ভিভো ইন্ডিয়া আজ আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘ভিভো ভি৭০’ (Vivo V70 Series) লঞ্চ করেছে। এই সিরিজে ভিভো ভি৭০ এবং ভিভো ভি৭০ এলিট নামের দুটি শক্তিশালী মডেল বাজারে আনা হয়েছে। উন্নত প্রসেসর, জেইস লেন্সের ক্যামেরা এবং অত্যন্ত পাতলা বেজেলের সমন্বয়ে এই ফোনগুলি তৈরি করা হয়েছে। মধ্য-প্রিমিয়াম সেগমেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভিভো এই সিরিজে একগুচ্ছ আধুনিক ফিচার যোগ করেছে। আজ ইউটিউবে একটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই ফোন দুটির উন্মোচন করা হয়।
ভিভো ভি৭০ এলিট মডেলটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫১,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ভিভো ভি৭০ মডেলটি প্যাশন রেড এবং লেমন ইয়েলো রঙে কেনা যাবে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। খুব শীঘ্রই ভারতের বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোরে এই ফোনগুলি বিক্রির জন্য উপলব্ধ হবে।
এই সিরিজের (Vivo V70 Series) সবচেয়ে বড় আকর্ষণ হল এর নকশা। ভিভো দাবি করেছে যে ৫০,০০০ টাকার নিচের স্মার্টফোনগুলির মধ্যে এই ফোনে সবথেকে সরু ১.২৫ মিমি বেজেল ব্যবহার করা হয়েছে। উভয় ফোনেই ৬.৫৯ ইঞ্চির ১.৫কে ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে কড়া রোদেও স্ক্রিনের লেখা বা ছবি খুব স্পষ্ট দেখা যাবে। এছাড়া ৪৫৯ পিপিআই পিক্সেল ডেনসিটি থাকার কারণে ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে অত্যন্ত মসৃণ।
ভিভো ভি৭০ এলিট মডেলে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ভিভো ভি৭০ মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ (OriginOS 6) দ্বারা পরিচালিত হবে। সবথেকে বড় সুখবর হল কোম্পানি এই ফোনগুলিতে টানা ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা দিয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে গ্রাহকরা সুরক্ষিতভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ১০৩ টাকায় রিচার্জ করে মাসভর পেয়ে যান JioHotstar সহ একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশন
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই সিরিজে (Vivo V70 Series) জেইস (Zeiss) সমর্থিত ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল সনি IMX882 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত। এর সাথে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। পোট্রেট ছবির জন্য এতে পাঁচটি বিশেষ মাল্টিফোকাল মোড রয়েছে। সেলফির জন্য সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনগুলিতে রয়েছে ৬৫০০mAh-এর বিশাল ব্যাটারি যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…