Categories: Entertainment

প্লেব্যাক জগতকে বিদায় জানালেন ‘সুর সম্রাট’ অরিজিৎ সিং

সঙ্গীত জগতের সবচেয়ে বড় দুঃসংবাদ। প্লেব্যাক গান থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা করলেন ভারতের বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, চলচ্চিত্র জগতের পেশাদার প্লেব্যাক গায়ক হিসেবে তাঁকে আর দেখা যাবে না। অরিজিতের এই ঘোষণা কেবল তাঁর কোটি কোটি ভক্তকে শোকস্তব্ধ করেনি, বরং ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের এক বিশাল স্তম্ভকে নাড়িয়ে দিয়েছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি, যে নিজের সুরের মায়াজালে পুরো বিশ্বকে এক দশকেরও বেশি সময় ধরে মোহগ্রস্ত করে রেখেছিল, তাঁর এই আচমকা প্রস্থান সঙ্গীত ইতিহাসের এক বিষাদময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ (Arijit Singh)

সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই আবেগঘন পোস্টে অরিজিৎ (Arijit Singh) লিখেছেন যে, “নমস্কার। সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসাবে আপনারা যে অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আপনাদের সঙ্গে একিট ব্যক্তিগত সিদ্ধান্ত ভাগ করে নিতে চাই – এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি সেই অধ্যায়ের ইতি টানছি। এতদিনের এই যাত্রাপথটা সত্যিই অসাধারণ ছিল।”

অরিজিতের এই সাহসী কিন্তু বেদনাদায়ক সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই লিখেছেন, অরিজিৎ ছাড়া বলিউডের প্রেমের গান বা বিরহের সুর আর কখনোই আগের মতো প্রাণবন্ত হবে না। তাঁর প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর অর্থ ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিশাল শূন্যতা। বিশেষ করে বলিউড ও টলিউডের মিউজিক ডিরেক্টরদের কাছে তিনি ছিলেন সাফল্যের এক অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন: মহভাশের সঙ্গে দূরত্ব বাড়তেই শেফালি বাগ্গার সঙ্গে দেখা গেল চাহালকে

প্রীতম থেকে শুরু করে বিশাল-শেখর কিংবা এ আর রহমান – প্রত্যেকের সুরেই অরিজিতের কণ্ঠ এক অনন্য মাত্রা যোগ করত। তাঁর গান ছাড়া বড় বাজেটের ছবি কল্পনা করাও নির্মাতাদের কাছে কঠিন ছিল। কেবল হিন্দি বা বাংলা নয়, বহু আঞ্চলিক ভাষায় তিনি যে দক্ষতা দেখিয়েছেন, তা অতুলনীয়। সমালোচকদের মতে, অরিজিৎ কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের আবেগ প্রকাশের এক প্রধান মাধ্যম। তাঁর এই বিদায় ঘোষণা চলচ্চিত্রের গানের ভবিষ্যৎ নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল।

তবে প্লেব্যাক ছাড়লেও অরিজিৎ তাঁর সঙ্গীত সাধনা পুরোপুরি বন্ধ করছেন না বলেই ভক্তরা আশা করছেন। তিনি তাঁর পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, হয়তো কোনো স্বাধীন মিউজিক প্রজেক্ট বা লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তিনি দর্শকদের সাথে যুক্ত থাকবেন। অনেক অনুরাগীর মতে এবারে অরিজিৎ গ্লাবাল রকস্টার হয়ে উঠবেন। আবার অনেকে বলছেন এবারে নিজেকে চলচ্চিত্র পরিচালক হিসাবে ধরা দেবেন অরিজিৎ। কারণ কিছুদিন আগেই বোলপুরে অরিজিৎ পরিচালিত ছবির শ্যুটিং হতে দেখা গিয়েছে। যেখানে নওয়াজউদ্দীন সিদ্দিক, দিব্যুন্দু ভট্টাচার্য, পঙ্কজ তিওয়ারির মতো প্রখ্যাত অভিনেতাদের দেখা মিলেছিল।

অরিজিতের (Arijit Singh) সাদামাটা জীবনযাপন এবং খ্যাতির মোহ থেকে দূরে থাকার যে মানসিকতা বরাবরই দেখা গিয়েছে, এই সিদ্ধান্ত তারই একটি প্রতিফলন বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। অরিজিতের গাওয়া অগণিত কালজয়ী গান চিরকাল মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তবুও রেকর্ডিং স্টুডিওর সেই চিরপরিচিত কণ্ঠটি আর নতুন কোনো সিনেমার পোস্টারে দেখা যাবে না। এই সত্যটি মেনে নেওয়া তাঁর অনুরাগীদের জন্য অত্যন্ত কঠিন। সুরের জাদুকরের এই বিদায় আসলে প্লেব্যাক সঙ্গীতের এক স্বর্ণালী যুগের সমাপ্তি।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

18 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

24 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago