Rashifal Bangla Today

৬ এপ্রিল ২০২৬, সোমবার: হিন্দু পঞ্জিকা (Rashifal Bangla) বলছে আজ চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের দিনটি আলাদা গুরুত্ব রয়েছে। কেন শুনবেন? কারণ আজ ‘গণেশ চতুর্থী’ এবং সোমবার হওয়ায় এটি মহাদেব ও গণেশ – উভয়ের আশীর্বাদ পাওয়ার বিশেষ দিন। জ্যোতিষশাস্ত্রের বিচারে আজ চন্দ্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। যেখানে ইতিপূর্বেই বৃহস্পতি অবস্থান করছে। এর ফলে আজ তৈরি হচ্ছে অতি শুভ ‘গজকেশরী যোগ’। এতে আর্থিক সমৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলুন আজ সকলের দিনটি কেমন কাটবে তা বিশদে জেনে নেওয়া যাক।

নিচে আজকের রাশিফল (Rashifal Bangla) ও অমোঘ প্রতিকার দেওয়া হল:

মেষ রাশি

আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনাধিপতি হয়ে অবস্থান করছে। এর ফলে দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে। তবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা ছোটাছুটি হতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো বিনিয়োগের কথা ভাবতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস বাড়বে।
প্রতিকার: শিবলিঙ্গে সাদা চন্দন অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করুন।

বৃষ রাশি

আজ চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করায় এবং বৃহস্পতির সাথে যুক্ত হওয়ায় আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ তৈরি হবে (Rashifal Bangla)। আজ আপনি যেকোনো কঠিন কাজ বুদ্ধির জোরে সমাধান করতে পারবেন। সরকারি চাকুরীজীবীদের জন্য আজ পদোন্নতির প্রবল যোগ রয়েছে। তবে আজ অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলাই ভালো। জীবনসঙ্গীর সাথে সন্ধ্যায় কোনো বিশেষ আলোচনায় বসতে পারেন।
প্রতিকার: কোনো অভাবী ব্যক্তিকে চাল বা দুধ দান করুন এবং সাদা পোশাক পরার চেষ্টা করুন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য আজ ব্যয়ের পাল্লা কিছুটা ভারী হতে পারে। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা আজ ভালো খবর পাবেন। আজ শত্রু পক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা সফল হবে না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে, তাই প্রিয়জনের সাথে কথা বলার সময় ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে সর্দি-কাশির সমস্যা ভোগাতে পারে।
প্রতিকার: গণেশকে দূর্বা ঘাস নিবেদন করুন এবং সংকষ্ট নাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

কর্কট রাশি

আজকের দিনটি আপনার জন্য আয়ের নতুন দিগন্ত খুলে দেবে। বন্ধুদের সহযোগিতা আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। যারা লোহা বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত, তাঁদের আজ বড় লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা নিয়ে কোনো ভালো খবর আজ আপনাকে আনন্দ দেবে। বড় ভাই বা দিদির সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না।
প্রতিকার: চন্দ্রোদয়ের সময় রুপোর পাত্রে জল নিয়ে অর্ঘ্য দিন এবং শিবলিঙ্গে অভিষেক করুন।

আরও পড়ুন: আজ প্রতিপত্তি বৃদ্ধির বিশেষ যোগ কোন কোন রাশির, দেখুন

সিংহ রাশি

আজ আপনার কর্মক্ষেত্রে প্রভাব ও প্রতিপত্তি দুই-ই বৃদ্ধি পাবে। বেকারদের জন্য আজ কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের আজ জনসমর্থন বাড়বে। আজ ঘরের সাজসজ্জায় কিছু অর্থ ব্যয় হতে পারে। বাবার পরামর্শ আজ আপনার ব্যবসায়িক বাধা দূর করবে। তবে আজ শারীরিক ক্লান্তির কারণে মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে।
প্রতিকার: লাল রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান এবং সূর্য দেবকে প্রণাম করুন।

কন্যা রাশি

আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন। কোনো আটকে থাকা আইনি কাজ আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য আজ দিনটি অত্যন্ত শুভ। ছোট ভাইবোনের সাথে আজ সম্পর্কের উন্নতি হবে। হঠাত কোনো ধর্মীয় যাত্রার পরিকল্পনা হতে পারে। তবে আজ লেনদেনের ক্ষেত্রে কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না।
প্রতিকার: কোনো মন্দিরে সবুজ মুগ ডাল দান করুন এবং মা দুর্গার আরতি করুন।

