West Bengal

বঙ্গে উত্তুরে হাওয়ার কামড়ে বাড়বে শীতের দাপট! দেখুন আবহাওয়া আপডেট

রাজ্যের সর্বত্রই চলছে জাঁকিয়ে শীতের (Weather Forecast) আমেজ। উত্তরবঙ্গের পর দক্ষিণেও হিমেল হওয়ার পরশ সকাল-সন্ধ্যায় বেশ ভালই অনুভূত হচ্ছে। এই আমেজ আরও কিছুদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের (আইএমডি)। সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি ওঠানামা করবে না। বড়জোর এক-দুই ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস কী জানাল?

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়। এর সঙ্গে দোসর উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বয়ে চলা ওয়েস্টারলি জেট স্ট্রিম। এই দুইয়ের প্রভাবে বঙ্গবাসীদের সোয়েটার-মাপলার জড়িয়েই থাকতে হবে।

সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কার্যত ঠান্ডার দাপট চলবে। এর সঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচেই। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আবার উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে সর্বত্রই সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার ঘনঘটা প্রত্যক্ষ করা যাবে। এতে করে দৃশ্যমানতা খানিক কমবে বলেই পূর্বাভাস। তবে ঘন কুয়াশা নিয়ে এখনই কোন সতর্কতা জারি করা হয়নি। শুষ্ক আবহাওয়া চলবে। সম্ভাবনা নেই বৃষ্টির।

আরও পড়ুন: Mahindra XUV 7XO-এর অগ্রিম বুকিং শুরু ১৫ ডিসেম্বর, জানুন বিস্তারিত বৈশিষ্ট্য

কলকাতার চিত্র (Weather Forecast)

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে ডিসেম্বরে দু’বার তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছেছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি। মোটের উপর আকাশ থাকবে পরিষ্কার। সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়বে। বেলার দিকেও ঠান্ডা কমবে না।

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার ঘনঘটা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য অঞ্চলগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নামবে বলে পূর্বাভাস। শুষ্ক আবহাওয়ার সঙ্গেই তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন নজরে পড়বে না।

আরও পড়ুন: Kia Seltos 2026-এর বিশ্বব্যাপী আত্মপ্রকাশ, ২০২৬-এর প্রথমেই লঞ্চ

দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৯ থেকে ১১ ডিগ্রির ঘরে। দুই দিনাজপুর ও মালদা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

View Comments

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

18 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago