Categories: Entertainment

চার বছরেই দাম্পত্যে ইতি? সোশ্যাল মিডিয়ায় মৌনীর আনফলো থেকে সূরজের ছবি ডিলিট, বাড়াল জল্পনা!

বলিউডের গ্ল্যামার জগতে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা যায়। ঠিক এবারে যেমন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার বিচ্ছেদের জল্পনা (Mouni Roy and Suraj Nambiar)। ২০২২ সালে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসা এই সেলেব জুটি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার ঘটনা বিবাহ বিচ্ছেদের জল্পনার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। মৌনী তাঁর ইনস্টাগাম হ্যান্ডেল থেকে সূরজকে ‘আনফলো’ করেছেন। যদিও মৌনী বা সূরজ – কেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে ভক্তদের মধ্যে কৌতূহল ও জল্পনা থামার লক্ষণ নেই। আবার শোনা যাচ্ছে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সূরজকে আনফলো করেছেন। যদিও দিশা আগে তাঁকে ফলো করতেন কি না তা নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি। তবে বিচ্ছেদের আশঙ্কার মাঝেও মৌনী তাঁর প্রোফাইল থেকে বিয়ের কোনো ছবি ডিলিট করেননি, যা ভক্তদের মনে বিভ্রান্তির মাঝেই আশার আলো জুগিয়ে রেখেছে।

কে এই সূরজ নাম্বিয়ার? (Mouni Roy and Suraj Nambiar)

মৌনী রায়ের জীবন লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে কাটলেও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে বিনোদন জগতের দূর-দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই। বেঙ্গালুরুর বাসিন্দা সূরজ পেশায় একজন সফল ব্যবসায়ী এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। পড়াশোনার ক্ষেত্রেও তাঁর মেধার ছাপ স্পষ্ট। তিনি বিশ্বখ্যাত ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স’ থেকে ফিন্যান্সিয়াল এবং ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিয়ের আগে তিনি দুবাইতে তাঁর বাবার ব্যবসা সামলাতেন এবং সেখানেই নিজের পেশাদার জীবন গড়ে তুলেছিলেন।

প্রণয় থেকে পরিণয়: দুবাইয়ের সেই রাত

মৌনী এবং সূরজের (Mouni Roy and Suraj Nambiar) সম্পর্কের শুরুটা ছিল রূপকথার মতো। ২০১৯ সালের বর্ষবরণের রাতে দুবাইতে সাধারণ বন্ধুদের মাধ্যমে তাঁদের প্রথম আলাপ হয়। প্রায় দুই বছর সম্পর্কের কথা গোপন রাখার পর মৌনী সূরজকে তাঁর বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী মন্দিরা বেদীর বাড়িতে। অবশেষে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় এক মনোরম পরিবেশে বাঙালি এবং মালয়ালি উভয় রীতি মেনেই চার হাত এক হয় তাঁদের। অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের উপস্থিতিতে সেই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

আরও পড়ুন: দাম্পত্যের আড়ালে যন্ত্রণা! স্বামী পিটারের বিরুদ্ধে এফআইআর দায়ের সেলিনার

ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি মৌনী ও সূরজ ব্যবসায়িক ক্ষেত্রেও দারুণভাবে সফল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁরা যৌথভাবে ‘আল্টিমেট গুরুস’ নামে একটি গ্লোবাল এড-টেক প্ল্যাটফর্ম চালু করেন। ব্যবসায়িক পরিধি আরও বাড়িয়ে ২০২৩ সালে মুম্বইতে তাঁরা ‘বদমাশ’ নামে একটি বিলাসবহুল রেস্তোরাঁও খোলেন। এই যৌথ উদ্যোগগুলি প্রমাণ করে যে, কেবল জীবনসঙ্গী (Mouni Roy and Suraj Nambiar) হিসেবেই নয়, ব্যবসায়িক অংশীদার হিসেবেও তাঁরা একে অপরের পরিপূরক।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই মৌনী তাঁর কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। আগামী ৫ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডেভিড ধাওয়ানের রোম্যান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, যেখানে বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মৌনীকে। এছাড়া মধুর ভান্ডারকারের পরবর্তী ছবি ‘দ্য ওয়াইভস’-এর কাজও তিনি শেষ করেছেন, যা এখন পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র’ পার্ট টু-তেও তাঁর ফেরার কথা রয়েছে, যদিও সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি। সব মিলিয়ে মৌনীর হাতে রয়েছে একগুচ্ছ বড় কাজ, যা তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

14 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

20 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago