ছবি: সংগৃহীত
Bhooth Bangla box office collection: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের কালজয়ী জুটি দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছে। তাঁদের নতুন হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার মাইলফলক ছোঁয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে এই ছবি। বিশেষ করে সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিনেও ছবিটির আয়ের রেখচিত্র ইতিবাচক সংকেত দিচ্ছে। অক্ষয়ের গত কয়েকটি ছবির তুলনায় যা বেশ আশাব্যঞ্জক।
বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ‘ভূত বাংলা’র (Bhooth Bangla box office collection) জয়যাত্রা শুরু হয়েছিল মুক্তির আগের দিন অর্থাৎ ১৬ এপ্রিলের ‘পেইড প্রিভিউ’ শো থেকে। সেই বিশেষ প্রদর্শনী থেকে ছবিটির আয় ছিল ৩.৭৫ কোটি টাকা। এরপর ১৭ এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিক মুক্তির দিনে এটি সংগ্রহ করে ১২.২৫ কোটি টাকা। দর্শক চাহিদার কথা মাথায় রেখে শনিবার ও রবিবার আয়ের অঙ্ক আরও বৃদ্ধি পায়। দ্বিতীয় দিনে ১৯ কোটি এবং তৃতীয় দিনে ২৩ কোটি টাকা ঘরে তোলে এই ছবি। ভারতে সাফল্যের পাশাপাশি বিদেশের মাটিতেও ‘ভূত বাংলা’র দাপট অব্যাহত। রিপোর্ট অনুযায়ী, প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে এই ছবির আয় হয়েছে ২৮ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট উপার্জন বর্তমানে ৯৭.৮৭ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: বারংবার ধর্ম পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার! ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখ খুললেন চাহাত খন্না
আজ সোমবার, ২০ এপ্রিল চতুর্থ দিনের শুরুতেও ছবিটি মন্দ ব্যবসা করেনি। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, দুপুর পর্যন্ত ছবিটির আয় হয়েছে ২.৫২ কোটি টাকা, যা দিনের শেষে আরও বেড়েছ। ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির মোট নিট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৬০.৫২ কোটি টাকা এবং গ্রস ডমেস্টিক আয় প্রায় ৭২.৩৪ কোটি টাকা। বর্তমানে ভারতের ৫,৯৩৫টি স্ক্রিনে রমরমিয়ে চলছে এই ভূতের সিনেমা। উল্লেখ্য, এই ছবির আগমনে গত কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে রাজত্ব করা আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’-এর আধিপত্যে কিছুটা ভাটা পড়েছে।
দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির (Bhooth Bangla box office collection) এই প্রত্যাবর্তন দর্শকদের নস্টালজিক করে তুলেছে। অক্ষয় ছাড়াও এই ছবিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। যাদের মধ্যে পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং তাবু অন্যতম আকর্ষণ। এছাড়া যিশু সেনগুপ্ত, মিথিলা পালকর এবং ওয়ামিকা গাব্বির অভিনয়ও নজর কেড়েছে। ভৌতিক রোমাঞ্চের সঙ্গে হাসির মিশেল যে আজও ভারতীয় দর্শকদের প্রথম পছন্দ, তা এই ছবির বক্স অফিস রিপোর্টেই স্পষ্ট।
আরও পড়ুন: দীপিকা-রণবীরের সংসারে নতুন অতিথি! দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনে উল্লিখিত বক্স অফিসের তথ্য ও পরিসংখ্যান বিভিন্ন রিপোর্টে উপলব্ধ এবং চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। সমস্ত অঙ্কই আনুমানিক এবং এটি ছবিটির ব্যবসায়িক সাফল্যের একটি সাধারণ ধারণা প্রদান করে। অফিশিয়াল স্টুডিও ডেটা বা আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত রিপোর্ট পাওয়ার পর এই তথ্যের পরিবর্তন হতে পারে। এই তথ্যগুলি কেবল সংবাদ এবং বিনোদনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
ভারতীয় জনপ্রিয় বাইক 'Harley-Davidson X440'-এর দাম আবারও বাড়াল হার্লে-ডেভিডসন। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির দাম সর্বোচ্চ ২,০০০…
আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। ভাদ্রের সূচনাপর্বের (Bangla Rashifal) এই বিশেষ তিথিতে গ্রহের গতিপথ এবং…
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ 'গোর্খা এডিশন' (Royal…
সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল…
আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। ভাদ্র মাসের (Daily Horoscope) শুভ সূচনায় মঙ্গল গ্রহ এবং হনুমানজির…
আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক ‘নিনজা ৫০০ এসই’ (2027 Kawasaki Ninja 500 SE)-র ২০২৭…