RailOne: রেলযাত্রীদের জন্য অত্যন্ত জরুরি খবর। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ১ মার্চ ২০২৬ থেকে ইউটিএস মোবাইল অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই নির্দিষ্ট তারিখের পর থেকে এই অ্যাপের মাধ্যমে আর কোনো টিকিট বুক করা যাবে না এবং কোনো পরিষেবাও পাওয়া যাবে না। ফলে যারা নিয়মিত যাতায়াতের জন্য এই অ্যাপ ব্যবহার করেন, তাঁদের কপালে স্বভাবতই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। অনেকেই বিকল্প উপায় প্রসঙ্গে জানতে চেয়েছেন।
এই পরিবর্তনের ফলে যাত্রীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ রেল তাঁদের নতুন ‘রেল-ওয়ান’ (RailOne) অ্যাপে দ্রুত পরিবর্তিত হওয়ার পরামর্শ দিয়েছে। যাতে দৈনন্দিন যাতায়াতে কোনো সমস্যা না হয় সেই কারণেই আগেভাগেই এই ঘোষণা করা হয়েছে। রেল-ওয়ান হল একটি নতুন অল-ইন-ওয়ান অ্যাপ যেখানে টিকিট বুকিং থেকে শুরু করে ভ্রমণ সংক্রান্ত একাধিক সুবিধা এক জায়গাতেই মিলবে। সবথেকে বড় সুবিধা হল যারা আগে ইউটিএস বা আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করতেন তাঁদের নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না। পুরনো ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই রেল-ওয়ান অ্যাপে লগ-ইন করা যাবে। এমনকি উপরিউক্ত দুটি অ্যাপের কাজই এখানে করা যাবে। অর্থাৎ রিজার্ভড ও আনরিজার্ভড – দুধরণের টিকিটই এখান থেকে কাটা যাবে।
এদিকে কেন হঠাৎ ইউটিএস মোবাইল অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ তা নিয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। রেল তাদের ডিজিটাল পরিষেবাগুলিকে আরও উন্নত ও আধুনিক করতে চায়। দীর্ঘ দিন ধরে ইউটিএস অ্যাপটি শুধুমাত্র অসংরক্ষিত টিকিটের জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এখন রেল চাইছে আলাদা আলাদা কাজের জন্য আলাদা অ্যাপ রাখার ঝামেলা মিটিয়ে দিতে। যাত্রীরা যাতে একটি প্ল্যাটফর্মেই সব ধরণের সুযোগ-সুবিধা পান সেই উদ্দেশ্যেই এই নতুন অ্যাপটি আনা হয়েছে। এর ফলে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং যাত্রীদের মধ্যে বিভ্রান্তি কমছে।
আরও পড়ুন: আধার, প্যান, মার্কশিট হারানোর ভয় নেই! DigiLocker-এ রাখুন সব গুরুত্বপূর্ণ নথি, মিলবে সরকারি স্বীকৃতি
রেল-ওয়ান (RailOne) অ্যাপটি মূলত ভারতীয় রেলের একটি নতুন ডিজিটাল উদ্যোগ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা খুব সহজেই জেনারেল ও সংরক্ষিত – উভয় টিকিট বুক করতে পারবেন। এমনকি সংরক্ষিত টিকিটের তথ্য যাচাইও করতে পারবেন। এছাড়া ভ্রমণের পরিকল্পনা করা থেকে শুরু করে ট্রেন সংক্রান্ত অন্যান্য দরকারি পরিষেবাগুলিও এখানে পাওয়া যাবে। অর্থাৎ এখন থেকে টিকিট কাটার জন্য ফোনে একাধিক অ্যাপ ডাউনলোড করে রাখার আর কোনো দরকার নেই। সবকিছুই এখন একটি মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে হাতের মুঠোয় থাকবে।
রেলের ঘোষণা অনুযায়ী ১ মার্চ ২০২৬ থেকে ইউটিএস অ্যাপটি অকেজো হয়ে পড়বে। এরপর টিকিট বুকিংয়ের জন্য একমাত্র বিকল্প হবে রেল-ওয়ান অ্যাপ। তাই শেষ মুহূর্তের ভিড় বা সমস্যা এড়াতে যাত্রীদের আগেভাগেই নতুন অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল ইউটিএস অ্যাপের আর-ওয়ালেটে (R-Wallet) পড়ে থাকা টাকা নিয়ে। রেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যাত্রীদের ব্যালেন্স সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ইউটিএস ওয়ালেটে থাকা টাকা স্বয়ংক্রিয়ভাবে রেল-ওয়ান অ্যাপেও ব্যবহার করা সম্ভব হবে।
এই নতুন রেল-ওয়ান অ্যাপটি ডাউনলোড করা খুবই সহজ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটি ইনস্টল করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্যগুলি যাচাই করে নিলেই খুব সহজেই টিকিট বুকিং শুরু করা যাবে। ডিজিটাল ইন্ডিয়ার পথে রেলের এই পদক্ষেপ যাত্রীদের যাতায়াতকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…