Rashmika Mandanna wedding announcement

Rashmika Mandanna: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রেশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda)। গত কয়েক বছর ধরে তাঁদের প্রেম নিয়ে হাজারও গুঞ্জন চললেও এবার সরাসরি বিয়ের ঘোষণা করে ইন্টারনেটে ঝড় তুলেছেন এই তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে তাঁরা তাঁদের এই নতুন জীবন শুরুর খবর ভক্তদের জানিয়েছেন। সবচেয়ে বড় চমক, তাঁরা ঘোষণা করেছেন যে তাঁদের এই বিয়ের নাম হবে ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’ (The Wedding of VIROSH)। এই নামটি মূলত বিজয় এবং রেশমিকার নামের সংমিশ্রণে তৈরি যা দীর্ঘ সময় ধরে তাঁদের অগণিত ভক্তরা ভালোবেসে বলে আসছিলেন।

রেশমিকা-বিজয়ের বিয়ে (Rashmika Mandanna)

রেশমিকা এবং বিজয় তাঁদের পোস্টে জানিয়েছেন যে ‘বিরোশ’ নামটি কোনো ইভেন্ট প্ল্যানার বা পারিবারিক ঐতিহ্যের অংশ নয়। এই নামটি তাঁদের কাছে অত্যন্ত প্রিয় কারণ এটি তাঁদের ভক্তদের দেওয়া একটি উপহার। বিয়ের কোনো পরিকল্পনা যখন তাঁদের মাথায় ছিল না তখন থেকেই ভক্তরা তাঁদের এই নামেই ডাকতেন। ভক্তদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই তাঁরা নিজেদের জীবনের সবথেকে বড় এই দিনটির নামকরণ তাঁদের দেওয়া নামে করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় তাঁরা লিখেছেন যে ভক্তরা তাঁদের সম্পর্কের যে অর্থ দিয়েছেন তা তাঁরা সবসময় মনে রাখবেন। এই উৎসবে ভক্তদের সামিল করার এটিই তাঁদের বিশেষ পথ।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে রাজ্যের বড় ঘোষণা! বঙ্গ সম্মান পাচ্ছেন নচিকেতা-লোপামুদ্রা সহ একঝাঁক ব্যক্তিত্ব

সম্প্রতি ইন্টারনেটে রেশমিকা (Rashmika Mandanna) এবং বিজয়ের একটি বিয়ের কার্ড বেশ ভাইরাল হয়েছে যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ওই কার্ডের তথ্য অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই দুই তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এর পরেই ৪ মার্চ হায়দ্রাবাদে একটি গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাইরালে হওয়া বিয়ের কার্ডের বয়ানে লেখা রয়েছে যে পরিবারের আশীর্বাদ নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা নতুন জীবন শুরু করতে চলেছেন। নিজেদের এই বিশেষ মুহূর্তে যারা তাঁদের দীর্ঘ যাত্রার সঙ্গী ছিলেন তাঁদের আশীর্বাদও কামনা করেছেন এই জুটি।

রেশমিকা (Rashmika Mandanna) এবং বিজয়ের সম্পর্কের গুঞ্জন কিন্তু নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো সুপারহিট সিনেমায় তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখেই দর্শকরা তাঁদের বাস্তবেও একসাথে দেখার স্বপ্ন বুনতেন। যদিও এতদিন তাঁরা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে আসছিলেন। তবে রেশমিকা এর আগে একাধিক সাক্ষাৎকারে বিজয়কে তাঁর জীবনের একটি ‘আশীর্বাদ’ বলে অভিহিত করেছিলেন। কঠিন সময়ে বিজয়ের সমর্থনের কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছিলেন। বিভিন্ন সময় তাঁদের একসাথে ছুটি কাটানো বা সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ তাঁদের সম্পর্কের জল্পনাকে আরও উসকে দিয়েছিল।

সূত্র মারফত জানা গিয়েছে যে গত বছরের অক্টোবর মাসে হায়দ্রাবাদে খুব ব্যক্তিগতভাবে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। এখন তাঁরা রাজস্থানের উদয়পুরে রাজকীয় ঢঙে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের সেই বিলাসবহুল বিয়ের আসরের দিকেই এখন তাকিয়ে আছে গোটা ভারত। ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’ ইতিমধ্যেই বছরের সবথেকে বড় বিয়ের খেতাব পেয়ে গিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় জুটির বিয়ের প্রথম ছবি দেখার জন্য।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved