সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএমএল (BSNL) গ্রাহকদের জন্য একজোড়া সুখবর নিয়ে হাজির হয়েছে। একদিকে যেমন দীর্ঘ মেয়াদের নতুন প্রিপেইড ‘ভারত কানেক্ট’ (Bharat Connect) প্ল্যান বাজারে আনা হয়েছে, অন্যদিকে তাদের জনপ্রিয় সুপারস্টার প্রিমিয়াম ব্রডব্যান্ড প্ল্যানের দামও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। মূলত যারা প্রতিদিন বেশি পরিমাণ ডেটা ব্যবহার করেন এবং বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাঁদের কথা মাথায় রেখেই বিএসএনএল এই নতুন অফারগুলো সাজিয়েছে।
বিএসএনএল (BSNL) বিরাট চমক
বিএসএনএল-এর (BSNL) নতুন ‘ভারত কানেক্ট’ প্রিপেইড প্ল্যানটির দাম রাখা হয়েছে ২,৬২৬ টাকা। এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর দীর্ঘ মেয়াদ। এক বছর ৩৬৫ দিনের বৈধতার সাথে গ্রাহকরা এই প্ল্যানটিতে প্রতিদিন ২.৬ জিবি করে হাই-স্পিড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এর পাশাপাশি থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল। প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা। যারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং দীর্ঘমেয়াদী রিচার্জ পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক বিকল্প হতে পারে। তবে মনে রাখা জরুরি যে, এই অফারটি একটি নির্দিষ্ট সময়ের জন্য আনা হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। গ্রাহকরা বিএসএনএল-এর অফিশিয়াল চ্যাটবটের মাধ্যমে ‘বিআরএক্স’ (BReX) প্ল্যাটফর্ম ব্যবহার করে এই রিচার্জটি করতে পারবেন।
মোবাইল পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ডের দুনিয়াতেও বিএসএনএল বড় চমক দিয়েছে। সংস্থা তাদের ‘সুপারস্টার প্রিমিয়াম’ ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৯৯৯ টাকা থেকে কমিয়ে সরাসরি ৭৯৯ টাকা করে দিয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা ২০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। মাসে ৫,০০০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সীমা বা এফইউপি লিমিট দেওয়া হয়েছে এই প্ল্যানে। অর্থাৎ সাধারণ ব্যবহারের পাশাপাশি বড় ফাইল ডাউনলোড বা স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরও বড় আকর্ষণ, যদি কোনো গ্রাহক একসঙ্গে ১২ মাসের অগ্রিম বিল মিটিয়ে দেন, তবে তিনি অতিরিক্ত ২০ শতাংশ ছাড় পাবেন। এই সংশোধিত দাম এবং ডিসকাউন্ট অফারটি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
আরও পড়ুন: Lava Yuva Star 3 বাজারে এল, সস্তায় ‘পুষ্টিকর’ ফিচার রয়েছে
ব্রডব্যান্ড প্ল্যানটির সাথে ইন্টারনেট স্পিড ছাড়াও বিনোদনের বিশাল সুবিধা যুক্ত করা হয়েছে। সুপারস্টার প্রিমিয়াম প্ল্যানের গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই একাধিক নামী ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন। এর মধ্যে রয়েছে সোনি লিভ (Sony LIV), লায়ন্সগেট (Lionsgate), জিওহটস্টার (JioHotstar), এপিক অন (Epic On), হাঙ্গামা (Hungama) এবং শেমারু (Shemaroo)। বিনোদন প্রেমীদের জন্য এই সুবিধাটি অত্যন্ত আকর্ষণীয়। বর্তমান গ্রাহকরা চাইলে বিএসএনএল-এর (BSNL) হোয়াটসঅ্যাপ সাপোর্ট চ্যানেলের মাধ্যমে খুব সহজেই এই প্ল্যানে আপগ্রেড করে নিতে পারবেন। প্রতিযোগিতামূলক বাজারে বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিতে বিএসএনএল-এর এই পদক্ষেপ গ্রাহকদের কাছে কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার বিষয়।
