Amazon Great Summer Sale 2026: প্রযুক্তিপ্রেমীদের জন্য বছরের অন্যতম সেরা সুযোগ নিয়ে হাজির হয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বর্তমানে‘অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৬’ লাইভ হয়েছে। এখানে মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে ৩০,০০০ টাকার কমে স্মার্টফোন সেগমেন্টে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য ছাড়। আপনি যদি নতুন কোনো গেমিং ফোন কিংবা অল-রাউন্ডার ফিচারের স্মার্টফোনের খোঁজে থাকেন, তবে এই সেলের অফারগুলি আপনার নজর কাড়তে বাধ্য। ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই এবং ক্যাশব্যাক ডিল – সব মিলিয়ে আপনার পুরনো মোবাইল ফোনটি বদলে ফেলার এটাই শ্রেষ্ঠ সময়।
ব্যাঙ্ক অফার ও অতিরিক্ত সুযোগ-সুবিধা (Amazon Great Summer Sale 2026)
অ্যামাজন এই সেলে (Amazon Great Summer Sale 2026) কেবল ফোনের দাম কমায়নি, বরং কেনাকাটাকে আরও সহজ করতে একাধিক আর্থিক সুবিধা প্রদান করছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজ্যাকশনের মাধ্যমে গ্রাহকরা পাবেন ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া যাদের কাছে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে, তারা পাবেন ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক। বাজেটের দুশ্চিন্তা কমাতে নির্দিষ্ট ক্রেডিট ও ডেবিট কার্ডে থাকছে নো-কস্ট ইএমআই সুবিধা। এমনকি ‘অ্যামাজন পে লেটার’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা ৬০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট পেতে পারেন, যা দিয়ে সহজেই নিজেদের স্বপ্নের মিড-রেঞ্জ স্মার্টফোনটি কেনা সম্ভব হবে।
আরও পড়ুন: OnePlus 16-এর ফিচার দেখে চক্ষু চড়কগাছ! ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়
এই সেলে মটোরোলা, নাথিং এবং ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডগুলির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, অত্যন্ত স্টাইলিশ মটোরোলা এজ ৭০ ফিউশন এখন মাত্র ২৬,৩২৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, নাথিং প্রেমীদের জন্য খুশির খবর হল, নাথিং ফোন ৩এ-র দাম কমে দাঁড়িয়েছে মাত্র ২৪,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাসের জনপ্রিয় মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ৫জি (OnePlus Nord CE 6 5G), যার তালিকাভুক্ত দাম ৪০,৯৯৯ টাকা, সেটি এই সেলে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯ টাকায়। অর্থাৎ গ্রাহকরা সরাসরি ১৩,০০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন।
বড় ব্র্যান্ডের সেরা ডিল একনজরে
স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি এবং রেডমি নোট ১৫ ৫জি-র মতো ফোনগুলি এখন ২৫,০০০ টাকার নিচে চলে এসেছে। ৩৩,৯৯৯ টাকার স্যামসাং মডেলটি সেলে পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায় এবং ৩৬,৯৯৯ টাকার রেডমি ফোনটির কার্যকরী দাম দাঁড়িয়েছে মাত্র ২৪,৯৯৯ টাকা। আইকিউওও (iQOO) প্রেমীদের জন্য আইকিউওও জেড১১এক্স ৫জি মিলছে মাত্র ২৪,৯৯৯ টাকায়। রিয়েলমি নারজো পাওয়ার ৫জি-র দাম কমে হয়েছে ২৫,৯৯৯ টাকা। দেশীয় ব্র্যান্ড লাভা-র অগ্নি ৪ (৮জিবি/২৫৬জিবি) মডেলটি আরও সস্তায় মাত্র ২২,৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া যারা ভিভো পছন্দ করেন, তাঁদের জন্য ভিভো টি৫ প্রো-র কার্যকরী দাম রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা।
অ্যামাজনের এই সামার সেল (Amazon Great Summer Sale 2026) মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা ৩০,০০০ টাকার বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম অভিজ্ঞতার ফোন খুঁজছেন। সীমিত সময়ের এই অফারগুলি স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। শক্তিশালী প্রসেসর থেকে শুরু করে উন্নত ক্যামেরা সেটআপ—সবই এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে দ্রুত অ্যামাজনের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে পছন্দের ডিলটি লুফে নিন।
