Categories: Entertainment

গলায় গলায় ভাব থেকে চরম শত্রুতা! অন্তর্বাসে ওরির কটাক্ষের জবাব দিল সারা

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় একসময়ের অন্তরঙ্গ বন্ধু সারা আলি খান এবং ওরহান আত্রামানি ওরফে ওরি (Sara Ali Khan-Orry)। কিন্তু বর্তমানে দু’জনের সম্পর্কে এখন ঠান্ডা লড়াই শুরু হয়েছে। স্কুলের দিনগুলির সেই পুরনো বন্ধুত্ব আর ফিল্মি পার্টির হাসিমুখে কুশল বিনিময় – সবটাই যেন এখন অতীত। বিটাউনের এই চর্চিত জুটির মধ্যে ঠিক কী কারণে সাপে-নেউলে সম্পর্ক তৈরি হল, তা নিয়ে বর্তমানে সরগরম টিনসেল টাউন। কোনো বড় ঝগড়া নয়, বরং সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল দুনিয়া থেকেই শুরু হয়েছে এই সংঘাতের মহড়া।

সারা-ওরির বিবাদ তুঙ্গে (Sara Ali Khan-Orry)

বিবাদের (Sara Ali Khan-Orry) মূল কাঠিটি নেড়েছেন ওরি নিজেই। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এই সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার কোনো রাখঢাক না করেই মন্তব্য করেন যে, সারা, অমৃতা এবং পলক – এই তিনটি নাম তাঁর কাছে অত্যন্ত জঘন্য। এর ফলে বিষয়টি কেবল ব্যক্তিগত অপছন্দের জায়গাতেই থেমে থাকেনি। কারণ এই মন্তব্যে সারার মা অমৃতা সিং এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খানের চর্চিত প্রেমিকা পলক তিওয়ারির নাম জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। নিজের পরিবারকে নিয়ে এমন মন্তব্য সহজভাবে মেনে নেননি নবাবকন্যা। পাল্টা কোনো বয়ান না দিয়ে সারা ও ইব্রাহিম দুজনেই ওরিকে ইনস্টাগ্রাম থেকে ‘আনফলো’ করে দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: খিলাড়ির গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা অটোচালকের, ক্ষতিপূরণ দাবি পরিবারের

তবে ওরি সেখানেই থেমে থাকেননি, বরং বিবাদকে এক ন্যাক্কারজনক পর্যায়ে নিয়ে গিয়েছেন। অতি সম্প্রতি একটি স্বচ্ছ ও উদ্ভট সাজপোশাকের ভিডিওতে সারা আলি খানের (Sara Ali Khan-Orry) অভিনয় জীবন নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছেন তিনি। ভিডিওতে ওরিকে একটি সাদা অন্তর্বাস পড়া অবস্থায় দেখা মেলে। নেটিজেনদের প্রশ্নের উত্তরে ওরি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে দাবি করেন যে, তাঁর ওই অদ্ভুত অন্তর্বাসের ভেতরেই নাকি সারার কেরিয়ারের সব হিট ছবিগুলি ধরে রাখা সম্ভব। একজন সহকর্মীর সাফল্যকে এভাবে সর্বসমক্ষে ছোট করায় নেটদুনিয়ায় ওরির বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। যদিও সারা সরাসরি কোনো ঝগড়ায় জড়াননি, তবে একটি ইঙ্গিতপূর্ণ গানের লিরিকস শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, মার্জিত মানুষরা অহেতুক কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নয়। বন্ধুত্বের এই চরম অবনতি এখন বলিউডের অন্দরে সবথেকে বড় গসিপে পরিণত হয়েছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

19 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago