পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (PEDB Scholarship) আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর মোট ১,৬৪,৫৮১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজ্যের ২০২০টি কেন্দ্রে বাংলা, হিন্দি ও উর্দু মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।
এবারের পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে জেলার খুদে পড়ুয়ারা। মেধাতালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে:
পর্ষদ জানিয়েছে, এ বছর মোট ৮০০ জন মেধাবী পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
প্রথম স্থানাধিকারীকে অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়ের স্মরণে স্বর্ণপদক, দ্বিতীয় স্থানাধিকারীকে রৌপ্য পদক এবং তৃতীয় স্থানাধিকারীকে ব্রোঞ্জ পদক দিয়ে সম্মানিত করা হবে।
আগামী ২২ মার্চ, ২০২৬ তারিখে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে কেন্দ্রীয় সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে কৃতিদের পুরস্কৃত করা হবে। এছাড়া ২৯ মার্চ, ২০২৬ তারিখে পাঁচটি জেলা সদরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরের বৃত্তি প্রদান করা হবে।
আরও পড়ুন: বড়দিনেও শীতের দাপট অব্যাহত! জানুন আবহাওয়া আপডেট
পর্ষদ সচিব (PEDB Scholarship) অধ্যাপক অনুরূপা দাস এবং সভাপতি অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন যে, সাধারণ মানুষের জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের প্রয়োজন। স্কুলগুলিতে ‘পাস-ফেল’ প্রথা পুনরায় প্রবর্তনের লক্ষ্যেই দীর্ঘ ৩২ বছর ধরে এই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। একইসাথে জানানো হয়েছে, প্রতি বছরের মতো আগামী ২০২৬ সালেও চতুর্থ শ্রেণীর এই বৃত্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…