই ফোনে (Samsung Galaxy A35 5G-এ বিরাট অফার) ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত, অর্থাৎ ফোনটি ধুলো এবং জল থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। সফটওয়্যারের ক্ষেত্রে এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ অপারেটিং সিস্টেমে চলে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে যে এই ফোনে আগামী ৪ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেমের আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.৩-এর মতো সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা এতে উপস্থিত। সব মিলিয়ে এই দামে স্যামসাংয়ের এমন একটি আধুনিক ফোন পাওয়া সত্যিই এক বিরল সুযোগ।

Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

18 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago