Daily Horoscope

Daily Horoscope: আজ বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ তিথি। আজ মহাজাগতিক এক বিরল ঘটনা ঘটছে – কুম্ভ রাশিতে আজ সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে। এই পঞ্চগ্রহী যোগের প্রভাবে বারো রাশির ভাগ্যে আজ বড় রকমের ওলটপালট হতে পারে।

আজকের দিনটি (Daily Horoscope) কেমন কাটবে:

মেষ রাশি (Aries)

আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্ততার। অফিসে কাজের চাপ বাড়লেও নিজের লক্ষ্যে অবিচল থাকুন। যারা নতুন চাকরির খোঁজ করছেন, আজ কোনো ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। টাকা-পয়সার লেনদেনে সজাগ থাকুন। চট করে মাথা গরম করবেন না।
শুভ সংখ্যা: ৬; শুভ রং: লাল; পরামর্শ: গণেশ মন্ত্র জপ করুন।

বৃষ রাশি (Taurus)

কাজের চাপে কিছুটা মানসিক ক্লান্তি আসতে পারে (Daily Horoscope)। তবে আর্থিক দিক থেকে দিনটি শুভ। কোনো পুরনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে পারেন। পারিবারিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নিন। বন্ধুদের সাথে বিবাদে জড়াবেন না।
শুভ সংখ্যা: ৩; শুভ রং: সাদা; পরামর্শ: কোনো অভাবীকে অন্নদান করুন।

মিথুন রাশি (Gemini)

ব্যবসায়িক ক্ষেত্রে আজ ইতিবাচক পরিবর্তনের যোগ রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তায় সংযত থাকুন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
শুভ সংখ্যা: ৫; শুভ রং: সবুজ; পরামর্শ: গণেশকে দূর্বা নিবেদন করুন।

কর্কট রাশি (Cancer)

আজ আপনার খ্যাতি ও মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের বাইরে থেকে নতুন কোনো উপার্জনের সুযোগ আসতে পারে। তবে শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরায় সাবধান। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন।
শুভ সংখ্যা: ২; শুভ রং: রূপালি; পরামর্শ: শিবলিঙ্গে জল নিবেদন করুন।

সিংহ রাশি (Leo)

কঠোর পরিশ্রমের ফল আজ হাতে পাবেন। বিশেষ করে যারা মিডিয়া বা শিল্পকলার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি দারুণ। নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আজ অনুকূল সময়। সূর্যদেবকে জল অর্পণ করলে দিনটি আরও শুভ হবে।
শুভ সংখ্যা: ১; শুভ রং: কমলা; পরামর্শ: বড়দের আশীর্বাদ নিন।

কন্যা রাশি (Virgo)

অফিসের পরিবেশ আজ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন, কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। অযথা গুজবে কান দেবেন না, নিজের কাজে ফোকাস করুন।
শুভ সংখ্যা: ৫; শুভ রং: গাঢ় সবুজ; পরামর্শ: পাখিকে দানা খাওয়ান।

আরও পড়ুন: বজরংবলীর কৃপা পেতে কী করবেন! দেখুন আজকের রাশিফল

তুলা রাশি (Libra)

প্রচেষ্টায় সাফল্য আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা কোনো বিবাদ আজ মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনজরে থাকবেন। তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য বুঝে নিন। গবেষণার কাজে যুক্তদের জন্য দিনটি শুভ।
শুভ সংখ্যা: ৩; শুভ রং: হলুদ; পরামর্শ: বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।

বৃশ্চিক রাশি (Scorpio)

আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। পকেটে টান পড়তে পারে, তাই অকারণে খরচ করবেন না।
শুভ সংখ্যা: ৭; শুভ রং: গোলাপি; পরামর্শ: দরিদ্রকে বস্ত্র দান করুন।

ধনু রাশি (Sagittarius)

সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে, তাই মাথা ঠান্ডা রাখুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে আলোচনা করুন। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে। ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো।
শুভ সংখ্যা: ৯; শুভ রং: গেরুয়া; পরামর্শ: আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।

মকর রাশি (Capricorn)

ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং পেশাগত জীবনে উন্নতির যোগ রয়েছে। নেতৃত্বের গুণাবলী আজ ফুটে উঠবে। পারিবারিক জীবনে স্ত্রী ও সন্তানের সাথে আনন্দময় সময় কাটবে। তবে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন।
শুভ সংখ্যা: ৮; শুভ রং: নীল; পরামর্শ: শনি মন্ত্র জপ করুন।

কুম্ভ রাশি (Aquarius)

আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজ সব কাজেই সক্রিয় থাকবেন এবং দায়িত্ব ভালোভাবে পালন করবেন। বিনিয়োগ থেকে লাভের যোগ রয়েছে। তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন।
শুভ সংখ্যা: ৪; শুভ রং: আকাশী; পরামর্শ: কোনো পশু-পাখিকে জল খাওয়ান।

মীন রাশি (Pisces)

পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় থাকবে (Daily Horoscope)। সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সাহায্য পাবেন। লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। সুখ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। আয়ের চেয়ে ব্যয় আজ কিছুটা বেশি হতে পারে, তাই বাজেট মেনে চলুন।
শুভ সংখ্যা: ৫; শুভ রং: রূপালি; পরামর্শ: শনিদেবের নাম করে তিল তেল দান করুন।

By Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

© 2026 IndiasPress | All Rights Reserved