আইপিএল (IPL 2026) চলাকালীন অস্বাভাবিক মৃত্যু এক বিদেশি কর্মীর। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। বয়স ৭৬ বছর। আইপিএলের সম্প্রচারকারী সংস্থার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ওই কর্মী। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ মার্চ মুম্বইয়ে পৌঁছন ল্যাংফোর্ড। আইপিএলের (IPL 2026) সম্প্রচার সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উদ্বোধনী ম্যাচ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেন। ম্যাচ শেষে ফিরে আসেন হোটেলে। পরের দিন অর্থাৎ সোমবার সকাল হয়ে গেলেও তাঁর কোনও সাড়া মেলেনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি শর্মা! সিরিজ জয়ের দোরগোড়ায় ভারতীয় নারী দল
হোটেল কর্তৃপক্ষের তরফে একাধিকবার ফোন করেন, তাতেও লাভ হয়নি। এরপর বাধ্য হয়ে মাস্টার কি ব্যবহার করে ঘরের দরজা খোলা হয়। ঘরে ঢুকেই হোটেলের কর্মীরা মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন ল্যাংফোর্ডকে। সঙ্গে সঙ্গে ডেকে আনা হয় ডাক্তারকে। তিনি ইয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেরিন ড্রাইভ থানার পুলিশ। প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক রিপোর্টে কোনও সুস্পষ্ট আঘাত বা অপরাধজনিত চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করতে হবে।
এদিকে, ঘটনাটিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ল্যাংফোর্ডের পরিবারের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ করেছে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আইপিএল সম্প্রচার সংস্থার সঙ্গে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত ছিলেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই বা আইপিএলের (IPL 2026) গভর্নিং কাউন্সিল কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…