স্মার্টফোন-প্রেমীদের জন্য বড়দিন উপলক্ষ্যে বিশেষ উপহার নিয়ে আসছে জনপ্রিয় চৈনিক ব্র্যান্ড শাওমি (Xiaomi)। আজ, ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 Ultra। এটি মূলত শাওমি ১৭ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তিশালী মডেল হতে চলেছে। এই সিরিজের অন্যান্য মডেল – শাওমি ১৭, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স, আগেই বাজারে সাড়া ফেলেছে। আজ বৃহস্পতিবার লঞ্চের আগে ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।
ভারতীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে শাওমি ১৭ আল্ট্রা-র পর্দা উন্মোচিত হবে। শাওমি এবং লাইকা (Leica)-র ইমেজিং স্ট্র্যাটেজিক কো-অপারেশন ইভেন্টের মাধ্যমে এটি বিশ্বের সামনে আনা হবে। চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘উইবো’ (Weibo)-তে এই লঞ্চ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে আসছে OnePlus Nord 6! লঞ্চের আগেই ফাঁস ক্যামেরা-প্রসেসর
চিনে লঞ্চ হতে চলা ফোনটির দাম শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এর দাম ‘শাওমি ১৫ আল্ট্রা’-র মতোই ধার্য করা হতে পারে।
লঞ্চের সময় ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। যথা কালো, সাদা এবং স্টারি স্কাই গ্রিন।
শাওমি ১৭ আল্ট্রা-র সবচেয়ে বড় আকর্ষণ হল এর ক্যামেরা সিস্টেম। এতে লাইকা-র (Leica) বিশেষ টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে:
ফোনে থাকবে ৬.৮ ইঞ্চির ২-কে (2K) এলটিপিও ডিসপ্লে। এছাড়া ফোনটিকে মজবুত করতে এতে দেওয়া হয়েছে থ্রি-ডি প্রিন্টেড টাইটানিয়াম অ্যালয় মিডল ফ্রেম। উল্লেখ্য যে, এটি এযাবৎকালের সবচেয়ে পাতলা ‘আল্ট্রা’ মডেল হতে চলেছে। ফোনটির থিকনেস মাত্র ৮.২৯ মিমি।
আরও পড়ুন: টিএফটি ডিসপ্লে সহ হাজির হল KTM 160 Duke, এখন আরও আকর্ষণীয়
স্মার্টফোনটির পারফরম্যান্স উন্নত করতে এতে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ব্যবহার করা হতে পারে। এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:
প্রসঙ্গত, দুর্ধর্ষ ফিচার যুক্ত প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 17 Ultra বাজারে স্যামসাং এবং অ্যাপল-এর মতো ব্র্যান্ডগুলিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…