Yash Toxic event

কন্নড় সুপারস্টার যশের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Yash Toxic event) ছবিটিকে ঘিরে এই মুহূর্তে তুঙ্গে অনুরাগীদের উন্মাদনা। তবে মুক্তির আগেই এক অকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হল সিনেমার টিমকে। শনিবার রাতে হায়দ্রাবাদের মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে হঠাৎই প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। বিপুল জনতার চাপে সাউন্ড সিস্টেমের একটি স্তম্ভ ভেঙে পড়ে জখম হয়েছেন দুই ছাত্র।

যশের অনুষ্ঠানে বিশৃঙ্খলা (Yash Toxic event)

অনুষ্ঠান সূত্রে জানা গিয়েছে, প্রিয় নায়ক যশকে (Yash Toxic event) একঝলক কাছ থেকে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের মাঠে হুড়োহুড়ি পড়ে যায়। সুবিশাল ভিড়ের মাঝখান থেকে সাউন্ড সিস্টেম ও আলোর জন্য নির্মিত একটি খুঁটির ওপর উঠে পড়েন কয়েকজন উন্মাদ অনুরাগী। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বুঝে মঞ্চ থেকেই বারবার তাঁদের সাবধান করতে দেখা যায় যশকে। তিনি মাইকে চিৎকার করে বলেন, “সাবধানে! ওখানে ঠিক আছ তো তোমরা? দয়া করে সবাই একটু খেয়াল করো। ওখানে যারা উঠেছ, তোমরা প্লিজ নীচে নেমে এসো।”

কিন্তু সেই সতর্কবার্তাতেও কাজের কাজ কিছু হয়নি। কিছুক্ষণের মধ্যেই মানুষের ওজনের ভার সামলাতে না পেরে ধাতব খুঁটিটি হেলে গিয়ে সোজা আছড়ে পড়ে নিচে থাকা দর্শকদের ওপর। মুহূর্তের মধ্যে পুরো চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় যশ অনুরাগী ও আয়োজকদের মধ্যে হুড়োহুড়ি তৈরি হলেও সাথে সাথে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। জখম দুই শিক্ষার্থীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার বেশ কিছু সময় ধরে যশ বারবার জানতে চাইতে থাকেন, “সবাই নিরাপদে আছ তো? শিক্ষার্থীরা ঠিক আছে তো?”

প্রসঙ্গত, হায়দ্রাবাদের এই জমকালো আয়োজনে (Yash Toxic event) যশের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ মুখ কিয়ারা আদবাণী, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। তবে তারকা তালিকায় থাকা নয়নতারা এবং তারা সুতারিয়াকে এদিন মঞ্চে দেখা যায়নি। আগামী ২৬ অগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে শনিবার রাতের এই অপ্রীতিকর দুর্ঘটনা ও পড়ুয়াদের আহত হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানাননি অভিনেতা যশ বা তাঁর প্রযোজনা সংস্থা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved