2026 Suzuki Burgman Street Launched

ভারতীয় টু-হুইলারের বাজারে লঞ্চ হল 2026 Suzuki Burgman Street। নতুন প্রজন্মের এই ম্যাক্সি-স্টাইলের স্কুটারটির ডিজাইন, ফিচার এবং পারফরম্যান্স – সব ক্ষেত্রেই বড়সড় আপডেট দেওয়া হয়েছে। ভারতে ইতিমধ্যেই ১১ লক্ষেরও বেশি বার্গম্যান স্ট্রিট বিক্রি হয়েছে। এ থেকেই স্কুটারটির গগনচুম্বী জনপ্রিয়তার প্রমাণ দেয়। নতুন এই সংস্করণটি সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রিমিয়াম ফ্যামিলি স্কুটারের মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় মডেল। আকর্ষণীয় লুক এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই স্কুটার এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আরামদায়ক।

2026 Suzuki Burgman Street-এর দাম ও খুঁটিনাটি

সুজুকি তাদের নতুন বার্গম্যান স্ট্রিট (2026 Suzuki Burgman Street) দুটি ভেরিয়েন্টে বাজারে এনেছে। এর মধ্যে ‘রাইড কানেক্ট এডিশন’-এর এক্স-শোরুম দাম (দিল্লি) রাখা হয়েছে ১,০১,৯৪৪ টাকা। অন্যদিকে, যারা আরও উন্নত প্রযুক্তি চান তাঁদের জন্য রয়েছে ‘রাইড কানেক্ট টিএফটি এডিশন’। যার এক্স-শোরুম মূল্য ১,১৩,২২০ টাকা। উল্লেখ্য, সুজুকি তাদের আগের বার্গম্যান স্ট্রিট ইএক্স মডেলটির বিক্রিও জারি রাখবে। যার বর্তমান বাজারমূল্য ১,০৭,৯০২ টাকা। গ্রাহকরা এখন তাঁদের পছন্দ এবং বাজেট অনুযায়ী সেরা মডেলটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: শক্তির সঙ্গে স্টাইলের দারুণ সমন্বয় – বাজারে এল 2026 Apache RTR 160 4V

আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশ

নতুন ২০২৬ বার্গম্যান স্ট্রিট আগের তুলনায় অনেক বেশি স্লিক এবং আধুনিক থিম অনুসরণ করে তৈরি করা হয়েছে। আগের মতোই পরিচিত ম্যাক্সি-স্কুটারের নকশা বজায় রাখা হয়েছে। তবে ডিটেইলিং এবং ফিনিশিংয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন ফিচারগুলির মধ্যে রয়েছে বডি-মাউন্টেড স্প্লিট-লেন্স এলইডি হেডলাইট, যাতে ইন্টিগ্রেটেড পজিশন লাইট উপস্থিত। এছাড়া রয়েছে কমপ্যাক্ট এলইডি ইন্ডিকেটর, আপডেটেড এলইডি টেল-ল্যাম্প এবং মেটালিক ফিনিশ এমব্লেম। একটি ডার্ক স্মোকড উইন্ডস্ক্রিন এবং স্টাইলিশ আপসওয়েপ্ট মাফলার স্কুটারটির প্রিমিয়াম লুককে আরও বাড়িয়ে তুলেছে।

সুজুকি বার্গম্যান স্ট্রিট সবসময়ই তার আরামদায়ক রাইডিং পজিশনের জন্য পরিচিত। নতুন মডেলেও লম্বা এবং প্রশস্ত ফুটবোর্ড বজায় রাখা হয়েছে, যা রাইডারকে পা ছড়িয়ে আরাম করে বসার সুবিধা দেয়। সিটটি যথেষ্ট লম্বা হওয়ায় রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই পর্যাপ্ত স্পেস আছে। এই সংস্করণের অন্যতম বড় আপডেট এর আন্ডারসিট ২৪.৫ লিটার স্টোরেজ। আগে যা ছিল ২১.৫ লিটার। এখন এতে অনায়াসেই একটি ফুল-ফেস হেলমেট রাখা যাবে। এছাড়া সামনে দুটি স্টোরেজ কম্পার্টমেন্ট, ইউএসবি চার্জিং আউটলেট এবং ডুয়েল ইউটিলিটি হুক স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। হাই-এন্ড ভেরিয়েন্টে রয়েছে কি-লেস সিস্টেম এবং ৪.২ ইঞ্চির কানেক্টেড টিএফটি ডিসপ্লে, যা টার্ন-বাই-টার্ন নেভিগেশন সুবিধা প্রদান করে।

ইঞ্জিন পারফরম্যান্স এবং যান্ত্রিক উন্নতি

স্কুটারটিতে (2026 Suzuki Burgman Street) ব্যবহার করা হয়েছে সুজুকির বিখ্যাত এসইপি ১২৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। এটি ৮.২ বিএইচপি শক্তি এবং ১০.২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আগের মডেলের তুলনায় টর্ক কিছুটা বাড়ানো হয়েছে এবং সিভিটি গিয়ারবক্সের টিউনিং এমনভাবে করা হয়েছে যাতে ৩০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে স্কুটারটি আরও ভালো রেসপন্স দেয়। নতুন সাইলেন্সারটি যাতে উচ্চ-ফ্রিকোয়েন্সি শব্দ কমিয়ে গম্ভীর শব্দ তৈরি করে, এমনভাবে তৈরি করা হয়েছে। এছাড়া স্কুটারটির ফ্রেম আগের চেয়ে ৫০০ গ্রাম হালকা এবং ২৫ শতাংশ বেশি শক্তিশালী করা হয়েছে। এতে হ্যান্ডলিং আরও সহজ এবং নিরাপদ হয়েছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved