Categories: Automobile

Royal Enfield Flying Flea C6 লঞ্চ হল, কী রয়েছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকে?

ভারতীয় মোটরবাইক বাজারে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল ‘ফ্লাইং ফ্লি সি৬’ (Royal Enfield Flying Flea C6) ভারতে লঞ্চ করল। আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এই বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২.৭৯ লক্ষ টাকা থেকে। তবে যারা ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BaaS) মডেল বা ব্যাটারি ভাড়া নিয়ে কিনবেন, তাঁদের জন্য এই ইলেকট্রিক বাইকটির দাম পড়বে মাত্র ১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইলেকট্রিক ভেহিকল বা ইভি সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের এই প্রবেশ আগামী দিনে সংস্থার আরও নতুন নতুন বৈদ্যুতিক বাইক আসার পথ প্রশস্ত করল।

Royal Enfield Flying Flea C6-এর খুঁটিনাটি

ফ্লাইং ফ্লি সি৬-এর (Royal Enfield Flying Flea C6) গতি এবং পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এতে ব্যবহার করা হয়েছে ১৫.৪ কিলোওয়াট (২০ এইচপি) পিএমএসএম ইলেকট্রিক মোটর। বাইকটিকে শক্তি জোগানোর জন্য রয়েছে ৩.৯১ কিলোওয়াট আওয়ার ক্ষমতার একটি শক্তিশালী ব্যাটারি প্যাক। সংস্থার দাবি অনুযায়ী, এই মোটরবাইকটি মাত্র ৩.৭ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার। একবার সম্পূর্ণ চার্জ দিলে ই-বাইকটি ১৫৪ কিলোমিটার (পরীক্ষিত রেঞ্জ) পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে। এছাড়া এর অনবোর্ড চার্জারের সাহায্যে মাত্র ৬৫ মিনিটে ব্যাটারি ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

আধুনিক ফিচার

শহরের রাইডারদের কথা মাথায় রেখে এই বাইকটিতে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার যুক্ত করেছে রয়্যাল এনফিল্ড। ফিচারের তালিকায় রয়েছে অল-এলইডি লাইটিং এবং গুগল-ভিত্তিক অনবোর্ড নেভিগেশন সিস্টেম। স্মার্টফোন ব্যবহারের সুবিধার্থে ওয়্যারলেস চার্জিং পয়েন্টও দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে বাইকটিতে কর্নারিং এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম উপস্থিত। এছাড়া রাইডারদের জন্য ‘স্পোর্ট’ এবং ‘ইন্ডিভিজুয়াল’ নামে দুটি রাইডিং মোড থাকছে। ইন্ডিভিজুয়াল মোডের মাধ্যমে চালক নিজের পছন্দমতো ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এবং থ্রোটল রেসপন্স কাস্টমাইজ করতে পারবেন।

আরও পড়ুন: ভারতে এমাসেই আসছে BSA Scrambler 650, চাপে Royal Enfield-এর বাইক

ডিজাইনের ক্ষেত্রে ফ্লাইং ফ্লি সি৬ (Royal Enfield Flying Flea C6) রয়্যাল এনফিল্ডের প্রচলিত পেট্রোল বাইকগুলির থেকে সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আদি ‘ফ্লাইং ফ্লি’-র থেকে অনুপ্রাণিত হয়ে এর আধুনিক রূপ দেওয়া হয়েছে। বাইকটিতে রয়েছে এক্সপোজড ফ্রেম, গার্ডার-টাইপ ফ্রন্ট সাসপেনশন এবং একটি ফ্লোটিং সিট। মজার বিষয়, প্রয়োজনে এর পেছনের সিটটি খুলে রাখা যায়। বাইকটির ব্যাটারি প্যাক একটি অ্যালুমিনিয়াম কেসিংয়ের মধ্যে রাখা রয়েছে। যা বাইকের অ্যারোডাইনামিকস উন্নত করার পাশাপাশি ইঞ্জিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। সব মিলিয়ে মডেলটির ওজন মাত্র ১২৪ কেজি, যা রয়্যাল এনফিল্ডের তৈরি করা এ পর্যন্ত সবচেয়ে হালকা ওজনের মোটরসাইকেল।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ডের এই নতুন উদ্যোগ ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে এক নতুন প্রতিযোগিতার সৃষ্টি করবে। একদিকে সাশ্রয়ী দাম এবং অন্যদিকে সংস্থার বিশ্বস্ত ব্র্যান্ড ভ্যালু – এই দুইয়ের সংমিশ্রণে ফ্লাইং ফ্লি সি৬ তরুণ প্রজন্মের রাইডারদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

19 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

1 day ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago