ভারতীয় সঙ্গীতের নক্ষত্রপতন ঘটল। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। ৯২ বছর বয়সে তাঁর এই মহাপ্রয়াণ কেবল চলচ্চিত্র জগত নয়, বরং সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি করেছে। শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে কড়া পর্যবেক্ষণে থাকা সত্ত্বেও রবিবার সকালে তাঁর জীবনাবসান হয়। শিল্পীর পুত্র আনন্দ ভোঁসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, আগামীকাল সোমবার বিকেল ৪টে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকর এক আবেগঘন বার্তার মাধ্যমে তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন। তেন্ডুলকর লিখেছেন, “ভারতের জন্য এবং সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের জন্য আজ এক অত্যন্ত দুঃখের দিন। আমাদের কাছে আশা তাই ছিলেন পরিবারের সদস্যের মতো। আজ আমরা যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি, তা প্রকাশ করার জন্য শব্দগুলো খুব ছোট মনে হচ্ছে। এক মূহূর্তের জন্য হৃদয় নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আর পরের মূহূর্তেই তিনি আমাদের যে অসংখ্য সুর উপহার দিয়েছেন, সেই স্মৃতিতে মন ভেসে যাচ্ছে।”
শচীন আরও যোগ করেছেন, “মনে হচ্ছে যেন সময় নিজেই থমকে গিয়েছে। তবুও তাঁর কালজয়ী গানগুলোর মাধ্যমে তিনি চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমাদের জীবনকে উষ্ণতা, মাধুর্য এবং অবিস্মরণীয় সঙ্গীত দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তাই। আমরা আপনাকে কতটা মিস করব, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, আশা তাই।” শচীনের এই বার্তা থেকেই স্পষ্ট যে আশা ভোঁসলে (Asha Bhosle) কেবল একজন গায়িকা হিসেবে নন, বরং ব্যক্তি হিসেবেও কতটা কাছের ছিলেন তাঁদের পরিবারের।
আরও পড়ুন: সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের জীবনাবসান, ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগের অবসান
উল্লেখ্য, গত ৫ মার্চ ২০২৬-এ শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়েতে আশা ভোঁসলেকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল। সাদা রঙের শাড়িতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন। সেখানে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তাঁর সেই চিরচেনা হাসি আজও সকলের মনে উজ্জ্বল হয়ে আছে। কে জানত যে সেই হাসিমুখের উপস্থিতিই হবে তাঁর শেষ সামাজিক অনুষ্ঠান।
আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণ মানে একটি যুগের অবসান। তাঁর কণ্ঠের বৈচিত্র্য এবং সুরের জাদুতে তিনি দশকের পর দশক ধরে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি, যা কোনোদিন পূর্ণ হওয়ার নয়। তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল সকাল থেকেই তাঁর বাসভবনে যে অগণিত ভক্তদের ভিড় জমানোর চিত্র ধরা পড়বে তা আর বলা অপেক্ষা রাখে না। সুরের এই মহীরুহ তাঁর সৃষ্টির মাধ্যমে আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…