Asish Banerjee death

বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee death) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, মানসিক চাপ এবং সংবাদমাধ্যমের একাংশের কুৎসা রটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আবেগী পোস্ট মমতার (Asish Banerjee death)

ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে গভীর দুঃখ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমাদের আশিস দা (Asish Banerjee death) যেসব মানসিক হয়রানি ও মানসিক চাপের মুখোমুখি হয়েছিলেন, তা আমাদের সবাইকে একটু থেমে চিন্তা করতে বাধ্য করে যে অনবরত রাজনৈতিক শত্রুতার মানবিক মূল্য কতটা ভয়ানক হতে পারে।” তিনি আরও লেখেন, “পাঁচবারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিস দা রামপুরহাটের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং মানুষের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তা সত্ত্বেও, বারবার তাঁর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে এবং তাঁকে ক্রমাগত চাপের মুখে রাখা হয়েছে। তাঁর শেষ দিনগুলিতে তিনি যে প্রচণ্ড মানসিক ও মানসিক পীড়ন সহ্য করেছেন, তা এই ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক করে তোলে।”

প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স প্ল্যাটফর্মে লেখেন, “আজীবন শিক্ষক ও জনসেবক আশিস বন্দ্যোপাধ্যায় সততা, মর্যাদা ও সাধারণ জীবনযাপনের মাধ্যমে দশকের পর দশক মানুষের সেবা করে গেছেন। তিনি বীরভূমের গর্ব ও অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন।” আশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্ধার হওয়া চিরকুটের প্রসঙ্গ তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তাঁর শেষ বার্তাটি এক লাগাতার চরিত্রহনন ও অপপ্রচারের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।” এই ধরনের জনসমক্ষে ধারাবাহিক মিথ্যা অভিযোগের বাস্তব প্রভাব নিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সংবাদমাধ্যমের একাংশকে কাঠগড়ায় তোলেন।

আরও পড়ুন: মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন? সুইসাইড নোটে বলে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, তৃণমূল কার্যালয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর পুরো বিষয়টি নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানান, “প্রাক্তন ডেপুটি স্পিকারকে (Asish Banerjee death) কেউ হুমকি দিয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের ব্যবস্থা করা হবে।” সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভেতরের দুর্নীতিগ্রস্ত অংশ আশিস বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে থাকতে পারে বলেও সংশয় প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “দলের অভ্যন্তরীণ কোনো দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী তাঁকে হুমকি দিয়ে থাকতে পারে, সে বিষয়েও বিস্তারিত তদন্ত করা হবে।”

উল্লেখ্য, রবিবারে রামপুরহাটে পার্টির জেলা কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কোন পরিস্থিতিতে এবং কোন মানসিক চাপের মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved