বলিউডের ‘ফ্যাশন আইকন’ সোনম কাপুর (Sonam Kapoor) দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। হালকা সাজে তাঁর অভিনব লুক সকলের নজর কেড়ে নিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের একটি প্রচারমূলক অনুষ্ঠানে সোনম পা রাখা মাত্রই স্পটলাইটে এসেছেন। যার নেপছ্যে রয়েছে অভিনেত্রীর স্নিগ্ধ এবং মার্জিত সাজ। ডিজাইনার ধ্রুব কাপুরের তৈরি একটি কাস্টম আইভরি জ্যাকেট এবং স্কার্ট পরে তিনি গর্ভাবস্থার ফ্যাশনকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। সোনমের এই লুকে আভিজাত্য ও আত্মবিশ্বাস, দুইই দেখা গিয়েছে। মাতৃত্বকালীন পোশাকে সাধারণত যে ধরণের গতে বাঁধা ডিজাইন দেখা যায়, সোনম তার থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে এক সমকালীন এবং আধুনিক শৈলী উপস্থাপন করেছেন।
সোনমের এই বিশেষ লুকটির পরিকল্পনা করেছিলেন তাঁর বোন তথা বিখ্যাত স্টাইলিস্ট রিয়া কাপুর। মুম্বইয়ের আর্দ্র আবহাওয়ায় যেখানে সাধারণ মানুষ খুব বেশি সাজগোজ করতে ভয় পান। সেখানে সোনম (Sonam Kapoor) বেছে নিয়েছিলেন ন্যূনতম কিন্তু নিখুঁত সাজ। খুব বেশি কারুকার্য বা জাঁকজমক না রেখে তিনি গুরুত্ব দিয়েছিলেন পোশাকের গঠন এবং কাটিংয়ের ওপর। তাঁর পরণের জ্যাকেটটির কাঁধের অংশ ছিল বেশ তীক্ষ্ণ এবং কলার ছিল একদম সাধারণ। জ্যাকেটটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা তাঁর বেবি বাম্পকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জ্যাকেটের সেই আধুনিক কাঠামোর বিপরীতে তাঁর স্কার্টটি ছিল ঢিলেঢালা এবং আরামদায়ক। স্কার্টের সেই বহমানতা সোনমের হাঁটাচলায় এক ধরণের কোমলতা এবং সাবলীল ছন্দ যোগ করেছিল।
সোনমের এই সাজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল মাতৃত্বকালীন ফ্যাশনের চেনা ছকের গণ্ডি পার করা। তিনি কোনো এম্পায়ার কাট বা ইলাস্টিক দেওয়া ফেব্রিক ব্যবহার না করে বেছে নিয়েছিলেন ভাস্কর্যের মতো নিখুঁত টেইলরিং। পুরো পোশাকটি ছিল একই আইভরি রঙের, যা তাঁর ব্যক্তিত্বে এক ধরণের প্রশান্তি এবং গাম্ভীর্য এনে দিয়েছিল। সাজের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। পায়ে ছিল জিমি চু ব্যান্ডের পয়েন্টেড ফ্ল্যাট জুতো। একইসাথে যা ছিল আরামদায়ক ও আভিজাত্যে ভরপুর। খুব হালকা গয়না, সাধারণ মেকআপ এবং চোখে কাজল তাঁর লুকটিকে পূর্ণতা দেয়। চুলের সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া, যা তাঁর এই মার্জিত উপস্থাপনার সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ১৩ বার মনোনয়ন পেয়েও অধরা জয়, অনুষ্কা শঙ্করের গ্র্যামি জেতা হল না
উল্লেখ্য, গত ২০ নভেম্বর সোনম কাপুর তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন। ইনস্টাগ্রামে একটি স্টাইলিশ ফটোশুটের ছবি শেয়ার করে তিনি তাঁর এই নতুন যাত্রার কথা ঘোষণা করেন। ছবির নিচে খুব সাধারণভাবে তিনি লিখেছিলেন “MOTHER”। সোনম কাপুর (Sonam Kapoor) এবং তাঁর স্বামী, প্রখ্যাত উদ্যোক্তা আনন্দ আহুজা ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম দেন। সোনমের দ্বিতীয়বার মা হওয়ার এই আনন্দ এবং তাঁর অনন্য ফ্যাশন সেন্স এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোনম আবারও বুঝিয়ে দিলেন যে গর্ভাবস্থা মানেই শুধু বিশ্রাম নয়, এটি নারীত্বের এমন এক উদযাপন, যা ফ্যাশান এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করা সম্ভব।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…