ছবি: সংগৃহীত
কলকাতার পরিবহণ ব্যবস্থায় আজ একগুচ্ছ পরিবর্তনের সাক্ষী থাকতে হচ্ছে নিত্যযাত্রীদের। মেট্রো রেলের (Kolkata Metro Service) পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রবিবার সকাল থেকেই টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নিউ গড়িয়া স্টেশনের পুনর্নির্মাণ কাজের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, ব্রিজি স্টেশনে রেক ঘোরানোর জন্য প্রয়োজনীয় কারিগরি পরিকাঠামো তৈরির কাজ আজ সারা দিন ধরে চলবে। ফলে রবিবারের ছুটির দিনে যারা এই রুটে যাতায়াতের পরিকল্পনা করেছিলেন, তাঁদের বিকল্প পথের ওপর নির্ভর করতে হচ্ছে।
নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে কেন্দ্র করে বড়সড় পরিকল্পনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্তমান স্টেশনটিকে মূল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে সেটি ভেঙে ফেলার প্রক্রিয়া দ্রুত শুরু হতে চলেছে। আধিকারিকদের মতে, “একবার ভাঙার কাজ শুরু হলে স্টেশনটি পুনরায় চালু করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।” ফলে যাত্রী পরিষেবায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও, ভবিষ্যতের আধুনিকায়নের স্বার্থেই এই কাজ জরুরি বলে মনে করা হচ্ছে (Kolkata Metro Service)। আজ একদিনের এই বিশেষ পাওয়ার ব্লকের পর পরিকাঠামো কতটা এগোবে, সেদিকেই নজর রাখছেন বিশেষজ্ঞরা।
আজ কেবল মেট্রোর কাজের প্রভাব নয়, ইএম বাইপাসের ব্যস্ততম মোড় চিংড়িঘাটাতেও চলছে। সেখানে মেট্রোর পিলারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য ৬০ ঘণ্টার এক কঠিন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টা থেকে এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে, যা প্রথম দফায় আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত লাগাতার চলবে। এরপর কাজের দ্বিতীয় দফার সময়সূচিও ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়ে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের কাজ।
আরও পড়ুন: মেরামতি জন্য রবিবার বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, কতক্ষণ জেনে নিন
চিংড়িঘাটার এই কাজের জন্য ট্রাফিক ব্যবস্থাতেও বড়সড় বদল এনেছে প্রশাসন। দ্বিতীয় দফায় কাজ চলাকালীন উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, “সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে ঘুরতে পারবে। কোনও গাড়িকে সেখান থেকে সরাসরি ডানদিকে যেতে দেওয়া হবে না।” যদি কাউকে ডানদিকের পথে যেতে হয়, তবে তাঁদের মেট্রোপলিটন ক্রসিং পর্যন্ত গিয়ে সেখান থেকে ইউ-টার্ন নিতে হবে। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে রাখতে উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে কোনও পণ্যবাহী গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না।
সব মিলিয়ে মেট্রো ও সড়কপথের এই জোড়া সংস্কারে সাময়িকভাবে ভোগান্তি বাড়লেও, প্রশাসনের দাবি – দ্রুত কাজ শেষ করতেই এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ দিনভর টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো বন্ধ (Kolkata Metro Service) থাকায় বাসে অতিরিক্ত ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঘর থেকে বেরনোর আগে পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…