CBSE Class 10th result 2026: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE) এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। চলতি শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির জন্য দুটি বোর্ড পরীক্ষার নিয়ম চালু হওয়ায় ফলাফল প্রকাশের পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ইতিমত্যেই দশম শ্রেণির প্রথম দফার পরীক্ষা গত ১১ মার্চ শেষ হয়েছে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগামী ৯ এপ্রিল শেষ হতে চলেছে। আগে সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুই ক্লাসের ফলাফল একসঙ্গে প্রকাশিত হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, এবার দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ভিন্ন ভিন্ন সময়ে প্রকাশ করা হবে।
বোর্ড সূত্রে খবর, দশম শ্রেণির প্রথম পরীক্ষার ফলাফল (CBSE Class 10th result 2026) এপ্রিল মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। ফলাফল প্রকাশের পর ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in বা results.cbse.nic.in-এ গিয়ে তাঁদের রোল নম্বর দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়া ডিজিলকার (DigiLocker) এবং উমাং (UMANG) অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। দশম শ্রেণির প্রথম পরীক্ষার ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীদের দ্বিতীয় বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই দ্বিতীয় পরীক্ষাটি মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এবং এর অ্যাডমিট কার্ড এপ্রিলের শেষ সপ্তাহে ইস্যু করা হবে। দ্বিতীয় দফার এই পরীক্ষার ফলাফল সম্ভবত জুন মাসের শেষে প্রকাশিত হবে।
আরও পড়ুন: মৃতদের আধার নিষ্ক্রিয় করা হবে, এসআইআর-এর তথ্য চাইতেই বেঁকে বসল নির্বাচন কমিশন
উল্লেখ্য যে, দশম শ্রেণির এই দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি (CBSE Class 10th result 2026) বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক। যদি কোনো শিক্ষার্থী তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না থাকেন বা রেজাল্ট উন্নত করতে চান, তবেই তিনি এই পরীক্ষায় বসতে পারেন। চূড়ান্ত ফলাফল তৈরির সময় দুটি পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর থাকবে, সেটিই বিবেচনা করা হবে। তবে দ্বিতীয় পরীক্ষার সিলেবাস প্রথম পরীক্ষার মতোই অপরিবর্তিত থাকবে। এই প্রকল্পের অধীনে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
নিয়ম অনুযায়ী, যারা প্রথম পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হবেন, তাঁদের ‘কম্পার্টমেন্ট’ ক্যাটাগরিতে রাখা হবে এবং তাঁরা দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তবে যদি কোনো শিক্ষার্থী তিন বা তার বেশি বিষয়ে ফেল করেন অথবা পরীক্ষায় অনুপস্থিত থাকেন, তবে তিনি দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন না। সেক্ষেত্রে তাঁদের ২০২৭ সালের মূল বোর্ড পরীক্ষায় পুনরায় অংশ নিতে হবে। সিবিএসই-র এই নতুন পদক্ষেপ শিক্ষার্থীদের ওপর থেকে মানসিক চাপ কমাতে এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…
সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…
আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…