তুলা রাশি

আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র ফলদায়ক। হঠাত কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তাই শরীরের প্রতি অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও বিকেলের দিকে কোনো শুভ সংবাদ আপনার মন ভালো করে দেবে। জীবনসঙ্গীর সাথে আজ মনোমালিন্য এড়িয়ে চলুন। আজ লটারি বা ফাটকা ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো হবে।
প্রতিকার: কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান এবং হনুমান চালিশা পাঠ করুন।

বৃশ্চিক রাশি

আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ (Rashifal Bangla)। অংশীদারিত্বের ব্যবসায় আজ বড় কোনো চুক্তি সম্পন্ন হতে পারে। যারা অবিবাহিত, তাঁদের আজ বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হবে। আজ জীবনসঙ্গীর কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন। সামাজিক কাজে আপনার অবদান আজ স্বীকৃত হবে।
প্রতিকার: হনুমান মন্দিরে লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন।

আরও পড়ুন: অর্থ ব্যয় করুন বুঝে, এই কাজ করলে বাড়বে দাম্পত্য সুখ!

ধনু রাশি

আজকের দিনটি আপনার জয়ের দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন, তাঁরা আজ ভালো ফলাফল আশা করতে পারেন। পুরনো কোনো রোগ থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামাবাড়ির পক্ষ থেকে আজ কোনো উপহার বা আর্থিক সাহায্য পেতে পারেন। তবে আজ কারো সাথে ঋণ লেনদেন করবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার শিকার হতে পারেন, তাই সতর্ক থাকুন।
প্রতিকার: কপালে হলুদের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।

মকর রাশি

শিক্ষার্থীদের জন্য আজ দিনটি দুর্দান্ত কাটবে। যারা শিল্প বা সাহিত্য চর্চার সাথে যুক্ত, তাঁদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ ঘনিষ্ঠতা বাড়বে। আজ হঠাত কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে মন ভালো হয়ে যেতে পারে। বিনিয়োগের জন্য আজকের দিনটি লাভজনক। তবে আজ সন্তানদের আচরণের ওপর নজর রাখা প্রয়োজন।
প্রতিকার: শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন।

কুম্ভ রাশি

আজকের দিনটি পারিবারিক সুখে কাটবে। নতুন কোনো গাড়ি বা ইলেকট্রনিক গ্যাজেট কেনার সম্ভাবনা রয়েছে। মায়ের আশীর্বাদে আজ কোনো কঠিন কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আজ পরিবেশ আপনার অনুকূলে থাকবে। তবে আজ ঘরোয়া বিষয় নিয়ে পাড়া-প্রতিবেশীদের সাথে তর্কে জড়াবেন না। মানসিক শান্তি বজায় রাখতে আজ মেডিটেশন করতে পারেন।
প্রতিকার: পিপল গাছে জল দিন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন।

মীন রাশি

আজ আপনার সাহস ও পরাক্রম বাড়বে (Rashifal Bangla)। যোগাযোগের মাধ্যমে আজ কোনো অসাধ্য সাধন করতে পারবেন। ছোট ভাইবোনের সাফল্যে আজ আনন্দিত হবেন। আজ হঠাত কোনো স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মজবুত থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যেতে পারে। তবে আজ চোখের সমস্যায় কিছুটা কষ্ট হতে পারে।
প্রতিকার: কেশরের তিলক লাগান এবং কোনো বয়স্ক ব্যক্তিকে হলুদ বস্ত্র বা ফল দান করুন।

মনে রাখবেন, এই প্রতিবেদনে দেওয়াা রাশিফল ও তার প্রতিকার চিরসত্য বলে মনে করবেন না। মানুষের সফলতা নির্ভর করে তাঁর কর্মের উপর। তাই জীবনে সফলতা পেতে হলে পরিশ্রম করুন ও নিজের উপর বিশ্বাস রাখুন।

By Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

© 2026 IndiasPress | All Rights Reserved