Categories: Entertainment

৪,০০০ কোটির রামায়ণে পাকিস্তানও ফিদা! ট্রেলার দেখে হুলস্থুল নেটপাড়ায়

পরিচালক নীতিশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। নেটদুনিয়ায় পাকিস্তানি ইউটিউবারদের প্রতিক্রিয়া জানানোর পুরনো ভিডিওগুলি নতুন করে প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও ইয়াশের অভিনয় থেকে শুরু করে চোখধাঁধানো দৃশ্য ও ছবির বিশাল স্কেল—সব মিলিয়ে এই পৌরাণিক ছবিটির প্রশংসা ভেসে আসছে ভারতের ওপার থেকেও। এমনকি সিনেমাটির আনুমানিক ৪,০০০ কোটি টাকার বাজেট নিয়ে হওয়া সমালোচনার কড়া জবাব দিয়েছেন তাঁরা।

রামায়ণের ট্রেলারে মুগ্ধ পাকিস্তানি ইউটিউবার (Ramayana)

পাকিস্তানি ইউটিউব চ্যানেল ‘এমজেডই রিয়্যাকশনস’-এর ক্রিয়েটররা ট্রেলার দেখে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেন। রাবণের দৃশ্যপট, শ্রীরাম হিসেবে রণবীর কাপুরের প্রবেশ এবং জটায়ুর সাথে লড়াইয়ের দৃশ্য দেখে তাঁদের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে “ওয়াও”। ট্রেলার শেষে তাঁরা ছবির বিস্তারিত উপস্থাপন ও ভিজ্যুয়াল ইফেক্টসের প্রশংসা করে একে “জবরদস্ত” বলে আখ্যা দেন।

ছবিতে বিস্তারিত তথ্যের উপস্থিতি তাঁদের বিশেষভাবে নজর কেড়েছে। কথাপ্রসঙ্গেই ওই ইউটিউবাররা জানান, ‘আদিপুরুষ’ দেখার মাধ্যমে তাঁরা প্রথম রামায়ণের কাহিনি সম্পর্কে জানতে পারেন। তবে এই নতুন ‘রামায়ণ’ (Ramayana) সিনেমাটি অনেক বেশি নিখুঁত ও সমৃদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে বলে তাঁদের মত। বিশেষ করে ‘সোনার লঙ্কা’ এবং রাবণের রাজ্য পরিদর্শনের সময় হাজার হাজার মানুষের উপস্থিতি ফুটে ওঠার দৃশ্যটি তাঁদের তাক লাগিয়ে দিয়েছে। রাবণের উগ্র রূপ এবং প্রভু রামের শান্ত-সমাহিত ভঙ্গির বৈপরীত্যও ছিল দেখার মতো।

আরও পড়ুন: প্রীতি জিন্টার প্রেমে মজেছেন ব্রেট লি? গোপন প্রেম নিয়ে সত্য ফাঁস করলেন তারকা

ছবিটির বিশাল বাজেট নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গে ভিডিওর এক নারী উপস্থাপক বলেন, “আমাকে এই বিষয়টাও খুব অদ্ভুত লাগে যে, কারোর পকেট থেকে টাকা নিয়ে কি ওনারা ছবি বানাচ্ছেন? এটা একটা ইন্ডাস্ট্রি এবং সিনেমা তৈরি করাই এদের কাজ। এখানে ইনভেস্টররা থাকেন।”

অপর এক পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাবিয়া উমর ফারুকী ইনস্টাগ্রামে ট্রেলারের ওপর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিশাল বাজেট ও কারিগরি দিক দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “একজন পাকিস্তানি দর্শক হিসেবে আমি বলব, রামায়ণের ট্রেলার চলে এসেছে। ভারত ও বলিউড এত টাকা কোত্থেকে পাচ্ছে?”

ভিজ্যুয়াল ইফেক্টসের উচ্ছ্বসিত প্রশংসা করে মাবিয়া বলেন, “ছবির বাজেটটা একবার চিন্তা করে দেখুন। ভিএফএক্স অত্যন্ত ব্যয়বহুল, তারা হলিউডের কলাকুশলীদের নিয়ে এসেছে ভিজ্যুয়ালসের জন্য।”

ছবিটির প্রেক্ষাপট ভারতীয় ইতিহাস ও হিন্দু ধর্মীয় ঐতিহ্যে তৈরি হলেও একজন নিরপেক্ষ দর্শক হিসেবে তিনি মুগ্ধতা গোপন করেননি। মাবিয়া যোগ করেন, “একজন পাকিস্তানি হিসেবে আমি বলছি, ‘আমি ট্রেলারটা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছি’।‌”

নামিত মালহোত্রা প্রযোজিত ও নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana) আগামী ২০২৬ সালের ৬ নভেম্বর দীপাবলির দু’দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলি উপলক্ষ্যে আসার কথা রয়েছে। ছবিতে রণবীর কাপুর (শ্রীরাম), সাই পল্লবী (সীতা) ও ইয়াশ (রাবণ) ছাড়াও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল, শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং এবং মন্দোদরীর চরিত্রে কাজল আগরওয়াল অভিনয় করছেন।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

আর সস্তা রইল না! এক ধাক্কায় দাম বাড়ল সবচেয়ে জনপ্রিয় Harley-Davidson X440-এর

ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…

3 hours ago

স্বাস্থ্যের যত্ন নিন, আর্থিক লেনদেনে সতর্ক থাকার ইঙ্গিত রয়েছে আজ!

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…

9 hours ago

ভারতে লঞ্চ হল Royal Enfield Classic 350 Gorkha Edition, দাম অবাক করবে!

বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…

23 hours ago

প্রশ্নফাঁস কাণ্ডে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর! এক ধাক্কায় এনটিএ-র ৫০ জন কর্মী ছাঁটাই

সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…

2 days ago

ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে আজ, স্বাস্থ্য কেমন থাকবে জানুন রাশিফলে

আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…

2 days ago

লুক দেখলেই প্রেমে পড়বেন! জোড়া নতুন রঙে তুফান তুলতে হাজির 2027 Kawasaki Ninja 500 SE

আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক ‘নিনজা ৫০০ এসই’ (2027 Kawasaki Ninja 500 SE)-র ২০২৭…

3 days ago