Categories: Jobs

রিজার্ভ ব্যাঙ্কে স্নাতক পাশেই মিলতে পারে অ্যাসিস্ট্যান্টের চাকরি, আজই আবেদন করুন

RBI assistant vacancy: ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সারা দেশে তাদের বিভিন্ন অফিসে ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য ২০২৬ সালের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৬৫০টি শূন্যপদ পূরণ করা হবে। গতকাল অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। যোগ্য প্রার্থীরা শুধুমাত্র আরপিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের (rbi.org.in) মাধ্যমে আবেদন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও শূন্যপদ (RBI assistant vacancy)

আবেদন জমা দেওয়া এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৮ মার্চ ২০২৬। রিজার্ভ ব্যাঙ্কের (RBI assistant vacancy) পক্ষ থেকে পরীক্ষার সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ১১ এপ্রিল ২০২৬ তারিখে এবং মেইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ৭ জুন ২০২৬ তারিখে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, কলকাতা, মুম্বই, নিউ দিল্লি এবং পাটনা সহ দেশের বিভিন্ন শহরের আরআইবি অফিসে এই নিয়োগ করা হবে। কলকাতা অফিসের জন্য ২৯টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক এই শূন্যপদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল বা ভুটানের নাগরিক কিংবা ১৯৬২ সালের আগে ভারতে আসা তিব্বতি উদ্বাস্তুরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে ১ ফেব্রুয়ারি ২০০৬-এর মধ্যে হওয়া বাধ্যতামূলক। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পাশ করলেই চলবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকা আবশ্যক।

আরবিআই অ্যাসিস্ট্যান্ট নিয়োগের (RBI assistant vacancy) পুরো প্রক্রিয়াটি তিনটি স্তরে সম্পন্ন হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর মেইন পরীক্ষা এবং সবশেষে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (LPT)। প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকবে, যার জন্য সময় বরাদ্দ থাকবে ৬০ মিনিট। মেইন পরীক্ষায় ২০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং এখানে রিজনিং, ইংরেজি, সংখ্যাতত্ত্ব, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার নলেজ যাচাই করা হবে। উভয় পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য এলপিটি (LPT) দিতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষায় প্রার্থী পড়তে, লিখতে এবং কথা বলতে না পারলে তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা থাকা জরুরি।

আরও পড়ুন: আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার তারিখ প্রকাশ, জানুন বিশদে

আবেদন করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের প্রথমে rbi.org.in ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment for the Post of Assistant – Panel Year 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নতুন ইউজার হিসেবে নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। নির্দিষ্ট সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করার পর নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। সবশেষে ফর্মটি সাবমিট করে ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দেওয়া প্রয়োজন। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৪৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Share
Published by
SubhadipDasgupta

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

14 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

20 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago