Categories: Astrology

হনুমান জয়ন্তীতে এই কাজ করলে হাতেনাতে ফল পাবেন

২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি (Rashifal Bangla)। আজকের দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ আজ সারা দেশে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় বিচারে আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এদিন আবার ধ্রুব যোগ ও হস্তা নক্ষত্রের প্রভাবও থাকবে। এছাড়াও লক্ষ্মীবারে মীন রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটছে, যা বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। চলুন তাহলে ১২টি রাশির আজ সারাদিন কেমন কাটবে একনজরে তা দেখে নেওয়া যাক।

আজকের রাশিফল (Rashifal Bangla) ও প্রতিকার আলোচনা করা হল:

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনার। কর্মক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট শুরু করার আগে তার ভালো-মন্দ বিচার করে নিন। বন্ধুদের সাহায্য আজ আপনাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে। তবে আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ধৈর্য হারাবেন না। শরীর আজ মোটামুটি ভালো থাকলেও ক্লান্তি অনুভব করতে পারেন।
প্রতিকার: আজ বজরংবলীর চরণে লাল সিঁদুর ও জুঁই তেলের প্রদীপ অর্পণ করুন।

বৃষ রাশি

আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যের মন জয় করে নেবে (Rashifal Bangla)। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকায় নিজের জন্য সময় বের করতে পারবেন। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ায় মন ভালো হয়ে যাবে। আর্থিক সঞ্চয়ের দিকে আজ মন দিন। যারা অবিবাহিত, তাঁদের জন্য আজ বিয়ের আলোচনার যোগ রয়েছে।
প্রতিকার: ভগবান গণেশকে এক জোড়া সুপারি নিবেদন করুন এবং সবুজ বস্ত্র পরিধান করুন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য আজ উন্নতির দিন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ হওয়ার ফলে কর্মজীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে। ব্যবসায়ীরা আজ নিজেদের কাজের পদ্ধতিতে কিছুটা বদল আনলে লাভবান হবেন। ছাত্রছাত্রীদের জন্য আজ পড়াশোনায় একাগ্রতা বাড়বে। তবে আজ অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন।
প্রতিকার: কোনো অসহায় ব্যক্তিকে ফল দান করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।

কর্কট রাশি

আজকের দিনটি আপনার জন্য ভ্রমণ ও আনন্দের। পরিবারের সদস্যদের সাথে কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ব্যবসায়ীরা আজ সঞ্চয়ের নতুন কৌশল শিখতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। তবে আজ খাবারের ব্যাপারে সচেতন থাকুন, পেটের সমস্যায় ভুগতে পারেন।
প্রতিকার: পূর্ণিমার এই তিথিতে চন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন এবং রুপোর পাত্রে জল পান করুন।

আরও পড়ুন: আজ শত্রুপক্ষ মাথাচাড়া দিতে পারে! সতর্ক থাকতে প্রতিকার দেখুন

সিংহ রাশি

কঠোর পরিশ্রমের আজ শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তবে পরিবারের সদস্যদের সাথে আচরণের ক্ষেত্রে আজ সংযত হওয়া প্রয়োজন, নয়তো অযথা অশান্তি হতে পারে। আজ আপনার হারানো কোনো প্রিয় বস্তু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: শ্রীরামের নাম জপ করুন এবং হনুমান মন্দিরে কলা দান করুন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জীবনে আজ কোনো বিশেষ মানুষের প্রবেশ ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনার সাহস ও দৃঢ়তা আজ আপনাকে সম্মান এনে দেবে। দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা আজ মিটে যেতে পারে। তবে আজ কোনো অপরিচিত ব্যক্তির ওপর খুব দ্রুত ভরসা করবেন না।
প্রতিকার: পাখিদের দানা শস্য খাওয়ান এবং ওম ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নমঃ মন্ত্র জপ করুন।

তুলা রাশি

আজকের দিনটি আপনার জন্য ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো। জীবনসঙ্গীর প্রতি আজ আরও সহনশীল হোন, এতে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। অংশীদারিত্বের ব্যবসায় আজ কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর্থিক দিক আজ স্বাভাবিক থাকবে। সন্ধ্যার পর থেকে মানসিক শান্তি ফিরে পাবেন।
প্রতিকার: দেবী লক্ষ্মীর চরণে সাদা ফুল অর্পণ করুন এবং গরুকে রুটি খাওয়ান।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ। যারা সিঙ্গেল রয়েছেন, তাঁদের জীবনে নতুন কেউ আসতে পারে। তবে আজ কারো অন্যায় কাজ সহ্য করা আপনার জন্য কঠিন হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ কোনো দানধ্যান করলে মনে শান্তি পাবেন।
প্রতিকার: হনুমান চালিশা পাঠ করুন এবং লাল রঙের কোনো বস্তু সঙ্গে রাখুন।

আরও পড়ুন: মহবীর জয়ন্তীতে ভাগ্যে কী রয়েছে? দেখুন আজকের রাশিফলে

ধনু রাশি

আজকের দিনটি আপনার জন্য শেখার দিন (Rashifal Bangla)। ব্যবসায় আজ নতুন কিছু শিখতে পারেন যা ভবিষ্যতে আপনার প্রভূত উন্নতি ঘটাবে। সম্পর্কের পুরনো সমস্যাগুলো আজ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সন্তানদের দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন।
প্রতিকার: কপালে হলুদের তিলক লাগান এবং মন্দিরে ছোলা ও গুড় দান করুন।

মকর রাশি

মকর রাশির জাতকরা আজ মনে চেপে রাখা কথাগুলো প্রিয়জনকে বলে ফেলার সুযোগ পাবেন। আর্থিক উন্নতি হওয়ার ফলে মনের জোর বাড়বে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য আজকের দিনটি বিনিয়োগের জন্য ভালো। তবে আজ গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
প্রতিকার: নীল রঙের বস্ত্র ব্যবহার করুন এবং পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান।

কুম্ভ রাশি

আজ আপনার পারিবারিক জীবনে শান্তি ও ঘনিষ্ঠতা বজায় থাকবে। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা উত্তেজনা থাকলেও গুরুজনদের হস্তক্ষেপে সব সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে আজ নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। সন্তানদের সাফল্যে আজ গর্বিত হবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।
প্রতিকার: কোনো অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন এবং শনি স্তোত্র পাঠ করুন।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য আজ আর্থিক লাভের যোগ রয়েছে (Rashifal Bangla)। জীবনসঙ্গী আজ আপনাকে কোনো আর্থিক বিষয়ে বড় সাহায্য করতে পারেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজ বিশেষ খ্যাতি মিলবে। তবে আজ শেয়ার বাজারে বড় বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
প্রতিকার: কেশরের তিলক ব্যবহার করুন এবং কলা গাছে জল অর্পণ করুন।

মনে রাখবেন, এই প্রতিবেদনে দেওয়াা রাশিফল ও তার প্রতিকার চিরসত্য বলে মনে করবেন না। মানুষের সফলতা নির্ভর করে তাঁর কর্মের উপর। তাই জীবনে সফলতা পেতে হলে পরিশ্রম করুন ও নিজের উপর বিশ্বাস রাখুন।

Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

15 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

21 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago