বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া এলাহি খান সম্প্রতি লেন্সকার্ট-এর একটি স্টোরে (Nazia Elahi Khan visits Lenskart store) আকস্মিক হানা দিয়েছেন। মুম্বাইয়ের আন্ধেরির একটি স্টোরে তিনি যান। তাঁর ঢু মারার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স-এ (পূর্বনাম টুইটার) পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, নেত্রী ওই স্টোরে ঢুকে কর্মীদের সঙ্গে চড়াসুরে বাক্যবিনিময় করছেন এবং কোম্পানির নিজস্ব বিধি নিয়ে গুরুতর সব অভিযোগ তুলছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে।
লেন্সকার্ট স্টোরে আকস্মিক হানা (Nazia Elahi Khan visits Lenskart store)
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, নাজিয়া এলাহি খান স্টোরে প্রবেশ করে (Nazia Elahi Khan visits Lenskart store) সেখানকার ম্যানেজার মহসিন খানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তিনি ম্যানেজারের উদ্দেশে সরাসরি প্রশ্ন করেন, “এখানে কি শরিয়তি আইন চালু করতে চাইছেন?” নেত্রীর অভিযোগ, লেন্সকার্ট কর্তৃপক্ষ হিন্দু কর্মীদের ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দিচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, ওই আউটলেটে হিন্দু কর্মীদের কপালে তিলক লাগানো বা হাতে ধর্মীয় সুতো পরতে নিষেধ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি স্টোর ম্যানেজারের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: দুই শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র! বাংলার কর্মীদের সঙ্গে ব্যবধান কতটা?
ভিডিওর অন্য একটি অংশে দেখা যায়, নেত্রী নিজেই স্টোরের ভেতরে ঘুরে ঘুরে হিন্দু কর্মীদের কপালে তিলক পরিয়ে দিচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কর্মীরা দৃশ্যত অস্বস্তিবোধ করলেও পরিস্থিতির চাপে তা মেনে নিচ্ছেন। নাজিয়া এই কাজটিকে হিন্দু সংস্কৃতির ওপর তথাকথিত ‘নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে তুলে ধরেন। তিলক পরানোর সময় তাঁকে উচ্চৈঃস্বরে ‘জয় শ্রী রাম’ এবং মহাদেবের নামে স্লোগান দিতেও শোনা যায়। সেই সময় দোকানের অনেক গ্রাহক নিজেদের ফোনে এই ঘটনার ভিডিও রেকর্ড করেন।
BJP Leader Nazia Elahi Khan confronted staff at a Lenskart store in Mumbai over alleged discriminatory grooming policies.
She was seen applying tilak to Hindu staff & raising “Jai Shri Ram” slogans. pic.twitter.com/JRiTFkH1bx
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 20, 2026
ভিডিওর পাশাপাশি নিজের পোস্টে নাজিয়া আরও বড়সড় অভিযোগ এনেছেন। তাঁর দাবি, কোম্পানিটি সুপরিকল্পিতভাবে একজন মুসলিম ম্যানেজারকে নিয়োগ করেছে যাতে হিন্দু কর্মীদের ধর্মীয় আচরণ নিয়ন্ত্রণ করা যায়। এখানেই থেমে না থেকে তিনি লেন্সকার্টের মালিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এমনকি কোম্পানিটির সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত করার দাবি তুলে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে (NSG) ট্যাগ করেছেন। তবে এই বিস্ফোরক অভিযোগের স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।
The owner of Lenskart has deliberately appointed Mohsin Khan, a member of the Ummah, as the store manager!
To prevent Hindu staff from wearing the tilak, kalawa and to stop following Hindu customs!
This is the strategy underway!
Immediately arrest the owner of Lenskart and… pic.twitter.com/m4CgG87dYq
— Nazia Elahi Khan (सनातनी) (@ElahiNazia1) April 19, 2026
এই পোস্টের মাধ্যমে নাজিয়া এলাহি খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও ট্যাগ করে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন (Nazia Elahi Khan visits Lenskart store)। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এটি আন্ধেরির ঠিক কোন আউটলেটে ঘটেছে, তা নিয়ে ধন্দ রয়েছে। লেন্সকার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিতর্কিত ভিডিও বা নেত্রীর অভিযোগের ভিত্তিতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নেত্রীর এই পদক্ষেপকে সমর্থন করলেও, কর্মস্থলে ধর্মকে টেনে আনার এই প্রচেষ্টাকে অনেকেই উস্কানিমূলক ও অনুচিত বলে মনে করছেন।
