Categories: Automobile

ইলেকট্রিক বাইকে মিলছে ২৫ হাজারের সুবিধা, অফার শেষ হওয়ার আগেই কিনুন

রিভল্ট মোটরস তাদের ইলেকট্রিক মোটরসাইকেলে (Revolt Electric Bikes) বিশেষ অফারের ঘোষণা করেছে। সীমিত সময়ের সময়ের জন্য উপলব্ধ এই অফার পরিবেশবান্ধব যানবাহনের জনপ্রিয়তা বাড়াতে আনা হয়েছে। এতে ইলেকট্রিক মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের উৎসাহ আরও বাড়বে বৈকি! ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই আকর্ষণীয় সুবিধাগুলি পাওয়া যাবে। এই স্কিমের আওতায় নতুন বাইক ক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে বিমা পেয়ে যাবেন। এর পাশাপাশি ৪,৯৯৯ টাকা মূল্যের একটি কমপ্লিমেন্টারি এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কিছু মডেলের ক্ষেত্রে কোম্পানি সরাসরি ৮,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড়ের ঘোষণা করেছে। এর বাইরেও পিএম ই-ড্রাইভ স্কিমের অধীনে নির্বাচিত কিছু মডেলে ৫,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

রিভল্টের ইলেকট্রিক বাইকে বিশেষ অফার (Revolt Electric Bikes)

সব মিলিয়ে মডেল এবং ভেরিয়েন্টের ওপর ভিত্তি করে ক্রেতারা মোট ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। এই অফারটি মূলত পিএম ই-ড্রাইভ প্রকল্পের বর্তমান পর্যায়ের সাথে সামঞ্জস্য রেখে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পটিও আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখে শেষ হতে চলেছে। তাই যারা সরকারি ভর্তুকি এবং কোম্পানির বিশেষ ছাড় সহ বৈদ্যুতিক দু’চাকার গাড়ি নিতে চান তাঁদের জন্য এটি একটি মোক্ষম সময়। ভারতের যেকোনো অনুমোদিত রিভল্ট ডিলারশিপে গেলেই এই প্রকল্পের সমস্ত সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। বাজেট এবং ফিচারের কথা মাথায় রেখে রিভল্ট তাদের পোর্টফোলিও সাজিয়েছে যাতে সব ধরণের ক্রেতারা উপকৃত হন।

আরও পড়ুন: Maruti Suzuki Swift থেকে Exter, ১০ লাখের কমে জীবনের প্রথম গাড়ি বেছে নিন

বর্তমানে রিভল্ট মোটরসের ঝুলিতে মূলত তিনটি ইলেকট্রিক বাইক (Revolt Electric Bikes) মডেল রয়েছে। এদের মধ্যে আরভি৪০০ (RV400) হল কোম্পানির ফ্ল্যাগশিপ বা সবচেয়ে দামি মডেল। এই বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৪৩ লক্ষ টাকা থেকে। যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ইলেকট্রিক বাইক খুঁজছেন তাঁদের জন্য রয়েছে এন্ট্রি-লেভেল মডেল আরভি১ (RV1)। এই বাইকটির মূল্য ১ লক্ষ টাকা থেকে শুরু। অন্যদিকে মধ্যম সারির পছন্দ হিসেবে রয়েছে আরভি ব্লেজ-এক্স (RV BlazeX) যার বাজারমূল্য ১.২৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী যাতায়াতের কথা ভেবেই এই বাইকগুলি ডিজাইন করা হয়েছে।

রিভল্টের এই বিশেষ উদ্যোগ মূলত পেট্রোল চালিত বাইকের বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেলকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। বিনামূল্যে বিমা এবং বর্ধিত ওয়ারেন্টির মতো সুবিধাগুলি দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ক্রেতাদের পকেটের চাপ কমাবে। এছাড়া সরকারি প্রকল্পের সুবিধা যুক্ত হওয়ায় বাইকগুলির (Revolt Electric Bikes) কার্যকরী দাম অনেকটাই নেমে আসছে। মার্চ মাস শেষ হওয়ার আগেই আগ্রহী ক্রেতারা তাঁদের নিকটস্থ শোরুমে গিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক মোবিলিটির দিকে পা বাড়ানোর জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

17 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

23 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago