West Bengal

সপ্তাহের শুরুতে ঠাণ্ডার কামড়! জানুন আবহাওয়া আপডেট

শীত কামড় বসালো বঙ্গে। অবশেষে ঠাণ্ডা (West Bengal Weather Forecast) পড়ছে না বলে হাপিত্যেশ থামল শীতপ্রেমীদের। রবিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। উত্তুরে হিমেল হাওয়ায় রীতিমতো জবুথবু সমতল থেকে পার্বত্য এলাকা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগেই রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার আগাম বার্তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

কলকাতায় বাড়বে ঠাণ্ডা (West Bengal Weather Forecast)

কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ডিসেম্বরের শুরুর দিকে শীত দাপট দেখালেও পরবর্তীতে ঠাণ্ডা ফিকে হয়ে যায়। সকালের দিকে হিমেল পরশ গায়ে লাগছিল ঠিকই। কিন্তু বেলা বাড়ার সঙ্গেই ঠাণ্ডা উধাও। ডিসেম্বরের মাঝামাঝিতে এসেও শীতের তীব্রতা দেখা যাচ্ছিল না। তবে শনিবারের পর থেকে চিত্রটা বদলেছে।

আরও পড়ুন: সুন্দরবনের বাঘ-হাতি সংরক্ষণ নিয়ে বৈঠকে ভূপেন্দ্র যাদব, কিসে জোর দিলেন?

কুয়াশার চাদরে কেটেছে দিনভর। দুপুরের দিকে খানিক রোদ্রের মুখ দেখা গেছিল। তবে সন্ধে নামতেই জাঁকিয়ে পড়েছে শীত। এক লাফে অনেকটাই কমেছে তাপমাত্রা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.২ ডিগ্রি কম। সপ্তাহের শুরুর দিন সোমবারে সকালের দিকে শহরের পারদ নেমেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলা থেকেছে কুয়াশায়।

আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী দু’দিন রাজ্যের (West Bengal Weather Forecast) সর্বত্র ঘন কুয়াশা বিরাজ করবে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। যে কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা পালনের পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশা কমলেই বাড়বে তাপমাত্রা। তবে আগামী দু’দিনে তাপমাত্রায় বিরাট কোন পরিবর্তন দেখা যাবে না। নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে। সব মিলিয়ে, শীতপ্রেমীরা জাঁকালো ঠাণ্ডার মধ্যেই বড়দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

19 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago