স্মার্টফোন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বাজারে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করতে চলেছে ভিভো। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন লিক এবং টিপস্টারদের রিপোর্ট অনুযায়ী, আগামী মে মাসের শুরুতেই ভারতে আত্মপ্রকাশ করতে পারে ভিভো এক্স৩০০ আল্ট্রা (Vivo X300 Ultra India launch) এবং ভিভো এক্স৩০০ এফই (Vivo X300 FE)। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার একটি এক্স পোস্টে জানিয়েছেন, এই স্মার্টফোন দুটি সম্ভবত ৭ মে ভারতে লঞ্চ হবে। ১৪ মে থেকে এগুলির বিক্রি শুরু হতে পারে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিভো এবার একজোড়া প্রিমিয়াম এবং কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ মডেল লঞ্চের পথে হাঁটছে।
ভিভো এক্স৩০০ আল্ট্রা আসছে (Vivo X300 Ultra India launch)
এই সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হল ভিভো এক্স৩০০ আল্ট্রা (Vivo X300 Ultra India launch), যা মূলত ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চিনে ইতিমধ্যে লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে কোয়ালকম-এর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। এর বিশাল ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে এবং জেইস (Zeiss)-এর সাথে যৌথভাবে তৈরি উন্নত ক্যামেরা সিস্টেম একে বাজারের অন্যান্য ফোনের থেকে আলাদা করে তুলেছে। বিশেষ করে যারা প্রফেশনাল মানের ছবি তুলতে পছন্দ করেন, তাঁদের জন্য এই ফোনটি এক আদর্শ বিকল্প হতে চলেছে।
আরও পড়ুন: হার্ট রেট-রক্তে অক্সিজেনের পরিমাণ মেপে দেবে! ভারতে লঞ্চ হল Infinix Note 60 Pro
অন্যদিকে, ভিভো এক্স৩০০ এফই মডেলটি মূলত একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ হিসেবে বাজারে আসছে। যারা হাতের মুঠোয় ধরা যায় এমন ছোট কিন্তু শক্তিশালী ফোন খুঁজছেন, তাঁদের জন্য এটি উপযুক্ত। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর এবং একটি ৬.৩১ ইঞ্চির কমপ্যাক্ট অ্যামোলেড ডিসপ্লে। ছোট আকারের ফোন হলেও ব্যাটারির ক্ষেত্রে কোনো আপস করা হয়নি, কারণ এতে দেওয়া হয়েছে শক্তিশালী ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এ ছাড়া আরও উন্নত জুম অভিজ্ঞতার জন্য এই ফোনে একটি টেলিফটো এক্সটেন্ডার অ্যাকসেসরি থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর ভিভোর এই নতুন সিরিজটি সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলবে ইতিমধ্যে বাজারে থাকা শাওমি ১৭ আল্ট্রা-কে (Vivo X300 Ultra India launch)। এ ছাড়া খুব শীঘ্রই বাজারে আসতে চলা ওপো ফাইন্ড এক্স৯ আল্ট্রার সাথেও এর কড়া টক্কর হবে বলে মনে করা হচ্ছে। হাই-এন্ড প্রসেসর, জেইস অপটিক্স এবং বিশাল ব্যাটারির মেলবন্ধনে ভিভো এক্স৩০০ সিরিজ যে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড তৈরি করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন শুধু দেখার, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় ক্রেতাদের জন্য ভিভো আর কী কী বিশেষ অফার নিয়ে হাজির হয়।
