অ্যামাজনের ‘গ্রেট রিপাবলিক ডে সেল’ (Great Republic Day Sale) উপলক্ষ্যে প্রযুক্তি দুনিয়ায় বর্তমানে অফারের বন্যা বইছে। সবচেয়ে বড় চমকটি এনেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্থা স্যামসাং। সংস্থার অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ৫জি স্মার্টফোন ‘গ্যালাক্সি এ৫৫ ৫জি’ (Samsung Galaxy A55 5G) এখন লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় ১৭ হাজার টাকা কমে কেনার সুযোগ মিলছে। বিশেষ করে যারা শক্তিশালী র্যাম এবং বিশাল স্টোরেজ সহ একটি হাই-এন্ড ফোন খুঁজছিলেন, তাঁদের জন্য এটিই হতে পারে বছরের সেরা ডিল। ভারতের বাজারে যখন এই ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছিল, তখন এর দাম ছিল ৪৫,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের বিশেষ সেলে এই টপ-মডেলটির দাম বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ২৮,৯৯৮ টাকায়। অর্থাৎ, সরাসরি বড় অংকের সাশ্রয় করার এক অভাবনীয় সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
Samsung Galaxy A55 5G-তে আকর্ষণীয় অফার
দাম কমার পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে আরও একাধিক আকর্ষণীয় সুযোগ। অ্যামাজন ইন্ডিয়া এই কেনাকাটায় ১,৪৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে। শুধু তাই নয়, আপনি যদি নিজের পুরনো ফোনটি বদলে নতুন এই ফোনটি নিতে চান, তবে থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এর মাধ্যমে ফোনের আসল দাম আরও কমিয়ে আনা সম্ভব। তবে এক্সচেঞ্জ অফারের অধীনে কতটা ডিসকাউন্ট পাওয়া যাবে, তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরনো ফোনের মডেল, ব্র্যান্ড এবং বর্তমান অবস্থার ওপর। তাই অর্ডার করার আগে অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসিটি একবার ভালো করে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি-র (Samsung Galaxy A55 5G) ফিচারের প্রসঙ্গে বললে, স্যামসাং এতে কোনো কার্পণ্য করেনি। ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে স্ক্রল করা বা গেম খেলার অভিজ্ঞতা হবে অত্যন্ত মসৃণ। ফোনের স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। উন্নত পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনোস ১৪৮০ (Exynos 1480) চিপসেট। ১২ জিবি র্যামের সঙ্গে এই প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও ফোনটিকে হ্যাং হতে দেবে না।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল, যার সাথে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে। চমৎকার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে উপস্থিত ৩২ মেগাপিক্সেল শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য এতে ৫০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে।
আরও পড়ুন: অ্যামাজন সেলে মাত্র ৮৫,৭০০ টাকায় কিনুন iPhone 17 Pro! জানুন কীভাবে
সুরক্ষার জন্য ফোনটিতে (Samsung Galaxy A55 5G) রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য আইপি৬৭ রেটিং প্রাপ্ত। অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ডলবি অ্যাটমস সাউন্ডের উন্নত স্বাদও পাবেন গ্রাহকরা। জানিয়ে রাখি, অসাধারণ এই অফারটি ‘অসাম আইসব্লু’ এবং ‘অসাম নেভি’—এই দুটি আকর্ষণীয় রঙের মডেলেই পাওয়া যাচ্ছে।
