Yezdi Roadster Red Wolf: জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় রোডস্টার মডেলের একটি নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। স্পেশাল এডিশনের বাইকটির নাম রাখা হয়েছে ‘রেড উলফ’। এর প্রাথমিক মূল্য ২,০৯,৯৫০ টাকা (দিল্লির এক্স-শোরুম) নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মার্চ ২০২৬ থেকে এই নতুন ভেরিয়েন্টটি সারা ভারতে তাদের সমস্ত অনুমোদিত ডিলারশিপে পাওয়া যাবে। নতুন সংস্করণে একটি আকর্ষণীয় লাল রঙের পেইন্ট স্কিমের পাশাপাশি ক্রোম ডিটেলিং ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। তবে বাইকটির যান্ত্রিক বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড রোডস্টারের মতোই রাখা হয়েছে।
Yezdi Roadster Red Wolf-র বৈশিষ্ট্য
রেড উলফ সংস্করণের প্রধান আকর্ষণ হল এর ডিপ রেড পেইন্ট ফিনিশ। এই লাল রঙের সাথে বাইকের এক্সহস্ট, ইঞ্জিন এবং হ্যান্ডেলবারে চমৎকার ক্রোম এলিমেন্ট নজরে পড়েছে। যা বাইকটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। মোটরসাইকেলটিতে আকর্ষণীয় বাদামী রঙের সিট ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ববার-স্টাইলের রিয়ার সেকশন, চওড়া রিয়ার ফেন্ডার এবং হাগার ফেন্ডার উপস্থিত। বাইকটিতে একটি মডুলার সিটিং সেটআপ রয়েছে, যা রাইডারদের প্রয়োজনে সোলো বা পিলিয়ন কনফিগারেশনের মধ্যে পরিবর্তন করার সুবিধা দেয়। এর সিট হাইট ৭৯৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭১ মিমি।
আরও পড়ুন: জনপ্রিয় Renault Duster এমাসেই আসছে, লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করল কোম্পানি
মোটরসাইকেলটির পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো আপস করা হয়নি। আগের মতোই এটি শক্তিশালী ৩৫০ সিসি, লিকুইড-কুলড ইঞ্জিনে ছোটে। ইঞ্জিনটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত এবং এতে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ ফিচারও রয়েছে। এর চাকাগুলি রোডস্টারের কোর ডিজাইন ধরে রেখেছে এবং এতে সেগমেন্টের মধ্যে অন্যতম চওড়া পিছনের টায়ার ব্যবহার করা হয়েছে। টুরিংয়ের কথা মাথায় রেখে বাইকটিতে ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা একবারে রিফুয়েল করে ৩৫০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়েছে। রাইডারদের আরামদায়ক ভ্রমণের জন্য সেন্টার-ফরোয়ার্ড ফুটপেগ রয়েছে।
নিরাপত্তার দিক থেকে মোটরসাইকেলটিতে ডোনাল-চ্যানেল এবিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলানোর জন্য সামনে ৩২০ মিমি ডিস্ক এবং পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান। যা কন্টিনেন্টালের এবিএস সিস্টেমের সাথে কাজ করে। বাইকটিতে আধুনিক এলইডি লাইটিং সিস্টেম এবং টুইন-ব্যারেল এক্সহস্ট ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের জন্য এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজরবার বর্তমান। রেড উলফ সংস্করণটি স্ট্যান্ডার্ড রোডস্টারের মতো একই ডিজাইনের বডিওয়ার্ক ধরে রেখেছে, তবে এর নতুন রঙ এবং ক্রোমের ব্যবহার এটিকে আলাদা করে তোলে।
জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস তাদের রোডস্টারের এই নতুন সংস্করণের (Yezdi Roadster Red Wolf) মাধ্যমে তরুণ রাইডারদের আকৃষ্ট করতে চাইছে। যারা স্টাইলিশ এবং একই সাথে শক্তিশালী বাইক খুঁজছেন, তাঁদের জন্য রেড উলফ একটি ভালো বিকল্প হতে পারে। নতুন এই বাইকটি ৩ মার্চ থেকে বুকিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। ক্রেতারা তাঁদের কাছের শোরুমে গিয়ে বাইকটি সরাসরি দেখতে এবং টেস্ট রাইড করতে পারবেন। এই নতুন কালার ভেরিয়েন্টটি রোডস্টারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদী কোম্পানি।
