Categories: Entertainment

কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নবনীতা! ভাইরাল ছবিতে মিশ্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি সাহসী ছবি শেয়ার করে নেটদুনিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন। থাইল্যান্ডের সমুদ্র সৈকতে পাথরের ওপর বসে কালো বিকিনিতে লেন্সবন্দি হয়েছেন তিনি। তাঁর এই বোল্ড অবতার ইতিমধেই ভাইরাল হয়েছে এবং ভক্তদের নজর কেড়েছে।

সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন নবনীতা (Nabanita Das)

সম্প্রতি শেয়ার করা এই ছবিতে নবনীতাকে সমুদ্রের ধারের একটি পাথুরে এলাকায় আবেদনময়ী ভঙ্গিতে পোজ দিতে দেখা গিয়েছে। চোখে রোদচশমা এবং হালকা সাজে তাঁর এই নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “হচ্ছেটা কী…”, যা নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

এদিকে ছবিটি নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, ‘নবনীতাকে বিকিনিতে দেখা যাবে ভাবাই যায়নি।’ বহু অনুরাগী আবার তাঁর এই নিখুঁত সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকের কাছেই তাঁর এই লুক ‘ চরম হট’ লাগছে। তবে বরাবরের মতো নিন্দুকের দল নিন্দার ঝুলি সাজিয়ে বসেছেন। ‘বাংলার অপসংস্কৃতি’ বলে মন্তব্য করেছেন বহু মানুষ। অনেকে বলেন ‘তারা মায়ের এমন রূপ দেখবো কখনও ভাবিনি’। আবার প্রচুর ভক্ত তাঁর এই বোল্ড লুকের ছবি শেয়ার করার সাহসিকতাকে বাহবা জানিয়েছেন।

এদিকে গেল সপ্তাহে নবনীতা (Nabanita Das) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এখবর নিজেই জানিয়েছিলেন। সেই পোস্টে দেখা যাচ্ছে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর শরীরচর্চার একটি ভিডিও। আর একটিতে তাঁর এই মুহূর্তে হাসপাতালের বেডে অভিনেত্রীকে। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাঁর চোখেমুখে ক্লান্তির স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছিল। ক্যাপশনে নবনীতা লিখেন, ‘অপ্রত্যাশিত’। তবে নবনীতার ঠিক কী হয়েছিল, কী কারণে তিনি হাসপাতালে ভর্তি তা নিয়ে সঠিক কিছু জানাননি। তবে অভিনেত্রীকে সুস্থ্য অবস্থায় দেখে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

বলে রাখা ভালো, এই মুহূর্তে নবনীতাকে (Nabanita Das) সেভাবে পর্দায় না দেখা যাচ্ছে না। তবে সোশাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নজর কাড়ে। তাঁর জীবনের নানা মুহূর্তে ছবি অভিনেত্রী ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। একটা সময় তাঁর ও জীতু কমলের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি নেটপাড়ায়।

২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন নবনীতা ও জীতু। সেলেব জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকি জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু- নবনীতার। ২০২৩ সালের জুন মাসে অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর আকস্মিক বিচ্ছেদের খবর টলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিল। ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছর পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

যাই হোক, নবনীতার এই নতুন ‘ভোলবদল’ কেউ কেউ যেমন পছন্দ করেছেন, তেমনই একাংশ নেটিজেন তাঁকে ট্রোল করতেও ছাড়েননি। তবে নিন্দুকদের পাত্তা না দিয়ে নবনীতা এখন নিজের শর্তে জীবন উপভোগ করছেন এবং একের পর এক সাহসী পোস্ট দিয়ে অনুরাগীদের অবাক করে চলেছেন।

Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

19 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago