Categories: Automobile

নতুন পালসার ১৮০-এখন আরও বেশি স্টাইলিশ, ডিজাইনের সঙ্গে বেড়েছে ক্ষমতাও

২০২২ সালে একটি অতি পরিচিত ও জনপ্রিয় বাইকের বিক্রি বন্ধ করেছিল বাজাজ। কোন বাইক জানেন? এটি হচ্ছে Bajaj Pulsar 180। আজ এটি নতুন অবতারে ভারতের বাজারে লঞ্চ হল। মোটরসাইকেলটির জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই ক্রেতামহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। বলতে গেলে, বাইক প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই এ বছর এক নতুন অবতারে এটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনল বাজাজ অটো। নতুন পালসার ১৮০-এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.২২ লক্ষ টাকা। জানিয়ে রাখি, বাইকটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে। তবে ডিজাইনের আধুনিকতা এবং লাইটিং এলিমেন্টের পরিবর্তনের মাধ্যমে পালসার ১৮০ বর্তমান সময়ের উপযোগী হয়ে উঠেছে।

Bajaj Pulsar 180-র ইঞ্জিন ও ফিচার

ইঞ্জিনের শক্তির প্রসঙ্গে বললে, নতুন পালসার ১৮০-তে (Bajaj Pulsar 180) সেই পরিচিত ১৭৮.৬১ সিসি-র সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার/অয়েল কুলড ইঞ্জিনেই দৌড়াবে। এই শক্তিশালী ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএম-এ ১৬.৭৭ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম-এ ১৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। পালসার ১৮০ বরাবরই তার পাঞ্চি মিড-রেঞ্জ পারফরম্যান্সের জন্য জনপ্রিয় ছিল। নতুন মডেলেও সেই ধারা বজায় রাখা হয়েছে। বাজাজের এই ক্লাসিক বাইকটি পুনরায় ফিরে আসায় যারা পালসারের সেই পুরনো তেজ মিস করছিলেন, তাঁরা নিঃসন্দেহে খুশি হবেন।

ডিজাইনের ক্ষেত্রে বাজাজ তাদের আইকনিক মাসকুলার লুকই বজায় রেখেছে। পেশিবহুল ফুয়েল ট্যাঙ্ক, ধারালো ট্যাঙ্ক শ্রাউড এবং স্পোর্টি বসার ভঙ্গি – সব মিলিয়ে পালসারের পুরনো আভিজাত্য এখানে অম্লান। তবে ২০২৬ মডেলটিকে আরও আকর্ষণীয় করতে নকশায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। বাইকটিতে এখন একটি ব্ল্যাক-আউট থিম ব্যবহার করা হয়েছে, যার সাথে মানানসই গ্রাফিক্স আরও প্রিমিয়াম লুক দেয়। বাইকটির স্পোর্টি চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও বাড়িয়ে তুলতে এর সামনের মাডগার্ডে কার্বন-ফাইবার ফিনিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Royal Enfield Flying Flea C6 লঞ্চ হল, কী রয়েছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকে?

নতুন পালসার ১৮০-র (Bajaj Pulsar 180) সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট হল এর লাইটিং বিভাগে। আগেকার হ্যালোজেন ল্যাম্প সরিয়ে এখন এখানে আধুনিক এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। এটি কেবল বাইকটির লুক বদলায়নি, একইসঙ্গে রাতে রাইডিংয়ের সময় আরও পরিষ্কার দৃশ্যমানতা নিশ্চিত করবে। এর পাশাপাশি টার্ন ইন্ডিকেটরগুলিকেও এলইডি-তে রূপান্তর করা হয়েছে। আর এতেই বাইকটিকে আগের তুলনায় অনেক বেশি আধুনিক দেখাচ্ছে।

প্রযুক্তির ছোঁয়া লেগেছে মোটরসাইকলেটির ড্যাশবোর্ডেও। নতুন পালসার ১৮০-তে এখন ফুল ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যা আমরা ইতিমধ্যেই পালসার ১৫০ বা ২২০এফ মডেলে দেখেছি। এটি রাইডারকে গতি, ফুয়েল লেভেল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। বাজাজের বর্তমান লাইনআপে এই ১৮০ সিসি-র মডেলটি পালসার ১৫০ এবং পালসার ২২০এফ-এর ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। যারা প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি একটু বেশি শক্তি এবং ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাঁদের জন্য ১.২২ লক্ষ টাকা দামের নতুন পালসার ১৮০ একটি চমৎকার বিকল্প হতে পারে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

18 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago